21/07/2025
আজকের এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটসহ যারা নির্মমভাবে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। আমরা সৃষ্টিকর্তার নিকট তাঁদের জন্য প্রার্থনা করি— এই শোক শুধু একটি পরিবার বা প্রতিষ্ঠান নয়, পুরো জাতির বুকে এক অপূরণীয় ক্ষত হয়ে রইল।
একই সাথে যারা গুরুতর আহত হয়ে জীবনযুদ্ধে লড়ছেন, তাঁদের প্রতি আমাদের অন্তরের সহানুভূতি ও ভালোবাসা। আপনাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি—মন, মনন ও মানবতাবোধ নিয়ে।
আসুন, আমরা সকলে মিলে প্রার্থনা করি এবং সাহসিকতার সঙ্গে এই শোককে শক্তিতে রূপান্তর করি।