হাফেজ ক্বারী মুফতি নুর মোহাম্মদ কাদেরী

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • হাফেজ ক্বারী মুফতি নুর মোহাম্মদ কাদেরী

হাফেজ ক্বারী মুফতি নুর মোহাম্মদ কাদেরী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হাফেজ ক্বারী মুফতি নুর মোহাম্মদ কাদেরী, Camera/Photo, Chittagong.

24/04/2026
27/06/2025

*~°গুনাহের ভারে নুয়ে পড়া*
*শুষ্ক হৃদয়ে রহমতের বারিধারা ঝড়ুক*
*প্রশান্তির দরুদ পাঠে..... 🌹🌻*

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

– অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন.....🌼

10/06/2025

মাশাআল্লাহ

10/06/2025

শুভ রাত্রি

10/06/2025

চট্টগ্রামের সিভিল সার্জনের অফিস থেকে দেওয়া সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।
🤲🤲🤲🤲

গাউসে জামান তৈয়্যব শাহ্ (রা)'র ৩৩ তম বার্ষিক ওরস পাক, আগামী বৃহস্পতিবার, ১৫ জিলহজ্জ।প্রস্তুতি নিন।সফল করুন। ওনার দান ছিল...
10/06/2025

গাউসে জামান তৈয়্যব শাহ্ (রা)'র ৩৩ তম বার্ষিক ওরস পাক, আগামী বৃহস্পতিবার, ১৫ জিলহজ্জ।প্রস্তুতি নিন।সফল করুন। ওনার দান ছিল সব সুন্নিদের জন্য। তাই তিনি সবার জন্য স্মরণীয়, বরণীয়।

18/05/2025

"মৃতব্যক্তির ঈসালে সওয়াবের উদ্দেশ্যে ফাতেহা কুলখানি বা জিয়াফত করা সুন্নাহ দ্বারা প্রমাণিত অতিব উত্তম কাজ। যা মৃতব্যক্তির জন্য অনেক উপকারী"

আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে জিবীত লোকের দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে মৃত ব্যক্তিরা উপকৃত হয়।

পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে,
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ
-“আর যে সকল লোকেরা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ঐসব ভাইদেরকেও ক্ষমা করুন যাঁরা ঈমানের সাথে চলে গেছেন।” (সূরা হাশর: ১০ নং আয়াত)

পবিত্র কোরআনের আরেক জায়গায় পিতা-মাতার প্রতি দোয়া স্বয়ং শ্রষ্টা শিক্ষা দিয়েছেন। যেমন লক্ষ্য করুন,
وَقُلْ رَبِّ ارْحَمْهُما كَما رَبَّيانِي صَغِيراً -“আর বল, হে পালনকর্তা! তাদের উভয়ের (পিতা-মাতার) প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।” (সূরা বনী ইসরাইল: ২৪ নং আয়াত)

এই আয়াতে পিতা-মাতা জিবীত বা মৃত সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করার নির্দেশনা রয়েছে। আর আল্লাহর নির্দেশনা কখনো অমূলক হতে পারেনা। অবশ্যই সেই দোয়ার দ্বারা মৃত পিতা-মাতা উপকৃত হন। সুতরাং উল্লেখিত আয়াতদ্বয় দ্বারা প্রমাণিত

