SH Tanmoy

SH Tanmoy Cinematographer|Traveler|Story-Teller

04/06/2026

ভৈরবের সাপ্তাহিক কাপড়ের হাট!

এই ভ্রাম্যমাণ মার্কেটে দেখা মিলবে ব্রাক্ষণবাড়িয়া,সিলেট নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার পাইকার/ব্যাবসায়ী।

31/05/2026

কিছু শহর সময়ের সাথে বদলে যায়, আর কিছু শহর সময়কেই নিজের স্মৃতির Necropolis' বানিয়ে দেয় !

22/05/2026

মাছের রাজ্য ভৈরব।
এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও শহরে মাছ সরবরাহ করা হয়, যা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাছের গন্ধ, দরদাম, কোলাহল আর কর্মব্যস্ততার মধ্যেই গড়ে উঠেছে ভৈরবের এক স্বতন্ত্র বাণিজ্যিক ঐতিহ্য।
ভৈরব মাছের আড়ত কেবল একটি বাজার নয়; এটি বাংলাদেশের মৎস্যসম্পদ, নদীকেন্দ্রিক অর্থনীতি।

21/05/2026

ভৈরবের এই উত্থান সারা বাংলাদেশের গর্ব।
পুরান ঢাকার পরে না,বরং এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জুতা উৎপাদনকারী শহর।

ভৈরব হলো দেশের largest footwear manufacturing hub.

১৯৮৯ সালে ভৈরব উপজেলা পরিষদ এলাকায় প্রথম কারখানা স্থাপনের মধ্য দিয়ে এই শিল্পের যাত্রা শুরু হয়। আর আজ তিন দশকে এটি ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে দেশের সবচেয়ে বড় পাদুকা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে।
বার্ষিক প্রায় ২,০০০ কোটি টাকার বিক্রয়, ৭,০০০-এরও বেশি ছোট-বড় ইউনিট, এবং দেড় লাখেরও বেশি কর্মীর কর্মসংস্থান ,এটাই আজকের ভৈরব। প্রতিদিন এখানে তৈরি হয় ২ লাখ জোড়া জুতা।
শুধু দেশের চাহিদা মেটানো নয়, ভৈরবের জুতা এখন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও জাপানেও রপ্তানি হচ্ছে।
ছোট কুটিরশিল্প থেকে আন্তর্জাতিক বাজার — জুতার রাজধানী ভৈরব।

#ভৈরব #জুতারাজধানী

18/05/2026

মেঘনা নদীর তীরে গড়ে ওঠা বাণিজ্যিক শহর ভৈরব-
বাংলাদেশের উত্তর-পূর্বের প্রবেশদ্বার সিলেট-এই দুই গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ এখন আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় ও প্রসারিত।সিলেট থেকে ভৈরব পর্যন্ত সড়ক ও রেলপথের ক্রমাগত উন্নয়নের ফলে পণ্য পরিবহন সহজ ও দ্রুততর হয়েছে। এতে উভয় অঞ্চলের ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছেন। সিলেটের চা, মাছ, কৃষিপণ্য এবং প্রবাসী অর্থায়নে পরিচালিত বিভিন্ন পণ্য এখন দ্রুত ভৈরবের মোকামে পৌঁছাচ্ছে। অন্যদিকে ভৈরবের জামদানি কাপড়, নৌপথে আসা পণ্যসামগ্রী ও শিল্পজাত দ্রব্য সিলেটের বাজারে সহজলভ্য হয়েছে।
ভৈরব একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে — এখান থেকে সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছানো যায়। সিলেটের সাথে এই সংযোগ শক্তিশালী হওয়ায় পুরো উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রম চাঙ্গা হয়ে উঠছে।
এই উন্নত বাণিজ্যিক যোগাযোগ স্থানীয় উদ্যোক্তাদের নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে, কর্মসংস্থান বাড়াচ্ছে ।

15/05/2026

ভৈরব শুধু একটি উপজেলা নয়,
এটি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনসংখ্যার দিক থেকে অনেক আগেই জেলার মর্যাদা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন, নদীবন্দর ও বাণিজ্যকেন্দ্র হিসেবে ভৈরবের গুরুত্ব প্রতিদিনই বাড়ছে।
তবুও আজও ভৈরবকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।
সময় এসেছে ভৈরবকে জেলা ঘোষণা করার—এটা শুধু দাবি নয়, ভৈরববাসীর ন্যায্য অধিকার।

#ভৈরব_জেলা_চাই

29/04/2026

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্রেডিট কার?

#

24/04/2026

ভৈরব জেলা আন্দোলন: আন্দোলন চলমান।

#ভৈরব_জেলা_চাই

15/12/2025

বিজয়ের শুভেচ্ছা...

12/11/2025

ভৈরবের_ইতিহাস/অর্থনীতি/অবস্থান।

Video Credit- Channel i

Address

Bhairab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when SH Tanmoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share