Saakif On Point

Saakif On Point Hey People! This is Sakif Rahman and I'm gonna share my life and memories with you. ❤️

১৫ তারিখ সারাদিন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকে আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে ব্যালট ২ এ ভোট দিন! কেনো আমাকে ভোট দিবেন?আম...
14/10/2025

১৫ তারিখ সারাদিন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকে আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে ব্যালট ২ এ ভোট দিন!

কেনো আমাকে ভোট দিবেন?

আমি নির্বাচিত হলেঃ

-শতভাগ আবাসন নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশাপাশি 'বাড়ি ভাড়া আইন ১৯৯১' বলবৎ করার মাধ্যমে ক্যাম্পাসের আশে পাশের বাসা ভাড়া নিয়ন্ত্রণ এবং বিদ্যমান হলগুলোতে সুষ্ঠু প্রক্রিয়ায় সিট বন্টন করবো।

- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, খাদ্য নিরাপত্তা আইন এবং প্রশাসনের মাধ্যমে দাম নির্ধারণ করে ক্যাম্পাসে খাবারের দাম নিয়ন্ত্রণ এবং গুণগত মান বৃদ্ধি করবো। প্রতিটি হলে মিল সিস্টেমের পাশাপাশি ডাইনিং চালু করব।

-শিক্ষার্থীদের আইনি পদক্ষেপ ও পরামর্শের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং আইনজীবীদের সম্মিলনে "আইনি সহায়তা সেল" গঠন করবো।

- সাইবার এক্টের মাধ্যমে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী বিশেষ করে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলে সেই শিক্ষার্থীকে সকল ধরণের সহযোগিতা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

- নারী শিক্ষার্থীদের মার্তৃত্বকালীন ছুটি, পিরিয়ড কালীন সুবিধা, হিজাবী শিক্ষার্থীদের নারী শিক্ষিকা দ্বারা চেকিং সহ অফলাইন-অনলাইন উভয় পরিসরে যাবতীয় সুরক্ষা প্রদানে কাজ করবো।

-টিচার-স্টুডেন্ট সেল' এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা। যেকোনো ঘটনায় প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিভিন্ন ঘটনায় বাদী হয়ে মামলা করা সহ বিবিধ আইনি কার্যক্রমে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।

-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় এবং সাধারণ আইন বিষয়ক পাঠদান কর্মসূচি। যেমন সংবিধান, পারিবারিক আইন, ভূমি আইন, CrPC CPC Penal ইত্যাদি আইন সহজভাবে পাঠদান ব্যবস্থা করা। একই সাথে আইন রিলেটেড বিভিন্ন বিষয়ের ইন্টেগ্রেটেড সার্টিফিকেট কোর্স চালু করবো।

-চবি অধ্যাদেশ সংস্কার করে সেশন জট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডারের ইমপ্লিমেন্টেশন, চাকসু নিয়মিতকরণের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। অর্ডিন্যান্সে অনিবার্য কারণে যদি কারো অপর্যাপ্ত এটেন্ডেন্স থাকে, তা মানবিক কারণে শিথিলকরণের ব্যবস্থা করবো।

-প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল সুবিধা, বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রুতিলেখক প্রদান, অসুস্থ দের জন্য হুইলচেয়ার সরবরাহের অধিকার প্রশাসন হতে আদায় করে নিবো।

-শাটল সুবিধা, বাস সুবিধা, চক্রাকার বাস, ভাড়া নিয়ন্ত্রণ সহ যেকোনো কাজেই আইনি লড়াই এর জায়গা আছে। সেহেতু এসব ব্যপারে সংশ্লিষ্ট সম্পাদকের সাথে সমন্বয় করে কাজ করবো।

আব্দুল্লাহ আল সাকিফ রহমান,
আইন বিভাগ,
আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল,
ব্যালট ০২।

আইনে ২!

#চাকসু #চবি #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়

আইন ও মানবাধিকারে ব্যালট ২।আমি চাকসু উপলক্ষে নেতা হতে আসিনি। আমি জানাতে এসেছি আমি অতীতেও ছিলাম। আমি কোনো স্বার্থ ছাড়াই ছ...
14/10/2025

আইন ও মানবাধিকারে ব্যালট ২।

আমি চাকসু উপলক্ষে নেতা হতে আসিনি। আমি জানাতে এসেছি আমি অতীতেও ছিলাম। আমি কোনো স্বার্থ ছাড়াই ছিলাম। কাজ করতে গিয়ে ছবি তোলার অভ্যাস না থাকায় ছবি নেই। তবে এই ক্যাম্পাস আমাকে চিনে, জানে। তবে জিতি হারি, এখনও আছি, সামনেও থাকবো। ❤️

আব্দুল্লাহ আল সাকিফ রহমান।
আইনে ব্যালট ২!