হযরত রাসূলে করীম (ﷺ) এর হাদিস সমূহ বিশ্লেষণ করে জানা যায়, জিবীতরা মৃতদের জন্য নেক আমল করে তাদের রুহে বকশালে মৃতরা ইহার দ্বারা উপকৃত হয়। এ মর্মে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। যেমন নিচের হাদিস গুলো ধারাবাহিক লক্ষ্য করুন,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ، أَنَّ رَجَلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي افْتُتِلَتْ نَفْسُهَا، وَلَمْ تُوصِ وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: نَعَمْ
-“হযরত আয়েশা (رضي الله عنه) হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলে পাক (ﷺ) এর নিকট এসে বললেন: ইয়া রাসূলাল্লাহ! আমার মা হঠাৎ মৃত্যু বরণ করেছেন, তিনি কোন অছিয়ত করতে পারেননি। আমার প্রবল ধারণা যে, তিনি কথা বলার সুযোগ পেলে সদকা করতেন। অতএব আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তাহলে এর সওয়াব কি তিনি পাবেন? প্রিয় নবীজি (ﷺ) বললেন: হ্যাঁ পাবেন।” (মুয়াত্তা মালেক, হাদিস নং ৫৩; ছহীহ্ বুখারী তাঁর কিতাবুজ জানায়েয-এ; হাদিস নং ১৩৮৮; এবং মুসলীম তাঁর কিতাবুল ওছিয়াত-এ, হাদিস নং ২৩৭৩ ও ৪৩০৮; সুনানু ইবনে মাজাহ, হাদিস নং ২৮১৮; আবু দাউদ শরীফ, হাদিস নং ২৮৮১; নাসাঈ শরীফ, হাদিস নং ৩৬৪৯; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৭০৩; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হাদিস নং ১৬৯০; ইমাম বায়হাক্বী: সুনানে ছাগীর, হাদিস নং ২৩৩২; মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ৪৪৩৪; ছহীহ ইবনে খুজাইমা, হাদিস নং ২৪৯৯; ছহীহ্ ইবনে হিব্বান, হাদিস নং ৩৩৫৩; মুছান্নাফু আব্দির রাজ্জাক, হাদিস নং ১৬৩৪৩; মুছান্নাফু ইবনে আবী শায়বাহ, ১২০৭৭; তাফছিরে খাজেন, ৪র্থ খন্ড, ২১৩ পৃ:; তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ১০৪ পৃ:; তাফছিরে রুহুল মাআনী, ২৭তম জি: ৮৬ পৃ:)

ইহা ছহীহ্ বুখারী ও মুয়াত্তা মালেকের হাদিস। দেখুন! স্বয়ং আল্লাহর নবী রাসূলে করীম (ﷺ) বললেন যে, মৃত ব্যক্তির পক্ষে সদকা তথা কোন নেক আমল করলে ইহার সওয়াব মৃত ব্যক্তি পায়। তাই দান-সদকা করে ইহার সওয়াব মৃত ব্যক্তির রুহে বকশিস করে দেওয়া স্বয়ং আল্লাহর নবী (ﷺ) সমর্থিত ও সুন্নাতে সাহাবা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: أَخْبَرَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا فَهَلْ يَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ بِشَيْءٍ عَنْهَا؟ فَقَالَ: نَعَمْ، فَقَالَ: أُشْهِدُكَ أَنَّ حَائِطَ الْمِخْرَافِ صَدَقَةٌ عَنْهَا
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত, হযরত সাদ ইবনে উবাদা (رضي الله عنه) এর অনপুস্থিতিতে তাঁর মা ইন্তেকাল করেন। এরপর তিনি রাসূল (ﷺ) এর নিকট এসে বললেন: ইয়া রাসূলাল্লাহ! আমার অনপুস্থিতিতে আমার মা ইন্তেকাল করেছেন, আমি তার পক্ষ থেকে সদকা করলে তার উপকারে আসবে কি? প্রিয় নবীজি (ﷺ) বললেন: হ্যাঁ। তখন সাদ (رضي الله عنه) বললেন: আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার বাগানটি তার পক্ষ থেকে সদকা করলাম।” (ছহীহ্ বুখারী, হাদিস নং ২৭৫৬; মুসনাদে আহমদ, হাদিস নং ৩৫০৮; মুসনাদু আহমদ, হাদিস নং ৩০৮০; মুছান্নাফু আব্দির রাজ্জাক, হাদিস নং ১৬৩৩৭; ইমাম বায়হাক্বী: সুনানু কুবরা, হাদিস নং ১২৬৩১; তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ১০৪ পৃ:)

