TOH TONG

TOH TONG Indigenous people of Chittagong Hill Tracts.

পাহাড়ে সশস্ত্র সংগঠন Kuki-Chin National Front (KNF)–এর কর্মকাণ্ডের অজুহাতে পুরো বম (Bawm) জনগোষ্ঠীকে সন্দেহের চোখে দেখা ...
09/03/2026

পাহাড়ে সশস্ত্র সংগঠন Kuki-Chin National Front (KNF)–এর কর্মকাণ্ডের অজুহাতে পুরো বম (Bawm) জনগোষ্ঠীকে সন্দেহের চোখে দেখা আজ এক গভীর মানবাধিকার সংকটে পরিণত হয়েছে। রাষ্ট্র যদি কিছু সংখ্যক বিপথগামী ব্যক্তির অপরাধের দায় পুরো একটি জাতিগোষ্ঠীর উপর চাপিয়ে দেয়, তবে তা শুধু অন্যায় নয় বরং সভ্য রাষ্ট্রব্যবস্থার জন্য লজ্জাজনক।

২০২৪ সালের এপ্রিল মাসে বান্দরবানের বিভিন্ন গ্রামে সামরিক অভিযানের সময় ১৪২ জন বম নারী, পুরুষ ও শিশুদের গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Amnesty International–এর তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া ১৪২ জনের মধ্যে দীর্ঘ সময় পরেও কমপক্ষে ৫৯ জন বম এখনও বিচার ছাড়াই কারাগারে বন্দী, যাদের মধ্যে একাধিক শিশু পর্যন্ত রয়েছে!!

এই বন্দীদের অনেকেই শুধু সন্দেহের ভিত্তিতে আটক হয়েছেন। অধিকাংশ বন্দীদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ বা স্বচ্ছ বিচারপ্রক্রিয়া উপস্থাপন না করেই পুরো বম জনগোষ্ঠীকে একটি সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডের দায়ে সমষ্টিগত শাস্তির মুখোমুখি করে রেখেছে রাষ্ট্র।

একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। অন্তত ৩ জন বন্দী কারাগারে চিকিৎসার অভাবে মা/রা গেছেন, এখনো অনেক বন্দী অসুস্থবস্থায় মৃ/ত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধীর বিচার করা—নিরপরাধ মানুষকে বন্দী না। কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার অবশ্যই হতে হবে কিন্তু সেই বিচার হতে হবে ব্যক্তিগত দায়ের ভিত্তিতে, কোনো জাতিগোষ্ঠীকে সামষ্টিকভাবে শাস্তি দিয়ে না।

আজ ৭০০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে মাত্র ১৩ হাজারের মতো একটা জাতির একাধিক সদস্যকে বন্দী রেখেছে। রাষ্ট্র তাঁর কোন নাগরিক'কে বিনা বিচারে বছরের পর বছর বন্দী রাখে বলে সভ্য কোন রাষ্ট্রের নজির আছে বলে আমার জানা নেই। রাষ্ট্রের এই আচরণে ছোট্ট এই জনগোষ্ঠী বিলুপ্তির পথ আরো সুগম হলো। অবিলম্বে বন্দী বমদের নিঃশর্ত মুক্তি দিয়ে পূর্নবাসনের ব্যবস্থার জোড়ালো দাবি রাখছি।
হবে।


মাতৃভাষা আমাদের পরিচয় ও সংস্কৃতির সারমর্ম অথচ আমরা দিনদিন এই ভাষাকে ভুলিয়ে যাচ্ছি, বিকৃত করছি, অশুদ্ধ বানাচ্ছি দিনদিন। ...
20/02/2023