#চাকসু #চবি #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়

14/10/2025

আইনত হত? দুই!

চিটাইংগা বিয়াজ্ঞুন হালিয়া আই যাইবানগই ভোট দিবরলাই!

13/10/2025

১৫ তারিখ সারাদিন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকে আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে ব্যালট ২ এ ভোট দিন!

কেনো আমাকে ভোট দিবেন?

আমি নির্বাচিত হলেঃ

-শতভাগ আবাসন নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশাপাশি 'বাড়ি ভাড়া আইন ১৯৯১' বলবৎ করার মাধ্যমে ক্যাম্পাসের আশে পাশের বাসা ভাড়া নিয়ন্ত্রণ এবং বিদ্যমান হলগুলোতে সুষ্ঠু প্রক্রিয়ায় সিট বন্টন করবো।

- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, খাদ্য নিরাপত্তা আইন এবং প্রশাসনের মাধ্যমে দাম নির্ধারণ করে ক্যাম্পাসে খাবারের দাম নিয়ন্ত্রণ এবং গুণগত মান বৃদ্ধি করবো। প্রতিটি হলে মিল সিস্টেমের পাশাপাশি ডাইনিং চালু করব।

-শিক্ষার্থীদের আইনি পদক্ষেপ ও পরামর্শের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং আইনজীবীদের সম্মিলনে "আইনি সহায়তা সেল" গঠন করবো।

- সাইবার এক্টের মাধ্যমে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী বিশেষ করে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলে সেই শিক্ষার্থীকে সকল ধরণের সহযোগিতা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

- নারী শিক্ষার্থীদের মার্তৃত্বকালীন ছুটি, পিরিয়ড কালীন সুবিধা, হিজাবী শিক্ষার্থীদের নারী শিক্ষিকা দ্বারা চেকিং সহ অফলাইন-অনলাইন উভয় পরিসরে যাবতীয় সুরক্ষা প্রদানে কাজ করবো।

-টিচার-স্টুডেন্ট সেল' এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা। যেকোনো ঘটনায় প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিভিন্ন ঘটনায় বাদী হয়ে মামলা করা সহ বিবিধ আইনি কার্যক্রমে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।

-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় এবং সাধারণ আইন বিষয়ক পাঠদান কর্মসূচি। যেমন সংবিধান, পারিবারিক আইন, ভূমি আইন, CrPC CPC Penal ইত্যাদি আইন সহজভাবে পাঠদান ব্যবস্থা করা। একই সাথে আইন রিলেটেড বিভিন্ন বিষয়ের ইন্টেগ্রেটেড সার্টিফিকেট কোর্স চালু করবো।

-চবি অধ্যাদেশ সংস্কার করে সেশন জট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডারের ইমপ্লিমেন্টেশন, চাকসু নিয়মিতকরণের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। অর্ডিন্যান্সে অনিবার্য কারণে যদি কারো অপর্যাপ্ত এটেন্ডেন্স থাকে, তা মানবিক কারণে শিথিলকরণের ব্যবস্থা করবো।

-প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল সুবিধা, বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রুতিলেখক প্রদান, অসুস্থ দের জন্য হুইলচেয়ার সরবরাহের অধিকার প্রশাসন হতে আদায় করে নিবো।

-শাটল সুবিধা, বাস সুবিধা, চক্রাকার বাস, ভাড়া নিয়ন্ত্রণ সহ যেকোনো কাজেই আইনি লড়াই এর জায়গা আছে। সেহেতু এসব ব্যপারে সংশ্লিষ্ট সম্পাদকের সাথে সমন্বয় করে কাজ করবো।

আব্দুল্লাহ আল সাকিফ রহমান,
আইন বিভাগ,
আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল,
ব্যালট ০২।

আইনে ২!

#চাকসু #চবি #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়

Scene of 15th October,  In Sha Allah! ❤️
13/10/2025

Scene of 15th October, In Sha Allah! ❤️

12/10/2025

শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে কারণ তারা আমাকে দেখেছে ক্যাম্পাসের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আমি চাকসু উপলক্ষে নেতা হতে আসা কোনো প্রার্থী না। আমি শিক্ষার্থীদের জন্য কোনোদিন ব্যানার না ধরে নেতা হতে আসা কোনো প্রার্থী না। আমি প্রশাসনকামী কোনো প্রার্থীও না।

আমি হয়তো জিতবো অথবা জিতবো না, আমি চাকসুর আগেও কথা বলতাম, আমি চাকসুর পরেও কথা বলবো। শিক্ষার্থীদের পক্ষে আমার কথা বলা জারি থাকবে, এটা আমার ওয়াদা।

আব্দুল্লাহ আল সাকিফ রহমান,
আইন বিভাগ,
আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল,
ব্যালট ০২।

আইনে ২!