এই হাদিসটির দিকে নজর করুন! মৃত ব্যক্তির পক্ষে বাগান সদকা করলে ইহার সওয়াব মৃত ব্যক্তি পায়, ইহা স্বয়ং নবী পাক (ﷺ) কর্তৃক অনুমোদিত ও সাহাবীগণ কর্তৃক আমলকৃত। তাই কোন বস্তু দান বা সদকা করে মৃত ব্যক্তির রুহে ইহার সওয়াব রেছানী করা জায়েয তো বটেই বরং ইহা সুন্নাত। এ বিষয়ে আরেকটি হাদিসে আছে,
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، نا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ شَوْذَبٍ، إِمْلَاءً بِوَاسِطَ، نا مُحَمَّدُ بْنُ أَبِي الْعَوَّامِ، نا مَنْصُورُ بْنُ صُقَيْرٍ، نا مُوسَى بْنُ أَعْيَنَ الْحَرَّانِيُّ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي: إِذَا أَرَدْتَ أَنْ تَتَصَدَّقَ صَدَقَةً فَاجْعَلْهَا عَنْ أَبَوَيْكَ، فَإِنَّهُ يَلْحَقُهُمَا، وَلَا يُنْتَقَصُ مِنْ أَجْرِكَ شَيْئًا
-“হযরত আমর ইবনে শুয়াইব (رضي الله عنه) তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল (ﷺ) আমার পিতাকে বললেন: “যখন তোমাদের মাঝে কেউ নফল দান খয়রাত কর তখন উচিৎ যে, তা নিজের মা-বাবার পক্ষ থেকে করা, যেন ইহার সওয়ার তাঁরা পেয়ে যায় এবং তার (সওয়াব দানকারীর) সওয়াবের মধ্যে কোন কমতিও হবেনা।” ( ইমাম বায়হাক্বী: শুয়াবুল ঈমান, ৬ষ্ঠ খন্ড, ২৬৯০ পৃ:; হাদিস নং- ৭৯১১ ও ৭৫৩৩; দায়লামী শরীফ; তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ১০৪ পৃ:; তাহতাবী শরীফ, ৬২২ পৃ:; তাবারানী ইবনে উমর রা: হতে)

এই হাদিস দ্বারাও প্রমাণিত হয়, নফল দান-খয়রাত এর সওয়াব মৃত ব্যক্তির রুহে পৌছানো জায়েয। এতে সওয়াব বকশিস করনে ওয়ালার সওয়াবের কোন কমতি হবেনা। এবার এ বিষয়ে আরেকটি হাদিস লক্ষ্য করুন,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ أَسْلَمَ الصَّدَفِيُّ، نا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ الْمُنْكَدِرِيُّ، نا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي فُدَيْكٍ قَالَ: سَمِعْتُ أَبَا مُحَمَّدٍ الشَّامِيَّ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَذْكُرُ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَا مِنْ أَهْلِ بَيْتٍ يَمُوتُ مِنْهُمْ مَيِّتٌ فَيَتَصَدَّقُونَ عَنْهُ بَعْدَ مَوْتِهِ، إِلَّا أَهْدَاهَا إِلَيْهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَلَى طَبَقٍ مِنْ نُورٍ، ثُمَّ يَقِفُ عَلَى شَفِيرِ الْقَبْرِ، فَيَقُولُ: يَا صَاحِبَ الْقَبْرِ الْعَمِيقِ، هَذِهِ هَدِيَّةٌ أَهْدَاهَا إِلَيْكَ أَهْلُكَ فَاقْبَلْهَا، فَيَدْخُلُ عَلَيْهِ، فَيَفُرَحُ بِهَا وَيَسْتَبْشِرُ، وَيَحْزَنُ جِيرَانُهُ الَّذِينَ لَا يُهْدَى إِلَيْهِمْ بِشَيْءٍ
-“হযরত আনাস (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি বলেন আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি: বাড়ীর কোন ব্যক্তি ইন্তেকাল করেন এরপর তার পক্ষ থেকে কোন সদকা করলে, ইহাকে জিব্রাইল (عليه السلام) নূরের একটি করে টুপি এনে মৃত ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে বলেন: হে গভীর কবরের অধিবাসী! এটি তোমার হাদিয়া! যা তোমার পরিবারের লোকেরা পাঠিয়েছে। তুমি এটা গ্রহণ কর। তারপর মৃত ব্যক্তি তা গ্রহণ করে কবরে প্রবেশ করে এবং এতে সে বড় আনন্দিত হয়। কিন্তু তার কবরের প্রতিবেশীরা বড়ই দু:খিত হয়, যাদের পরিবারের লোকেরা তাদের জন্য কোন হাদিয়া প্রেরণ করেনি।” ( ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৬৫০৪; তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ১০৪ পৃ:)

