18/08/2025
নব্বই দশকের বাচ্চাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছিল বেড়াতে যাওয়া!
কারণ মুরব্বিদের দুইটি অস্ত্র সবসময় খোলা—
প্রথমেই জিজ্ঞেস: “কোন ক্লাসে পড়ো?”
তারপরই আসত ধ্বংসাত্মক আঘাত—
“Tense কত প্রকার, কী কী?”
আহা, তখন মনে হতো—
দুনিয়ায় যত অত্যাচার আছে, সব মিলেও
এই এক প্রশ্নের চাপে এত ভয়ানক না!
শৈশবের আনন্দ মাটি হতো,
আমরা হাসি মুখে উত্তর খুঁজতাম,
কিন্তু মনে মনে চাইতাম—
ইশ্! যদি ইংরেজি বইটা পকেটে লুকিয়ে আনা যেত!