JCPSC Photography Club, Khulna

JCPSC Photography Club, Khulna Stay connected with our visual journey!
(1)

JCPSC Photography Club, Khulna
Established in 11 October 2024 | Capturing Moments, Creating Memories
A platform for passionate student photographers of JCPSC to explore, learn, and express through the lens.

বসন্তের চিরচেনা নীরব ক্যামপাস রক্ত কাঞ্চন🌸Jahanabad Cantonment Public School & College, Khulnalna📷Mehul (11 Commerce)
06/03/2026

বসন্তের চিরচেনা নীরব ক্যামপাস
রক্ত কাঞ্চন🌸Jahanabad Cantonment Public School & College, Khulnalna

📷Mehul (11 Commerce)

রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় নাভাষার জন্য আত্মোৎসর্গ করা বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।২১ ফেব্রু...
20/02/2026

রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না
ভাষার জন্য আত্মোৎসর্গ করা বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

২১ ফেব্রুয়ারি, যা বিশ্বজুড়ে পরিচিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে—আমাদের গৌরব, আমাদের আত্মমর্যাদা।

JCPSC Photography Club, Khulna পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 📸🖤🇧🇩

📅 ছবিটি তোলা: ১৮/০১১/২৫

Ramadan Mubarak 💫..............................📷 Fahadi Hassan Tamim( 12 Science)
19/02/2026

Ramadan Mubarak 💫..............................
📷 Fahadi Hassan Tamim( 12 Science)

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী কুচকাওয়াজেগর্ব ও শৃঙ্খলার প্রতীক হয়েজা...
31/01/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী কুচকাওয়াজে
গর্ব ও শৃঙ্খলার প্রতীক হয়ে
জাতীয় পতাকা বহন করেন
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী নাদিয়া। 🇧🇩

এবং শৃঙ্খলা ও দায়িত্ববোধে
বিএনসিসি কন্টিনজেন্টের নেতৃত্ব প্রদান করেন
ক্যাডেট কর্পোরাল দেবশ্রী।

দেশপ্রেমের এই দৃশ্যগুলো
ফটোগ্রাফি ক্লাবের ক্যামেরার লেন্সে
স্মৃতি হয়ে সংরক্ষিত। 📸✨

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী কুচকাওয়াজেশৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দৃঢ় ন...
31/01/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী কুচকাওয়াজে
শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দৃঢ় নেতৃত্বের প্রতীক হয়ে নেতৃত্ব প্রদান করেন
দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুন ফেরদৌস জিম।
সহকারী হিসেবে নেতৃত্বে দায়িত্ব পালন করেন
দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মো:রাফিয়াত তাহসিন
এই গর্বের মুহূর্তগুলো ক্যানভাসে নয়,
ফটোগ্রাফিক ক্লাবের ক্যামেরার লেন্সে স্মৃতি হয়ে ধরা রইল। 📸
নেতৃত্ব, পরিশ্রম ও ঐক্যের এক স্মরণীয় সমাপনী।

ব্যান্ড লিডার মুনতাসির মাহিম, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে ত...
31/01/2026

ব্যান্ড লিডার মুনতাসির মাহিম, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে তাঁর নেতৃত্বে ব্যান্ড দলটি সুসংগঠিতভাবে পরিচালিত হয়েছে। সুপরিকল্পনা, শৃঙ্খলা ও স্পষ্ট দিকনির্দেশনার ফলে ব্যান্ডের অনুশীলন ও পরিবেশনা সফলভাবে সম্পন্ন হয়েছে, আর এ কারণেই ব্যান্ড দলের সঙ্গে তাঁর নেতৃত্বের নামটি স্বাভাবিকভাবেই উঠে আসে।

এই মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ফটোগ্রাফিক ক্লাব তাদের ক্যামেরায় ব্যান্ড দলের একটি ছবি ধারণ করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।

কঠোর পরিশ্রমের ফলাফল যেন এক মুহূর্তে ফুটে উঠল এই পিটিতে। নীরব অথচ অদম্য নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় কেমিস্ট্রি ম্যা...
31/01/2026

কঠোর পরিশ্রমের ফলাফল যেন এক মুহূর্তে ফুটে উঠল এই পিটিতে। নীরব অথচ অদম্য নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় কেমিস্ট্রি ম্যাম Sahnaj Parvin Mst ম্যামের নির্দেশনায়, ধৈর্য আর ভালোবাসার ছোঁয়ায় বালিকারা এক মনোমুগ্ধকর পিটি তৈরি করেছে, যা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

আমাদের ক্যামেরার লেন্সে ধরে রাখা হয়েছে সেই মুহূর্তের সৌন্দর্য—পদক্ষেপ, ভঙ্গি, ছন্দের সমন্বয়, দর্শকদের চোখে জাদুর ছোঁয়া। যদিও ম্যামের ছবি খুব কম, তবু তাঁর অবদান প্রতিটি ফ্রেমে স্পষ্ট, প্রতিটি ছবি যেন বলে—“এই সফলতার নেপথ্যে আছেন তিনি এবং তার বালিকারা ।

