13/08/2026
🤔AkaSaka Low RPM এর ইঞ্জিন কি এম খান-৭ লঞ্চের গতি সত্যিই কি কমিয়ে দিবে❓
→সম্প্রতি এম খান-৭ লঞ্চে ২৫০০ HP (১০০০ RPM, ৩:১ গিয়ার) ক্যাটারপিলার ইঞ্জিন সরিয়ে বসানো হচ্ছে ২৮০০ HP (২৪০ RPM, ১:১ গিয়ার) AkaSaka Low RPM ইঞ্জিন।
আপনাদের মনে হতে পারে প্রপেলারের RPM কমে গেলে গতিও কমবে। কিন্তু এই ধারনাটি সম্পূর্ণ ভুল এবং কেনো ভুল তা বুঝিয়ে বলছি......
▪️ক্যাটারপিলার ইঞ্জিন ১০০০ RPM কে ৩:১ গিয়ারে ঘুরাতো এবং যার প্রপেলার ঘূর্নন গতি দাঁড়ায় মিনিটে প্রায় ৩৩৩ বার। প্রোপেলারের সাইজ প্রায় ৮৪ বা ৮৬ ইঞ্চি।
▪️AkaSaka ইঞ্জিন ২৪০ RPM কে ১:১ গিয়ার বক্সে প্রপেলারকে ঘুরাবে মিনিটে ২৪০ বার। অর্থাৎ ফ্লাইহুইল ২৪০ বার ঘুরবে গিয়ারবক্সও ২৪০ বারই প্রোপেলারকে ঘুরাবে। যেহেতু RPM কম হর্স পাওয়ার বেশি তাই প্রোপেলারও ক্যাটারপিলারের চেয়ে বড় হবে। এম খান-৭ কর্তৃপক্ষ থেকেই জানতে পেরেছি প্রায় ৯৬ ইঞ্চি ব্যাস সাইজের পাখা যুক্ত করা হবে এবং প্রোপেলারের পিচ বা ব্লেডের চওড়াও হবে অনেক বেশি। দানবীয় সাইজের প্রোপেলার ও প্রোপেলার থ্রাস্ট
ক্যাটারপিলারের ৩৩৩ আরপিএমে তুলনামূলক ছোট প্রপেলার অপেক্ষা বেশি পানি ধাক্কা দিবে কার্যকর ভাবে।
▪️ছোট প্রোপেলার দ্রুত ঘুরে যে পরিমাণ পানি ঠেলে,এত বড় প্রোপেলার ধীর গতিতে ঘুরে তার চেয়ে কয়েকগুণ বেশি আয়তনের পানি পেছন দিকে সজোরে ঠেলে দেয়। পানির এই বিপুল ধাক্কাই এম খান-৭ লঞ্চটিকে আগের চেয়ে বেশি গতিতে সামনের দিকে নিয়ে যাবে। সমুদ্রে চলাচলকারী বড় বড় দানবীয় মাদার ভেসেল গুলো কিন্তু LOW RPM এবং বিশালাকৃতির প্রোপেলারের মাধ্যমে ১৩-১৫ নটিক্যাল মাইল গতিতে দিনের পর দিন চলতে পারে।
▪️ক্যাটারপিলারের শক্তি ৩:১ রেশিওর গিয়ার বক্সে friction এর কারনে কিছুটা শক্তি লস হতো যেটা ১:১ রেশিওর গিয়ারবক্সে হবেনা অর্থাৎ আকাসাকার ২৪০ বার ঘূর্নন শক্তির পুরোটাই গিয়ার বক্স প্রোপেলারে Delivery করবে।
সুতরাং এম খান-৭ লঞ্চের গতি কমবেনা বরং আগের চেয়ে গতি বাড়বে এবং লঞ্চটি স্মুথলি চলতে পারবে।