27/03/2026
আপনি জানেন কি???
বাংলাদেশে প্রতি ঘন্টায় প্রায় ২ জন আত্মহত্যা করছে কোথাও না কোথাও। প্রতিদিন গড়ে এ মৃত্যুর সংখ্যা ৩৫ থেকে ৪০ জন। আর এ আত্মহত্যার জালে বেশিরভাগ জড়িয়ে পরছে আমাদের যুবসমাজ।
কিন্তু আমরা কখনো নিবিড় ভাবে ভেবে দেখেছি কি?.. এত আত্মহত্যার কারন???
পরিসংখ্যানে বলা হচ্ছে Depression, Blackmail, cyber scam ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সামাজিক অবক্ষয়ই এর প্রধান কারন।
-কেন??
উত্তর, আমাদের মাঝে মিশে থাকা অসুর। যারা আমাদের চার পাশেই রয়েছে এক অদৃশ্য মুখোশ পরে ঠিক আমাদের ই মাঝে। যারা ক্রমশ আমাদের বেধে দেয় এক মহা জালে, যারা একটু একটু করে আমাদের কে ক্ষতি করে যায় নিরবে। তারা আজ হয়ে উঠেছে এ যুগের ভয়ানক রাবন। যারা ক্রমশ কলুষিত করে যাচ্ছে আমাদের সমাজকে।
তাহলে এখানেই কি শেষ? না! আমাদের জেগে উঠতে হবে আমাদের আপন শক্তিতে। ভেঙ্গে দিতে হবে সব অবক্ষয়। হয়ে উঠতে হবে, সমরেশ মজুমদারের রচিত সাতকাহন উপন্যাসের চরিত্র দীপাবলির চরিত্রে।
আজকের বার্তা কেবল একটাই, এখনই সময় মুখোশের আড়ালে লুকানো অসুরকে চিনে নেওয়ার, তাদের ভয়কে জয় করার, নিজেকে ভালোবাসার, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার।
কারন বসন্ত মানেই জাগরণ, বসন্ত মানে মুক্তি, বসন্ত মানে নতুন জীবনের ডাক।
জয় মা বাসন্তী!!!!
বাসন্তী পুজা ২০২৬ এবারের প্রয়াশ - সাতকাহন।
ভাবনায়: রিমন দাশ
প্রতিমায়: শ্যামল দাশ
সৃজনে: চন্দন দে, সুপন চৌধুরী, সিটু দাশ, চন্দন চক্রবর্ত্তী, রিপন নন্দী, অরুপ চক্রবর্তী, জয় চক্রবর্তী, আকাশ দত্ত, অসিম ভট্টাচার্য, জিৎ ভট্টাচার্য্য, মোহন দত্ত, রনি ভট্টাচার্য, মনোজিৎ দাশ, দীপ দত্ত।
আয়োজনে: মগধেশ্বরী মায়ের মন্দির, পটিয়া, চট্টগ্রাম।
দৃশ্যপটে:- Ar Ko Dhar
Arko editz