একটি অনুষ্ঠানের সাফল্য নির্ভর করে তার ধারা, উপস্থাপনা ও নেপথ্যের সঠিক পরিচালনায়।এই ধারাবাহিকতাই একটি আয়োজনকে প্রাণ দেয়, ...
31/01/2026

একটি অনুষ্ঠানের সাফল্য নির্ভর করে তার ধারা, উপস্থাপনা ও নেপথ্যের সঠিক পরিচালনায়।
এই ধারাবাহিকতাই একটি আয়োজনকে প্রাণ দেয়, তাকে করে তোলে সম্পূর্ণ।

২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেই ধারার অন্যতম ভিত্তি ছিলেন বাংলা ম্যাম Moushumi Sultana
তাঁর কণ্ঠ, নেতৃত্ব ও নিরবচ্ছিন্ন নির্দেশনায় পুরো অনুষ্ঠান এগিয়েছে শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সাথে।

জাতীয় পতাকাবাহী দল প্যারেডে মিলছে—এই ঘোষণা থেকে শুরু করে
প্রধান অতিথির আগমন ও প্রস্থান,
কখন নামাজের বিরতি হবে,
কখন শুরু হবে মাঠ পর্ব
অনুষ্ঠানের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তই শোনা গেছে তাঁদের কণ্ঠে।

তাঁর নেতৃত্বে কাজ করেছে একটি নিবেদিত টিম
যারা আলো-ঝলমলে মঞ্চের বাইরে, স্টেজের আড়ালে থেকেই পুরো আয়োজনকে ধরে রেখেছিলেন নিখুঁত সমন্বয়ে।
আমরা ছবি তুলেছি মূলত স্টেজের সামনের মানুষগুলোরই
যাঁরা চোখে পড়েন, যাঁরা আলোয় থাকেন।
কিন্তু পেছনে থাকা মানুষগুলোর কথা ভাবার সময় আমরা খুব কমই নিয়েছি।

এভাবেই হয়তো চলছে প্রজন্মের পর প্রজন্ম
যাঁরা অনুষ্ঠানকে প্রাণ দেন,
তাঁরাই থেকে যান আড়ালে।

অথচ এই ধারা বিবরণী ও উপস্থাপনায় যদি তাঁরা না থাকতেন,
তাহলে কোনো অনুষ্ঠানই কখনো প্রাণ পেত না,
আর সফলতা হতো শুধুই একটি শব্দ।

দুর্ভাগ্য একটাই—
এই মানুষগুলো আলোয় আসেন না,
তাঁরা থেকে যান নীরবে, আড়ালেই… .......

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা-এর২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর ...
31/01/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা-এর
২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর ডিসপ্লে।

এই ডিসপ্লেকে সফল করে তুলতে আমাদের কলেজের সম্মানিত শিক্ষকরা করেছেন
অক্লান্ত পরিশ্রম ও নিখুঁত পরিকল্পনা।
তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের প্রিয় ইংলিশ ম্যাডাম, Sharmina Alam Lipa ম্যাম।
যাঁর আন্তরিক দিকনির্দেশনায় ডিসপ্লে পেয়েছে এক অনন্য রূপ।

আর সেই সব পরিশ্রম, আবেগ ও সাফল্যের
প্রমাণগুলো ধরে রেখেছে আমাদের ক্যামেরার লেন্স। 📸✨

মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগের আশায় দর্শকদের মধ্যে সামনের দিকে এগিয়ে আসার প্রবল আগ্রহ দেখা যায়। অনেকেই কাছ থেকে ডিসপ্লেটি দে...
26/01/2026

মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগের আশায় দর্শকদের মধ্যে সামনের দিকে এগিয়ে আসার প্রবল আগ্রহ দেখা যায়। অনেকেই কাছ থেকে ডিসপ্লেটি দেখার জন্য সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
📷 JCPSC Photography Club, Khulna

সবুজের মাঝে একদিনের মুক্ত হাসি, বন্ধুত্ব আর অজস্র স্মৃতি।JCPSC–এর বার্ষিক শিক্ষা সফর ২০২৬ হয়ে থাকল আমাদের ক্যামেরাবন্দি ...
22/01/2026

সবুজের মাঝে একদিনের মুক্ত হাসি, বন্ধুত্ব আর অজস্র স্মৃতি।
JCPSC–এর বার্ষিক শিক্ষা সফর ২০২৬ হয়ে থাকল আমাদের ক্যামেরাবন্দি অনুভূতি।
📸 JCPSC Photography Club, Khulna

20/01/2026

ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে না, খবরের পাতায় আসে না তাদের আত্মত্যাগের কথা,
তারা থাকে নিঃশব্দ প্রহরীর মতো, দেশের মাটি রক্ষায়।
যদি তারা সরে যায়, অজানা বিপদে ঝুঁকবে মানুষ, শান্তি হারাবে পথ।
দেশমা তাদের অহংকার, দেশ তাদের গর্ব—নীরব থেকে তারা আমাদের নিরাপত্তায়।
JCPSC Photography Club, Khulna –এর পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্যালুট জানাই বীর সেনাদের।


🇧🇩

Address

Bijoynagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when JCPSC Photography Club, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share