25/02/2024
°°হে আল্লাহ! আমার এমন কোন গোনাহ বাদ রেখোনা যা তুমি ক্ষমা করবেনা, এমন কোন দুশ্চিন্তা ও বিপদ রেখোনা যা তুমি দূর করবেনা, এমন কোন ঋন রেখোনা যা তুমি পরিশোধ করবেনা, দুনিয়া ও আখিরাতের এমন কোন প্রয়োজন বাদ রেখোনা যা তুমি পূর্ন করবেনা।
°°হে আল্লাহ! তুমি প্রত্যেক অপারগ ও অক্ষমের দোয়া শুনো এবং প্রত্যেক রুগ্ন ব্যাক্তিকে স্বাস্থ্য দান করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির গোনাহ মাফ করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির তওবা কবুল করে থাকো। তোমার এইসব নেয়ামতের কেউ প্রতিদান দিতে পারেনা। আর কোন প্রশংসাকারীর প্রশংসা তোমার প্রশংসার হক আদায় করতে পারেনা।
°°তুমি আমার সব আকাংখার শেষ প্রান্ত! তুমি আমার সব অভিযোগের সর্বশেষ শ্রবনকারী!
°° এখন ঘটুক বা পরে, কিন্তু আমার সাথে যাই ঘটুক, সব কিছুর জন্য তোমার কাছে কল্যান ও মংগল কামনা করছি।
°°আমি যা জানি এবং যা জানিনা, সব অনিস্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি।
°°আমি তোমার কাছে ঐ সব কল্যান ও সৌন্দর্য কামনা করছি, যা তোমার কাছে, তোমার বান্দা ও তোমার প্রেরিত নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন।
°°হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাইছি। প্রত্যেক ওইসব কাজ ও কথা আমল করতে তৌফিক চাইছি, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে।
°°আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছি। দূরে থাকতে চাইছি সে সব কথা, কাজ ও আমল থেকে, যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
°°হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যেন তুমি আমার শরীরকে জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ না করো।
°°আমি তোমার কাছে দোয়া করছি, আমার সম্পর্কে তোমার সব মীমাংসাকে তুমি কল্যানকর বানিয়ে দাও...... তুমি যা কিছু মীমাংসা করবে তার সব পরিনাম আমার জন্য মংগলজনক করে দাও।
°°তুমি আমার সব গোনাহ এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে দাও..... আমার অন্তরের ক্রোধকে দূর করে দাও।
°°আমি তোমার কাছে সঠিক হিতাহিত জ্ঞ্যানবুদ্ধি ও প্রজ্ঞা কামনা করছি। তোমার কাছে তওবা করছি। তুমি আমার তওবা কবুল করে নাও। আমাকে তোমার প্রতি আকৃস্ট করে দাও। আমার হৃদয়কে প্রাচুর্যমন্ডিত করে দাও এবং যা কিছু আমাকে দান করেছো তাতে বরকত ও সাফল্য দান করো।
°°আমি তোমার কাছে সুদৃঢ় ঈমান, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য ও সন্তুষ্টি চাইছি। পবিত্র জীবন ও সম্মানজনক মৃত্যু চাইছি।
°°আমার জন্য, মা-বাবা ভাই বোন ভাগিনা ও বোন জামাই সহো ও পরিবারের জন্য, আপনজন ও বন্ধুবান্ধবদের জন্য অনুগ্রহ ও
ক্ষমা, সঠিক জীবন ও দৃঢ় ঈমান, অফুরন্ত নেয়ামত ও বরকত চাইছি।
এবং আমার সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া চাইছি তুমি তাদের নেক হায়াত দান করো এবং সুস্থ রাখো।
°° হে আল্লাহ! আমার দেশের জন্য তোমার কাছে বরকত, সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি।
------আমীন