মাতৃভাষা আমাদের পরিচয় ও সংস্কৃতির সারমর্ম অথচ আমরা দিনদিন এই ভাষাকে ভুলিয়ে যাচ্ছি, বিকৃত করছি, অশুদ্ধ বানাচ্ছি দিনদিন। ভাষার এমন বিকৃত কিংবা অশুদ্ধ ব্যবহার হতো না, যদি আমরা নিয়মিত মায়ের ভাষাটা চর্চা করতাম এবং মায়ের ভাষা হিসেবে যথাযথ সম্মান ও গুরুত্ব দিতাম। ভাষার নিয়মিত চর্চা ও যথাযথ গুরুত্বের অভাবে আমরা এখন সম্পূর্ণ ‘খণ্ডকালীন’ তথা বহুলাংশে ‘আনুষ্ঠানিক’ মারমা পার করে মারমাত্ব থেকে বেড়িয়ে আসছি।

খুব ছোট কালে দেখেছি নিজেদের কোন ধর্মীয় কিংবা যেকোনো সামাজিক অনুষ্ঠানে মাতৃভাষায় ব্যানার, ফেস্টুন এমনকি অনুষ্ঠানের সঞ্চালনা সহ উপস্থাপনা সবকিছুই মাতৃভাষায় লেখা হতো, কথা হতো। এর প্রচলন এখন খুবই কমে যাচ্ছে। এটা কমতে কমতে এমন জাগায় ঠেকেছে যে- প্রায় সব অনুষ্ঠানেই এখন অন্য ভাষায় উপস্থাপনা সহ ব্যানারও দেখা যাচ্ছে, এটে হারিয়ে যাচ্ছে নিজেদের নিজস্বতা অন্যদিকে ক্রমেই মাতৃভাষার গুরুত্ববোধ থেকে সরিয়ে আনছি ভবিষ্যৎ প্রজন্মকে।

অধিকাংশ মারমা ছেলেপেলেরা মনে করে ২১শে ফেব্রুয়ারী মানে শুধুই বাংলার মাতৃভাষা দিবস, এটা মারমাদের কিংবা অন্য কারোর উৎসব নই!! এমনটা শুধু অশিক্ষিতরাই ভাবে তা- কিন্তু নই, অনেক প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারীও তা-ই মনে করে। তাই ভাষার মাসেও ভাষা-সচেতনতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

"কোন ভাষায় যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়, প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে, আসুন আমরা এটিকে (মাতৃভাষা) লালন করি এবং আগামী প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি অতল শ্রদ্ধা।

পাহাড় থেকে স্বর্ণ উত্তোলন শুরু করেছেন, পাহাড়ের স্বর্ণ উৎপাদনকারীরা🥰
22/08/2022

পাহাড় থেকে স্বর্ণ উত্তোলন শুরু করেছেন, পাহাড়ের স্বর্ণ উৎপাদনকারীরা🥰

07/08/2022

সরকার/রাষ্ট্র তোমরা জেনে রেখো-
আমাদের অস্থিত্বকে তোমরা যতোই নির্মূল করার অপচেষ্টা করো তা কখনোই সফল হবে না।
তোমরা যতো অস্বীকার করবা, ততো আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের বিশ্বাস করবে যে আমরাই এই বাংলার আদিবাসী। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো প্রজন্ম থেকে প্রজন্মের আদিবাসী হয়ে✊✊

পোষাক আমাদের সংস্কৃতির একটি অংশ' এটি আমাদের ফ্যাশনের চাইতেও অনেক কিছু। এই পোষাকে জরিয়ে আছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের...
04/08/2022

পোষাক আমাদের সংস্কৃতির একটি অংশ' এটি আমাদের ফ্যাশনের চাইতেও অনেক কিছু। এই পোষাকে জরিয়ে আছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের পূর্বপুরুষের অস্থিত্ব ও জাতির পরিচয়।

📌আসুন আমরা জোরগলায় গর্বের সাথে কন্ঠ মিলিয়ে জানান দিই সকল মানুষকে✊✊✊

আমাদের আছে নিজস্ব পোষাক, আছে ভিন্নতা খাবার। আমাদের আছে নিজস্ব বর্ণ ও আছে নিজস্ব ভাষা। আমরা নয় উপজাতি' আমরা আদিবাসী, হ্যাঁ আমরাই বাংলার আদিবাসী।