#চাকসু #চবি #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়

12/10/2025

চাকসু হলে ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা সম্পর্কিত আলোচনা।

আমি বিশ্বাস করি, আইন ও মানবাধিকার সম্পাদক পদের বিস্তৃতি অন্যান্য যেকোনো পদের চেয়ে বেশি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত...
08/10/2025

আমি বিশ্বাস করি, আইন ও মানবাধিকার সম্পাদক পদের বিস্তৃতি অন্যান্য যেকোনো পদের চেয়ে বেশি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গাতে কথা বলার মত, কাজ করার মত সুযোগ এই পদের আছে। প্রতিটি সম্পাদকীয় পদের সাথে সমন্বয় করে কাজ করলে আইন ও মানবাধিকার সম্পাদক পদে নির্বাচিত প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র পাল্টে দিতে পারবেন বলে বিশ্বাস করি।

আমার ইশতেহার, আপনাদের ভরসা, আমার ওয়াদা। আমার সম্পূর্ণ ইশতেহার পড়ে দেখবেন, দোয়া করবেন।

১. আবাসন আমাদের অধিকার, শতভাগ আবাসন নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রাখার পাশাপাশি 'বাড়ি ভাড়া আইন ১৯৯১' বলবৎ করার মাধ্যমে ক্যাম্পাসের আশে পাশের বাসা ভাড়া নিয়ন্ত্রণ এবং বিদ্যমান হলগুলোতে সুষ্ঠু প্রক্রিয়ায় সিট বন্টন।

২. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, খাদ্য নিরাপত্তা আইন এবং প্রশাসনের মাধ্যমে দাম নির্ধারণ করে ক্যাম্পাসে খাবারের দাম নিয়ন্ত্রণ এবং গুণগত মান বৃদ্ধি। প্রতিটি হলে মিল সিস্টেমের পাশাপাশি ডাইনিং চালু করা।

৩. শিক্ষার্থীদের আইনি পদক্ষেপ ও পরামর্শের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং আইনজীবীদের সম্মিলনে "আইনি সহায়তা সেল" গঠন করা।

৪. সাইবার এক্টের মাধ্যমে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী বিশেষ করে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হলে সেই শিক্ষার্থীকে সকল ধরণের সহযোগিতা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।

৫.আমার ক্যাম্পাসে আমার অধিকারই সর্বোচ্চ, চবির সম্পূর্ণ ২৩০০ একর ক্যাম্পাসের উপযোগিতা মূলক ব্যবহার নিশ্চিতকরণ করা। লিজ দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া।

৬.চবি ক্যাম্পাস' এর আইনী সংজ্ঞায়ন বর্ধিত করা। চবি ক্যাম্পাস বলতে মূল ক্যাম্পাস এরিয়া সহ ১ নং, ২ নং ও আশপাশের এলাকা, শাটল ট্রেন এবং সকল স্টেশন কে বোঝাবে। নিরাপত্তা দপ্তরের জুরিসডিকশন জোবরা হতে বটতলী পর্যন্ত থাকবে।

৭. নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিতে নারীদের হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আটকে না রেখে ক্যাম্পাসকেই নিরাপত্তা জোরদারের মাধ্যমে নিরাপদ বানানোর উদ্যোগ নেয়া হবে।

৮. চবি একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত করা। শাটলে পাথর নিক্ষেপ, মব জাস্টিস অথবা কোনো শিক্ষার্থী যে কোনো স্থানে কারো কতৃক শারীরিক, মানসিক বা যৌন হয়রানির শিকার হয়, তাহলে আইনি সহায়তা সেলের তত্ত্বাবধানে তাৎক্ষণিক কমিটি গঠন, প্রয়োজনে মামলা দায়ের এবং তৎপরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯. চবিতে এযাবত ঘটে যাওয়া সকল হত্যা ও হামলার দ্রুত বিচার নিশ্চিত। শিবিরের মাসউদ বিন হাবীব, ছাত্রসমাজের ফারুকুজ্জামান, ছাত্রদলের নুরুলহুদা মূসা সহ ১৫ জুলাইয়ে হামলার শিকার মাহবুবুর রহমান সহ সকল খুন ও হামলার দ্রুত বিচার নিশ্চিতকরণ।

১০. সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সকলের ধর্মীয় ও জাতিগত পরিচয় সংরক্ষণের আইনগত পরিসর তৈরি করবো।

১১. যেকোনো সমস্যা সমাধান দ্রুত করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধি ও শিক্ষকদের সমন্বয়ে আলাদা 'টিচার-স্টুডেন্ট সেল' গঠন করা। বাজেট বরাদ্দ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে আইনগত ভিত্তিতে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা।

