11/04/2026
এই পোস্ট আমার মাহরাম,বাবা-মা,ভাইবোন এবং আত্মীয়দের জন্য📌
শেষ যাত্রার প্রস্তুতি!!
যেকোনো মুহুর্তে মালাকুল মউতের ডাক আসবে।এবার দুনিয়া থেকে বিদায় নেয়ার পালা। আমি কি প্রস্তুত??তখন একটা সিজদাহ্ করার জন্য এ প্রাণ হাঁসফাঁস করবে, আমার যে আরো সময় প্রয়োজন ,সে সময় তো আর মালাকুল মউত আমাকে দিবে না। ইয়া রব্ব!!
☞আমার মৃত্যু হলে করনীয়:-
১) মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না।
২) মৃত্যুর খবর শুনলে- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন বলবেন।
৩) আমার মৃত্যু কে অকাল মৃত্যু বলবেন না,কারণ আমি নির্দিষ্ট রিজিক ভোগ করে ফেলেছি।
৪) আমার মৃত্যুতে কেউ কুলখানি,মিলাদ,চল্লিশা দিবেন না, কারণ এটা স্পষ্ট বিদআত।আমার লা"শ নিয়ে বিলাপ মাতম করবেন না, জোরে জোরে কান্নাকাটি করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কতৃক নিষিদ্ধ কাজ।
৫) আমার মৃত্যুর খবর শুনে থাকলে নিজের মাহরামদের জানাযায় পাঠাবেন।
৬) আমার লা"শ আমার মাহরাম ছাড়া কাউকে দেখাবেন না। দিন হলে কয়েকস্তরী কাপড় দিয়ে আবৃত করে দিবেন। আর রাত হলে আলহামদুলিল্লাহ।
৭) আমার লা"শকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।
৮) কারো কাছে আমার কোনো দেনা থাকলে আমি জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি মরে যাই পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকেদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে পরিশোধ দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, এতে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।
৯) আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন, না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন, তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ।
১০) আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডিতে বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন।
১১) আমার এমন কিছু যদি অনলাইন বা অফলাইনে থেকে থাকে,যা আমার গুনাহে জারিয়া হবে,তাহলে প্লিজ সেসব ডিলেট করবেন।
১২) আমার হয়ে ৫টাকা হলেও সাদাকাহ করবেন। আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন। আমার কিতাব ও জমানো টাকা সব সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে সাদাকাহ করে দিবেন।
১৩) আমার ইচ্ছা অনিচ্ছায় কাউকে কথা কিংবা কাজে কষ্ট দিলে অথবা কারো হক্ব নষ্ট করলে,গীবত করলে,ক্ষমা করে দিবেন। আমার জন্য বেশি বেশি দুআ করবেন। আমার নামে গীবত করবেন না। কারণ, আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।
১৪) আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন,আপনার সময়ও অতি নিকটে।
১৫) আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান"।