ছবি: পেইজ থেকে নেয়া, পেইজটার লিঙ্ক কমেন্টস বক্সে দিলাম দেখে আসতে পারেন কিউটনেস কুইনদের💚

📌আমরা ভুলে গেছি আজ থেকে ০৯বছর আগে ২০১৩ সালের ০৩ আগস্টের কথা। ভুলে গেছি অপহরণের নাটক সাজিয়ে লুটের'রা সংঘবদ্ধভাবে একাধিক আ...
03/08/2022

📌আমরা ভুলে গেছি আজ থেকে ০৯বছর আগে ২০১৩ সালের ০৩ আগস্টের কথা। ভুলে গেছি অপহরণের নাটক সাজিয়ে লুটের'রা সংঘবদ্ধভাবে একাধিক আদিবাসীদের গ্রামের প্রায় ৪০০ ঘরবাড়ি সহ বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, ভাংচুর ও নির্দোষী আদিবাসীদের দোকানপাটে লুটপাটের কথা-

🙏🙏🙏🙏আজ এই বাংলার শোকাবহ মাসে সেদিনের নিহত হওয়া সকল মনুষ্যগণের কাছে ক্ষমা চাচ্ছি ও শ্রদ্ধা ভরে স্বরণ করছি।

📌কমেন্টস বক্সে আরো কিছু ছবি সংযোগ করা আছে

ছবিঃ Prothom Alo

এটাই মারমা আদিবাসী যুবতীর চিরচায়িত রুপ, পোষাক পরিধান, মাথার চুলের খোপা... 💚
01/08/2022

এটাই মারমা আদিবাসী যুবতীর চিরচায়িত রুপ, পোষাক পরিধান, মাথার চুলের খোপা... 💚

30/07/2022

আমি মারমা জাতির একজন আদিবাসী। আমার নিজের পরিচয়ে পরিচিত হওয়ার স্বাধীনতা পৃথিবীর কোন দেশের সরকার তার নিজের তৈরি আইন, সংবিধান বা প্রজ্ঞাপণ দ্বারা কেড়ে নিতে পারেনা।

29/07/2022

দালালেরা দালালি করুক,
জানেন তো দালালের কাজ দালালি করা।
আমরা বরং আমাদের মতো করে চেষ্টা করি, কিভাবে জাতির এই অস্থিত্ব সংকট থেকে বেড়িয়ে আসতে পারি, কি করলে জোরপূর্বক রাষ্ট্র ছিনিয়ে নেয়া পরিচয় আবার ফিরে আনতে পারি। আমরা আলোচনা করি, আমরা একতা হয়ে পাহাড়ে, সমতলে সকল পরিচয় বঞ্চিত আদিবাসী একজোট হয়ে কথা বলি।

28/07/2022

"আমরা আদিবাসী"

আমরা নয় উপজাতি-
আমাদের "বাবা" আদিবাসী..
আমাদের "দাদা" আদিবাসী...
আমাদের চৌদ্দপুরুষ আদিবাসী..
আমাদের জন্ম এই বাংলার মাটিতেই..
আমাদের জন্ম এই বাংলার ভূমিতে-ই...
আমাদের জন্ম এই বাংলার পাহাড়ে...
আমাদের জন্ম এই বাংলার ১,৪৭,৫৭০বর্গকিঃমিঃ

"আমরা আদিবাসী"
আদিবাসী আমাদের শক্তি..
আদিবাসী আমাদের সত্য...
আদিবাসী আমাদের অস্থিত্ব...
আদিবাসী আমাদের পরিচয়...
আদিবাসী আমাদের শেকড়...

"আমরা আদিবাসী"
আমরা নয় উপজাতি-
আমরা ভেসে আসার কোনো জাতি নয়।

Address

Bandarban
4600

Telephone

+8801974854904

Website

Alerts

Be the first to know and let us send you an email when TOH TONG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share