১২. 'টিচার-স্টুডেন্ট সেল' এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা। যেকোনো ঘটনায় প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিভিন্ন ঘটনায় বাদী হয়ে মামলা করা সহ বিবিধ আইনি কার্যক্রমে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।

১৩. নারী শিক্ষার্থীদের মার্তৃত্বকালীন ছুটি, পিরিয়ড কালীন সুবিধা, হিজাবী শিক্ষার্থীদের নারী শিক্ষিকা দ্বারা চেকিং সহ অফলাইন-অনলাইন উভয় পরিসরে যাবতীয় সুরক্ষা প্রদানে কাজ করা।

১৪. প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল সুবিধা, বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রুতিলেখক প্রদান, অসুস্থ দের জন্য হুইলচেয়ার সরবরাহের অধিকার প্রশাসন হতে আদায় করে নেয়া।

১৫. 'চবির দুঃখ প্রশাসনিক ভবন', সেবা আমার অধিকার। অনলাইন পেমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট, একাডেমিক মেইল ও অন্যান্য সকল বিষয়ে কোন প্রশাসন-কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।

১৬. চিকিৎসাও আমাদের অধিকার, মেডিকেল সেন্টার বিশেষায়িত করা। কেউ ভুল চিকিৎসার শিকার হলে মামলার ক্ষেত্রে আইনি সহায়তা দেয়া হবে।

১৭. চবি অধ্যাদেশ সংস্কার করে সেশন জট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডারের ইমপ্লিমেন্টেশন, চাকসু নিয়মিতকরণের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। অর্ডিন্যান্সে অনিবার্য কারণে যদি কারো অপর্যাপ্ত এটেন্ডেন্স থাকে, তা মানবিক কারণে শিথিলকরণের ব্যবস্থা করা।

১৮. শাটল সুবিধা, বাস সুবিধা, চক্রাকার বাস, ভাড়া নিয়ন্ত্রণ সহ যেকোনো কাজেই আইনি লড়াই এর জায়গা আছে। সেহেতু এসব ব্যপারে সংশ্লিষ্ট সম্পাদকের সাথে সমন্বয় করে কাজ করা।

১৯.বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় এবং সাধারণ আইন বিষয়ক পাঠদান কর্মসূচি। যেমন সংবিধান, পারিবারিক আইন, ভূমি আইন, CrPC CPC Penal ইত্যাদি আইন সহজভাবে পাঠদান ব্যবস্থা করা। একই সাথে আইন রিলেটেড বিভিন্ন বিষয়ের ইন্টেগ্রেটেড সার্টিফিকেট কোর্স চালু করা।

২০. সংবিধান, প্রচলিত আইন, আন্তর্জাতিক ও মানবাধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা গুলির সমন্বয়ে ওয়ার্কশপ, ইন্টার্নিশিপ ও সার্টিফাইড কোর্সের ব্যবস্থা করা এবং নিয়মিত সভা ও সেমিনার আয়োজন করা।

২১.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

২২. ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের প্রধান উপাদান হচ্ছে Law Clinic। শ্রদ্ধেয় শাহ আলম স্যারের কাঙ্ক্ষিত মডেলের প্রতি শ্রদ্ধা রেখে Law Clinic গঠন করা।

আব্দুল্লাহ আল সাকিফ রহমান,
আইন বিভাগ, ২১-২২,
আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল।

আমাদের ছুটে চলা চলছে! ❤️
08/10/2025

আমাদের ছুটে চলা চলছে! ❤️

06/10/2025

ইশতেহারঃ

-প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল সুবিধা, বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রুতিলেখক প্রদান, অসুস্থ দের জন্য হুইলচেয়ার সরবরাহের অধিকার প্রশাসন হতে আদায় করে নেয়া।
-সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সকলের ধর্মীয় ও জাতিগত পরিচয় সংরক্ষণের আইনগত পরিসর তৈরি করবো।

-'চবির দুঃখ প্রশাসনিক ভবন', সেবা আমার অধিকার। অনলাইন পেমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট, একাডেমিক মেইল ও অন্যান্য সকল বিষয়ে কোন প্রশাসন-কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।

- 'টিচার-স্টুডেন্ট সেল' এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা। যেকোনো ঘটনায় প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিভিন্ন ঘটনায় বাদী হয়ে মামলা করা সহ বিবিধ আইনি কার্যক্রমে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।

-চিকিৎসাও আমাদের অধিকার, মেডিকেল সেন্টার বিশেষায়িত করা। কেউ ভুল চিকিৎসার শিকার হলে মামলার ক্ষেত্রে আইনি সহায়তা দেয়া হবে।

(সাউন্ড কোয়ালিটি বাজে হওয়ার জন্য দুঃখিত)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saakif On Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share