Green Studio & Telecom

Green Studio & Telecom Studio, Photostat, Admission Form, Job Application, Stationary Shop everything is one Place. We also provide professional photography service.

03/09/2024
এগুলো জেনে রাখুন। অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করতে ভুল হবেনা।AC_B (এসি বার্থ): এটি রেলওয়ের শীতাতপনিয়ন্ত্রিত কামরা। ‘তাপ...
09/07/2024

এগুলো জেনে রাখুন। অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করতে ভুল হবেনা।

AC_B (এসি বার্থ): এটি রেলওয়ের শীতাতপনিয়ন্ত্রিত কামরা। ‘তাপানুকূল স্লিপার’ বা ‘এসি কেবিন’ হিসেবেও পরিচিত। এসব কেবিনে দ্বিতল বিছানা থাকে। রাতের ডাবল কেবিনে চারজন যাত্রী শুয়ে যেতে পারেন আর সিঙ্গেল কেবিনে দুজন।

AC_S (এসি সিট): আন্তনগর ট্রেনে রাতে যা ‘এসি বার্থ’, দিনে তা-ই হয়ে যায় ‘এসি সিট’। শীতাতপনিয়ন্ত্রিত এসব কেবিনের দ্বিতল বিছানা দিনের বেলায় হয়ে যায় বসার আসন। এ সময় ডাবল কেবিনে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা হয় আর সিঙ্গেল কেবিনে তিনজন।

SNIGDHA (স্নিগ্ধা): ট্রেনের এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তনগর ট্রেনে না থাকলেও বেশির ভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। আরামদায়ক বসার আসনের ব্যবস্থা থাকায় এই কোচে ভ্রমণও হয় আরামদায়ক।

AC_CHAIR (এসি চেয়ার): ‘তাপানুকূল এসি চেয়ার’ হিসেবেও পরিচিত। ট্রেনের কোচ বা বগির এই আসনগুলো কোনো কোনো ট্রেনে স্নিগ্ধা হিসেবেও পরিচিত।

F_BIRTH (প্রথম শ্রেণি বার্থ): প্রথম শ্রেণি বার্থ নন–এসি কেবিন হিসেবেও পরিচিত। এসব কেবিনে দ্বিতল বিছানা থাকে। রাতের ডাবল কেবিনে চারজন যাত্রী শুয়ে যেতে পারেন আর সিঙ্গেল কেবিনে দুজন।

F_SEAT (প্রথম শ্রেণি সিট): সাধারণত শোয়ার বার্থ বা বিছানাওয়ালা কেবিনগুলো দিনের বেলায় প্রথম শ্রেণি সিট হিসেবে ব্যবহৃত হয়। এ সময় ডাবল কেবিনে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা হয় আর সিঙ্গেল কেবিনে তিনজন।

F_CHAIR (প্রথম শ্রেণি চেয়ার): নন–এসি চেয়ার কোচের আসন। চেয়ারগুলো বেশ বড় ও আরামদায়ক। পা ছড়িয়ে বাসার মতো পর্যাপ্ত জায়গা থাকে।

S_CHAIR (শোভন চেয়ার): দেশের প্রায় সব আন্তনগর ট্রেনে শোভন চেয়ার আছে। দ্বিতীয় শ্রেণির এই কামরা নন–এসি। স্নিগ্ধার কাছাকাছি মানের চেয়ার। তাই ভ্রমণ মোটামুটি আরামদায়ক। ভাড়াও প্রথম শ্রেণির চেয়ারের চেয়ে কম। (আমি যাতায়াত করি এটাতেই)।

SHOVON (শোভন): ট্রেনের শোভন কোচে রেক্সিনে মোড়ানো মুখোমুখি আসন। অনেকটা বেঞ্চের মতো হলেও পেছনে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে। এইআসনে দুজনে বসতে হয়। মেইল ও কিছু আন্তনগর ট্রেনে শোভন আসন আছে। কম খরচের এসব আসন দীর্ঘ ভ্রমণের জন্য আরামদায়ক নয়।

SHULOV (সুলভ): কাঠের বেঞ্চের মতো আসনে বসার ব্যবস্থা। এটি মেইল বা কমিউটার ট্রেনের দ্বিতীয় শ্রেণির আসন।

ছবি ও তথ্য: সংগৃহিত।

ফলাফল পুনর্নিরীক্ষায় ৭৮১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে...
11/06/2024

ফলাফল পুনর্নিরীক্ষায় ৭৮১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে...

দেশে ৫৫ হাজার মুক্তিযোদ্ধার জন্ম ১৯৭১ সালের পর! সূত্র প্রথম আলো।এই ৫৫ হাজারকে যদি জিজ্ঞেস করা হয় মুক্তিযুদ্ধের সময় দেশ...
09/06/2024

দেশে ৫৫ হাজার মুক্তিযোদ্ধার জন্ম ১৯৭১ সালের পর!

