11/03/2023
- ২০৫০ সালের শ্রেষ্ঠ কবিতাঃ
"বীরপুরুষ" 🐸
কবিঃ Yo Yo ঠাকুর
মনে করো যেন মেইন
রোডের মোড়ে,
গালফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
দুজন যাচ্ছি সি এন
জি তে চড়ে,
পর্দাটুকু একটুকু ফাঁক করে।
সেদিন ছিল
বিরোধীদলের অবরোধ,
ভুলে গিয়ে সব বিপদ
আপদ।
দুজনে মোরা পৌছে
গেছি ওই মোড়ে..!
নেইতো সেখানে কোন
মানুষজন,
ভয় পেলো মোর জিএফ
এর মন।
বললাম আমি ভয়
পেয়োনা তুমি,
মোড় পেরোতে আরতো কিছুক্ষণ।
এমন সময় হা রে রে রে
রে রে,
লাঠি হাতে আসল
কয়েকজন।
ফুটুস ফাটুস ককটেল
উঠল ফুটে ,
কলিজা আমার নেইতো
আর বুকে।
জানের মায়া আছে যে
মোর সাচা,
আপন প্রাণ বাচারে তুই
চাচা।
স্যান্ডেল খুলে দিলাম ঝেড়ে দৌড়,
এক দৌড়ে পেড়িয়ে
গেলুম মোড়।
জিএফ বলল "যাসনে
মোকলেস ওরে,
তুই পালালে কে বাঁচাবে মোরে"?
বললাম আমি "পাগল
নাকি,
হারাইনিতো হুশ"
নিজের জান বাচায়
যারা
তারাই বীরপুরুষ