মুহাম্মাদ সাজ্জাতুল ইসলাম

মুহাম্মাদ সাজ্জাতুল ইসলাম বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে --😒
বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে নাহ!--😌

24/02/2024

শবে বরাত/লাইলাতুম মিন নিসফী শা'বান: একটি পর্যালোচনা

শবেবরাতের বর্ণনা কুরআনে নেই। বরং একাধিক হাদীস দ্বারা প্রমানিত ও প্রতিষ্ঠিত।
يطلع الله الى خلقه فى ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن(ابن ماجه) -
পনেরো শা' বানে সালাত-সাওম পালন মূলত রমযানের সাওম ও কিয়ামুল্লাইল পালনের পূর্ব প্রস্ততি মাত্র। এ রাতের ইবাদাতে আল্লাহর নৈকট্য হাসিল হয়, গোনাহ মাফ হয়। তবে নিম্নোক্ত ব্যক্তিগণ ব্যতিরেকে।
১. শিরককারী: ... فيغفر لجميع خلقه الا لمشرك শিরকের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়। আল্লাহর তৈরি বিধি বিধান থাকা সত্বেও তা গ্রহণ না করে মাখলুকের তৈরি বিধি বিধান গ্রহণ করা শিরক। এ শিরক বর্জন না করে আল্লাহর কাছে ক্ষমার আশা করা বাতুলতা মাত্র।
২.হিংসুক: او مشاحن হিংসার দ্বারা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়। সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে মুসলিম উম্মায় ফাটল ধরিয়ে মুসলিম বিদ্বেষীদের কালচার অনুপ্রবেশের পথ খুলে দিয়ে রাত জেগে ইবাদাত নিস্ফল কর্ম।
৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী : لا ينظر الله فيها... قاطع رحم বোনের পাওনা সম্পদ আত্মসাৎ করে সিজদায় গিয়ে জান্নাত খুঁজে লাভ নেই। আগে বোনের হক তারপর ইবাদাত।
৪. গীড়ার নিচে কাপড় পরিধানকারী : و لا الى مسبل গীড়ার নিচে প্যান্ট, পায়জামা-লুঙ্গি পড়া হারাম। এ রকম অহংকারী স্টাইলে পোশাক পড়ে, শবে বরাতে ইবাদাত করে লাভ নেই।
৫. পিতা-মাতার অবাধ্য সন্তান : و الى عاق لوالديه মা-বাবাকে কষ্ট দিয়ে তাদের হক নষ্ট করে শবেবরাতে রাত জেগে ইবাদাত নিস্ফল কর্ম মাত্র।
৬. و لا الى مدمن خمر : মদ, গাঁজা, ইয়াবা জাতীয় নেশায় আসক্ত থেকে ; এগুলোর চোরা কারবারি করে শবেবরাতে সামনের কাতারের মুসল্লী সেজে লাভ নেই।

উপরোক্ত কাজগুলো হারাম, কবীরা গোনাহ। জীবন ভর এসব পাপে ডুবে থেকে শবেবরাতে মীলাদে আশেকে রাসূল সেজে, জিকিরের ধ্বনি তুলে, রাত জেগে ইবাদাতে মশগুল হয়ে লাভ নেই। বরং এসব কর্ম বর্জন করে, তাওবা-ইস্তেগফারের মাধ্যমে ১৫ শাবান উদযাপন করলে গোনাহ মাফের আশা করা যায়।

সালাত, তাসবীহ-তাহলীল কোনো সিজনালি ইবাদাত নয়। সারা বছর আকাম-কুকাম করে শবেবরাতে এসে বিরাট মুসল্লী সেজে ভালো মানুষ বনে যাওয়া নিছক একটা প্রতারণা। বরং সর্বদা যিনি আল্লাহর আদেশ মেনে চলেন তার জন্য পনেরো শা'বান মাগফিরাতময়।

12/10/2023

~ বিনয়ী লোকেরা নিজেদেরকে অধিকার শূন্য ভাবে,সামান্য প্রাপ্তিতেই তারা কৃতজ্ঞ হয়। পক্ষান্তরে অকৃতজ্ঞ লোকেরা কোনো কল্যাণ প্রাপ্ত হলে ভেবে নেয় এটা তারই অধিকার....!

05/10/2023

আমরা অনেকেই অপচ্ছন্দের লোককে অভিশাপ দেই। অথচ ইসলামের দৃষ্টিতে কাউকে বদদোয়া দেওয়া কিংবা কারো জন্য অভিশাপ কামনা করা সম্পূর্ণ হারাম। এটা মুমিনের কাজ নয়।

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) বলেন, ‘তোমরা একে অপরকে আল্লাহর লানত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দিয়ো না। ’ (তিরমিজি : ১৯৭৬)।

05/10/2023

দুনিয়ার জীবনে আপনি হাফিয়ে উঠে যখন আকাশের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাব্ব! আর কত!
তখন আল্লাহ যেন আপনার জন্যই বলেন-
[৮৪:৬]

یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡہِ

"হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।"

19/09/2023

১.প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না।

২.গায়ে পড়ে কাউকে সাহায্য বা উপদেশ দিতে যাবেন না।

৩.সরলতা ভালো কিন্তু বোকা হওয়া ভালো নয়।সবসময় চোখ, কান খোলা রাখুন।

৪.যার কাছে আপনার দাম নেই,সে আপনার যত কাছেরই হোক না কেন দূরে থাকুন।

৫.এমন একটা জায়গা তৈরি করুন যাতে যে কেউ আপনাকে অসম্মান বা অপমান করার সাহস না পায়।

19/09/2023

জীবনটা সহজ না,
সহজ বানিয়ে নিতে হয়।
কখনো দোয়া করে,
কখনো সবর করে,
কখনো মাফ করে।
আর কখনো বা এড়িয়ে চলে।

17/09/2023

- এই সমাজে ভদ্র মানে তুমি ভীতু!
- বিনয়ী মানে তুমি দুর্বল!
- সৎ মানে তুমি বোকা!
- স্পষ্টভাষী মানে তুমি শত্রু!

14/08/2023

সে বলেছিলো, "আগামীকালই তওবা করবো! অতঃপর সে ঘুমিয়ে পড়লো, আর জাগলোই না!"

মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে, হে মানুষ! এটাই সে জিনিস, যা থেকে তুমি পালাতে চাইতে!

[সূরা, ক্বাফ - ১৯]

13/08/2023

নারী কিসে আটকায়?
বেপর্দা নারী পুরুষকে জান্নাতে যাওয়া থেকে আটকায়।
পর্দাশীল নারী পুরুষকে জাহান্নামে যাওয়া থেকে আটকায়।

17/06/2023

সুযোগ থাকা সত্ত্বেও পাপ থেকে বিরত থাকার নামই!
❝ তাকওয়া ❞

Address

Chilmari
Chilmari
5630

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মাদ সাজ্জাতুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুহাম্মাদ সাজ্জাতুল ইসলাম:

Share