08/03/2026
আমার খালি ইচ্ছা করে রাসূলের দেশে যাই
রাসূলের দেশে গিয়া এই তাপিত হিয়া জুড়াই
কোন গুহাতে থাকতেন রসূল নিশিত নিরালায়, আল্লাপাকের গভীর ধ্যনে নূরে ওহীর ও আশায়
কোন পাহাড়ে দাড়ায় রাসূল দিলেন দ্বীনের ডাক;
সে ডাকেতে সাড়া দিলো কোন সে পাখির ঝাক?
কে ফুঁতিল কাঁটা পথে, কে দিলো রে বঞ্চনা
কাঁটার বুঝি ফুটতে পায়ে হইলো না যন্ত্রণা
কে রাখিল সেজদাহ পিঠে পঁচা উটের ভূড়ি
কে রে গলায় প্যাঁচায় ধরলো নিষ্ঠুর হাতে দঁড়ি
কোথায় রাসূল খেলতে যেতেন, কারা ছিল সাথী
কোন জলেতে ধুইলো কলিজা ছিঁড়ে বুকের ছাতি
কে মিটাইলো দুধের পিয়াশ, কে দিল রে ছাঁয়া
আবু বকর, আবু তালেব করতো বুঝি মায়া
কায়মনোবাক্যে আরজি করি ওহে প্রভু দয়াময়
মরণের আগে আমার যেন রসূলের দেশ দেখার নসিব