02/10/2024
চোখ বন্ধ করে বলতে পারবো লাইফ এর ওয়ান অফ দা বেস্ট ট্যুর এক্সপিরিয়েন্স করেছি এবার। দুঃখজনক হলেও আমরা কম বেশি সবাই জানি বাংলাদেশে ফিমেলদের ট্র্যাভেলিং স্যিনারিও।
তার উপরে ননস্টপ একটার পর আরেকটা মার্কা মারা নিউজ তো আছেই। সেখানে সব ব্যাড বাজ কে গুল্লি মেরে ১ দিনের সাডেন প্ল্যানিং এ আমরা চার বাউন্ডুলে সবার বারন ডাংকি মেরে তিড়িং বিড়িং করতে করতে চলে গেলাম মারাইংছা।সব ভালো যাচ্ছিল, ঠিক তখনই সামনে পরল রিসোর্ট এর স্টার্টিং পয়েন্ট, তখনি স্ট্রংলি রিয়ালাইজ করলাম, মেনটাল হেল্থ এর সাথে সাথে ফিজিকাল হেল্থ এর ও বারোটা বেজে আছে।
১৫ মিনিটের রাস্তা ৪০ মিনিটে উঠে চোখের পানি, নাকের পানি এক করে ফেললাম,বাট উপরে উঠেই সব দুঃখ পানি, মন থেকে একটা কথাই শুনতে পেলাম,
"শান্তিইইইই"
যেয়েই দেখা পেলাম দা ম্যান দা মিথ লিজেন্ডারি টিটু ভাইয়ের।
ঝিড়ি বৃষ্টি, খিচুড়ি, গরম চা, তার উপরে টিটু ভাইয়ের প্লেলিস্ট ছিল পুরাই সাোনায় সোহাগা মোমেন্ট।
মজার বিষয় হচ্ছে এই ১৮০০ ফুট উচ্চতার পাহাড়ে মাত্র আমরা চারজনই ছিলাম ফিমেল, কিন্তু ১ মিনিটের জন্যও বলতে পারব না আনসেফ ফিল করেছি।
মারাইংছা হিল রিসোর্টেের সকল কর্তৃপক্ষ কে অসংখ্য ধন্যবাদ,এত সুন্দর করে আমাদের সেইফটি এনশিওর করার জন্য।
এক্সপেরিয়েন্স ১০/১০
ডেফেনিটলি রেকমেন্ডেড
Maraingcha Hill-Lama,Bandarban.