সূত্র প্রথম আলো।

এই ৫৫ হাজারকে যদি জিজ্ঞেস করা হয় মুক্তিযুদ্ধের সময় দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিলো কিংবা সাব সেক্টর কয়টা ছিলো? ঢাকা কত তম সেক্টরের অধীন ছিল? কোন সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন? দেশ স্বাধীন হওয়ার পর কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক আসলে কি?

এরা এগুলোই বলতে পারবে না অথচ তারা হয়ে গেলো মুক্তিযোদ্ধা! মাসে মাসে পাচ্ছে ভাতা। তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা এখন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দেশের জব সেক্টরে সুযোগ পাবে। সব কিছু না হয় মেনে নিলাম তবে যারা সত্যি যুদ্ধ করেছে তাদের সাথে কি অন্যায় করা হলো না?

কেউ নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করলো আর কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়েই মুক্তিযোদ্ধা ট্যাগ বসিয়ে দিলো!

যুদ্ধ করা হয়েছিলো বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে নিজেদের এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য এখন যদি দেশ স্বাধীন হওয়ার পর এরকম বৈষম্য থাকে তাহলে তো আমরা পরাধীনই রয়ে গেলাম।

একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো চাইবে না তার নাতি নাতনিরা জব সেক্টরে আলাদা সুবিধা মানে কোটা নিয়ে জব নিশ্চিত করুক। যার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত রয়েছে সে অবশ্যই বীর সে যোগ্যতা দিয়ে অর্জন করে নিবে কোটা দিয়ে নয়।

বিকাশ করুন.!
04/06/2024

বিকাশ করুন.!

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন চলছে- গ্রীন স্টুডিও এন্ড টেলিকমসকল চাকুরী ও ভর্তির আপডেট পেতে মেসেঞ্জার গ্রুপে জয়েন করুন: h...
29/05/2024

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন চলছে
- গ্রীন স্টুডিও এন্ড টেলিকম
সকল চাকুরী ও ভর্তির আপডেট পেতে মেসেঞ্জার গ্রুপে জয়েন করুন: https://m.me/j/AbaqotVFWjF36ibm/

🔴যারা সেনাবাহিনীতে আবেদন করবে তাদের জন্য সুখবর! 😍📢🚾  বাংলাদেশ ⚔️সেনাবাহিনীর⚔️ সৈনিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। আজ থেকে আব...
10/01/2024

🔴যারা সেনাবাহিনীতে আবেদন করবে তাদের জন্য সুখবর! 😍📢

🚾 বাংলাদেশ ⚔️সেনাবাহিনীর⚔️ সৈনিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে।
আজ থেকে আবেদন শুরু।

শিক্ষাগত যোগ্যতা - SSC বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০।

📝বয়স: ১৭ থেকে ২০ বছর (০৯/০২/২০০৫ থেকে ০৯/০২/২০০৮) এবং টেকনিক্যাল ট্রেডে ১৭ থেকে ২১ বছর (০৯/০২/২০০৪ থেকে ০৯/০২/২০০৮)

➡️উচ্চতা: পুরুষ প্রার্থীর জন্য নূন্যতম ৫ ফুট ৫ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য নূন্যতম ৫ ফুট ১ ইঞ্চি (সংশোধিত)

⚠️ওজন: ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড (ছেলে) এবং ৪৭ কেজি বা১০৪ পাউন্ড (মেয়ে)

✅আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৪
❌আবেদন শেষ: ১৫ ফেব্রুয়ারী ২০২৪

সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে।

আবেদন করতে চলে আসুন গ্রিন স্টুডিও এন্ড টেলিকম 🛍️

আবেদন শুরু হবে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ এবং শেষ হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে।পদের নাম: সাধারণ ট্রেড, বিএনসিসি এবং সেনাসন্...
27/12/2023

আবেদন শুরু হবে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ এবং শেষ হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে।

পদের নাম: সাধারণ ট্রেড, বিএনসিসি এবং সেনাসন্তান।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০৯ ফেব্রুয়যারি ২০২৫ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০৯ ফেব্রুয়যারি ২০২৫ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা : (পুরুষ) উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে (মহিলা) উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

আবেদন পক্রিয়া: গ্রিন স্টুডেন্ট অ্যান্ড টেলিকম 🌐

★প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ★পদের নাম: অফিস সহায়কপদ সংখ্যা: ৪০ টিশিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম...
03/12/2023

★প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ★

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪০ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

আবেদনের শেষ সময়:
১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৫:০০ টা।

-গ্রীন স্টুডিও এন্ড টেলিকম
মহিলা কলেজ মোড়, শাহাপুর।
01704843161 / 01737654555

28/07/2023

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
Green Studio & Telecom

Address

Badarganj Mohila Collage Road
Badarganj
5430

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Telephone

+8801737654555

Alerts

Be the first to know and let us send you an email when Green Studio & Telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Studio & Telecom:

Share

Category