06/06/2022
কেমন খেলে দিলাম নাতিরা 🙄
৮ মিনিট ⚽ মেসি
৪৫ মিনিট ⚽ মেসি
৪৭ মিনিট ⚽ মেসি
৭১ মিনিট ⚽ মেসি
৭৬ মিনিট ⚽ মেসি
এস্থোনিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচে একাই পাঁচ গোল করে ম্যাচ টি কে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেন সর্বকালের সেরা আর্জেন্টাইন সুপারষ্টার লিওনেল মেসি..💪🇦🇷👏
আজকের করা ৫ গোল সহ আর্জেন্টিনা এবং ল্যাটিন আমেরিকার মহাদেশের হয়ে ৪৯ এসিষ্ট সহ সর্বোচ্চ ৮৬ গোল করার অসাধারন বিশ্ব রেকর্ড গড়লেন কিং লিওনেল মেসি...⚽🥀
লিওনেল মেসির পরে ব্রাজিলিয়ান সুপার ষ্টার পেলে ৭৭ গোল নিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোল স্কোকারের তালিকায় ২য় অবস্থান আছেন।
আজকের করা ৫ গোলে ব্রাজিলিয়ান গ্রেট পেলের করা সর্বোচ্চ ৭৬৫ গোলের রেকর্ড ভেঙ্গে ৭৬৬ গোলের রেকর্ড গড়ে সর্বকালের সেরা সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় ৪র্থ স্থানে উঠে আসলেন লিওনেল মেসি!
লিওনেল মেসির ক্যারিয়ারের ৪৭ তম হ্যাট্রিকের দিনে এস্থোনিয়াকে ৫-০ ব্যবধানে পরাজিত করলো আর্জেন্টিনা! কোচ লিওনেল স্কোলনির পরীক্ষা - নিরীক্ষার ম্যাচে মার্কাস সেনসির অভিষেক হওয়া সহ রিজার্ভ বেঞ্চের অনেক খেলোয়ার আজকে খেলার সুযোগ পেয়েছে।
আজকের জয়ে একটানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকলো আর হারে না খ্যাত টিম আর্জেন্টিনা.. 🇦🇷💪
যে সকল ব্রাজিলিয়ান সাপোটার এস্থোনিয়ার বিপক্ষে মেসির হ্যাট্রিক এবং আর্জেন্টিনার জয় নিয়ে ট্রল করবেন, তাদের কে একটা তথ্য শেয়ার করে রাখি! ফিফা রেঙ্কিংয়ে ১১১ তে থাকা এস্থোনিয়ার বিপক্ষে ব্রাজিল ও দুই টা ম্যাচ খেলেছিল। উক্ত খেলায় ১-০ গোলে প্রথম ম্যাচে ব্রাজিল জিতলেও ২য় ম্যাচে ১-০ গোলে এস্থোনিয়ার কাছে হেরে যায়!
ভাইরে, ট্রল করে লাভ নেই! লিওনেল মেসি নিজেই একজন ইতিহাস। যে মাঠে নামলে ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষদের করা অসম্ভব রেকর্ড গুলোও নিজ থেকেই মেসির পায়ে লুটিয়ে পড়ে।
অভিনন্দন লিওনেল মেসি...👏🥀💔
অভিনন্দন আর্জেন্টিনা...🇦🇷👏💪