★স্বয়ং রাসূলে করিম (ﷺ) মৃতের বাড়িতে গিয়েছেন ও খাবার পরিবেশনে অংশগ্রহণ করেছেন। হালাল খাদ্য গ্রহণ করার ব্যাপারে প্রিয় নবীজি (ﷺ) সমর্থন করেছেন। যেমন ছহীহ্ হাদিসে আছে,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، مِنَ الْأَنْصَارِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ: أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ، أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ، فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ، ثُمَّ وَضَعَ الْقَوْمُ، فَأَكَلُوا، فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ، ثُمَّ قَالَ: أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا، فَأَرْسَلَتِ الْمَرْأَةُ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً، فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدِ اشْتَرَى شَاةً، أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا، فَلَمْ يُوجَدْ، فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَطْعِمِيهِ الْأُسَارَى
-“জনৈক আনসার সাহাবী (رضي الله عنه) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা রাসূলে পাক (ﷺ) এর সাথে এক ব্যক্তির জানাযায় শরীক হলাম। এ সময় আমি দেখতে পাই যে, রাসূল (ﷺ) কবরের কাছে দাঁড়িয়ে যারা কবর খুরছিল তাদের বলেন: পায়ের দিকে প্রশস্ত কর, মাথার দিকে চওড়া কর। এরপর তিনি সেখোন থেকে ফিরার পর জনৈক মহিলার আহবানকারী নবী পাক (ﷺ) কে ডাকার জন্য সেখানে উপস্থিত হন। তিনি সেখানে গেলেন ও তাঁর জন্য খাদ্য উপস্থিত করা হয়। নবী করিম (ﷺ) খেতে শুরু করলে অন্যরাও খেতে শুরু করেন। তখন আমাদের মুরুব্বিরা লক্ষ্য করেন যে, রাসূল (ﷺ) এক লোকমা মুখে দিয়ে তা শুধু চিবাচ্ছেন কিন্তু তা গিলছেন না। এ সময় তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে, এ গোস্ত এমন এক বকরীর যা তার মালিকের বিনা অনুমতিতে নেওয়া হয়েছে। তখন সে মহিলা বলেন: ইয়া রাসূলাল্লাহ! আমি জনৈক ব্যক্তিকে বকরী খরিদ করার জন্য বাকী নামক বাজারে পাঠিয়ে ছিলাম। সেখানে বকরী পাওয়া যায়নি। এরপর আমি আমার প্রতিবেশী যিনি একটি বকরী খরিদ করেন, তাকে বলি যে, তিনি যেন তার বকরীটি ক্রয় মূল্যে আমাকে প্রদান করেন। কিন্তু তাকেও বাড়ি পাওয়া যায়নি। তখন আমি তার স্ত্রীর নিকট লোক পাঠাই, যিনি আমাকে বকরীটি দিয়েছেন। তখন রাসূলে পাক (ﷺ) বলেন, এ গোস্ত বন্দিদের খাইয়ে দাও।” (সুনানু আবী দাউদ, হাদিস নং ৩৩৩২ بَابٌ فِي اجْتِنَابِ الشُّبُهَاتِ, ই: ফা: হাদিস নং ৩২৯৯; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ১০৮২৫ بَابُ كَرَاهِيَةِ مُبَايَعَةِ مَنْ أَكْثَرُ مَالِهِ مِنَ الرِّبَا أَوْ ثَمَنِ الْمُحَرَّمِ; মেসকাত শরীফ, হাদিস নং ৫৯৪২; কাজী শাওকানী: নাইলুল আওতার, হাদিস নং ২৪৩৪; ইমাম যায়লায়ী: নাছবুর রায়া, ৪র্থ খন্ড, ১৬৮ পৃ:; তাহতাবী শরীফ, ৬১৭ পৃ:; ইমাম আসকালানী: তালখিছুল হাবীর, ২য় খন্ড, ২৯৬ পৃ:;)

এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম যায়লায়ী (رحمة الله) বলেছেন,
وَهَذَا سَنَدُ الصَّحِيحِ، -“এই সনদ ছহীহ্।” (ইমাম যায়লায়ী: নাছবুর রায়া, ৪র্থ খন্ড, ১৬৮ পৃ:;)
হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী (رحمة الله) এই সনদ সম্পর্কে বলেন, إسْنَادُهُ صَحِيحٌ -“ইহার সনদ ছহীহ্।” (ইমাম আসকালানী: তালখিছুল হাবীর, ২য় খন্ড, ২৯৬ পৃ:;)
হাফিজুল হাদিস ইমাম ইবনু মুলাক্কিন (رحمة الله) বলেছেন, إسْنَادُهُ صَحِيحٌ
-“ইহার সনদ ছহীহ্।” (ইবনু মুলাক্কিন: বাদরুল মুনীর, ৫ম খন্ড, ২৯৬ পৃ:;)
এই হাদিস সম্পর্কে লা-মাজহাবী নাছিরুদ্দিন আলবানী বলেছেন,
وهذا سند صحيح كما قال الحافظ فى التلخيص -“এই সনদ ছহীহ্ যেমনটি হাফিজ ইবনু হাজার আসকালানী (رحمة الله) তার ‘তালখিছ’ গ্রন্থে বলেছেন।” (আলবানী: ইরইয়াউল গালিল, ৩য় খন্ড, ১৯৬ পৃ:;)
এই হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত হয়, স্বয়ং আল্লাহর রাসূল (ﷺ) নিজেই মৃত ব্যক্তির আহল-বর্গের নিকট থেকে খাবার গ্রহণ করেছেন এবং সাহাবীরাসহ লোকেরা ইহা খাবার গ্রহণ করেছেন এতে রাসূলে পাক (ﷺ) নিষেধ করেননি। এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয়, মৃত ব্যক্তির বাড়িতে যিয়াফতের দাওয়াত গ্রহণ করা রাসূল (ﷺ) এর সুন্নাত এবং ঐ যিয়াফতে খাবার গ্রহণ করাও আল্লাহর রাসূল (ﷺ) ও সাহাবায়ে কেরামের সুন্নাত

★ঈসালে সওয়াব তথা সওয়াব রেছানীর পক্ষে ইহা এই হাদিস কত সুন্দর দলিল। ঈসালে সওয়াব করলে মৃত ব্যক্তির কতইনা উপকৃত ও আনন্দিত হয়!

 #অভিনন্দন_ও_শুভেচ্ছা সুন্নীয়তের রত্ন ও গৌরব চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফ-এর বর্তমান পীর সাহেব আলহাজ্ব সৈয়...
18/05/2025

#অভিনন্দন_ও_শুভেচ্ছা সুন্নীয়তের রত্ন ও গৌরব চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফ-এর বর্তমান পীর সাহেব আলহাজ্ব সৈয়্যদ মাওলানা ড. মকছুদুর রহমান (মাঃজিঃআঃ)

18/05/2025

"বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন!
কারন এর মধ্যে ধৈর্য্য ও শুকরিয়া দুটোই আছে!💖

- আলহামদুলিল্লাহ!🌺

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজ ক্বারী মুফতি নুর মোহাম্মদ কাদেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category