Tareq On The Way

Tareq On The Way Stop dreaming . Start living in your dream ❤️

Wild ❤️
08/10/2024

Wild ❤️

13/08/2024

২৯০০ ফিট উপর থেকে বলছি ❤️

📍ক্রিস তং, বান্দরবান

Wild 🤍💚
16/07/2024

Wild 🤍💚

Mountain mentality ...🧗Hiking : Lohagara - Lama - Alikadam ❤️📍 Location : Ali's Cave (Alir Goha) , Alikadam.
09/07/2024

Mountain mentality ...
🧗Hiking : Lohagara - Lama - Alikadam ❤️

📍 Location : Ali's Cave (Alir Goha) , Alikadam.

প্রতি মাসে, অন্তত প্রতি বছরে একটা দিন পাহাড়ে প্রকৃতির সাথে কাটাবেন ❤️পাহাড়ের চূড়ার ঠান্ডা বাতাস আপনার ফুসফুস কে ছুঁয়...
16/04/2024

প্রতি মাসে, অন্তত প্রতি বছরে একটা দিন পাহাড়ে প্রকৃতির সাথে কাটাবেন ❤️
পাহাড়ের চূড়ার ঠান্ডা বাতাস আপনার ফুসফুস কে ছুঁয়ে যাবে । বুঝবেন জীবনে ব্যাস্ত থাকার সাথে সাথে মুক্ত বাতাসে শ্বাস নেওয়াও জরুরি।

📍মারায়ং তং , আলীকদম , বান্দরবান ।

কাপ্তাই হ্রদের এই নীল জলরাশি আর চারদিকে উঁচু নীলাভ সবুজ পাহাড় 💙রাঙামাটিতে আসলেই সব রাঙানো ❤️‍🩹
05/07/2023

কাপ্তাই হ্রদের এই নীল জলরাশি আর চারদিকে উঁচু নীলাভ সবুজ পাহাড় 💙
রাঙামাটিতে আসলেই সব রাঙানো ❤️‍🩹

In the end , the whole of life becomes an act of letting go .🙂
20/06/2023

In the end , the whole of life becomes an act of letting go .🙂

14/06/2023

অবশেষে 🖤

13/06/2023

টংকাবতি নিয়ে বিস্তারিত পোস্ট 📍

টংকাবতি , বান্দরবান 📍

টংকাবতির নতুন তৈরি অসম্ভব সুন্দর রাস্তা গুলো নিয়ে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন ।

- টংকাবতি কিভাবে যাবেন ?
- বান্দরবান শহর থেকে যাওয়া যায় কিনা ?
- রাস্তা গুলো উপভোগ করতে হলে কিভাবে যেতে
হবে ?
- কোন সময় যাবেন ?
- সমস্যা এবং সুবিধা কি কি আছে ?

প্রথমত বলি টংকাবতি কোথায় অবস্থিত ।
টংকাবতি বান্দরবান জেলার বান্দরবান সদরের একটি ইউনিয়ন । এইটা চিম্বুকের পশ্চিম পাশে অবস্থিত । অর্থাৎ আপনারা যারা কখনো নীলগিরি গিয়েছেন তারা চিম্বুক পাহাড় হয়ে গিয়েছেন। চিম্বুক হতে পশ্চিম দিকে দূরে টংকাবতি এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আংশিক দেখতে পারবেন ।

প্রথমত টংকাবতি বাজার (ব্রিক ফিল্ড বাজার) এ চারটি সড়ক এসে মিশেছে ।
পূর্ব দিকে উপরে উঠে গিয়েছে টংকাবতি - চিম্বুক সড়ক ।
পশ্চিমে প্রাইমারি স্কুল হয়ে উপরে উঠে গিয়েছে টংকাবতি-চরম্বা সড়ক ।
দক্ষিণে রমজু পাড়া - কেয়াজুপাড়া হয়ে চলে গিয়েছে টংকাবতি - লামা সড়ক ।
উত্তরের রাস্তা চলে গিয়েছে বান্দরবান শহরের আগে সুয়ালক ইউনিয়নের দিকে ।

টংকাবতি , সর‌ই ইউনিয়ন গুলো থেকেই মূলত বান্দরবানের মূল পাহাড় গুলো শুরু হয় । এই ইউনিয়ন গুলোর পূর্ব দিকেই চিম্বুক , নীলমাচাং উঁচু পাহাড় গুলো অবস্থিত ।

- টংকাবতি আসবেন কিভাবে ?

চারটা রাস্তা যেহেতু আছে , আপনি যেকোনো একটি হয়ে আসতে পারবেন ।
১) চিম্বুক থেকে "ভেইট্টাপাড়া" হয়ে নিচে ৭-৮ কি.মি. আসলেই টংকাবতি । তবে এখানে রোড ঠিক থাকলেও গাড়ি চলে না । অবশ্য‌ই পুরো চান্দের গাড়ি (জিপ) ভাড়া করে কিংবা মোটরসাইকেল নিয়ে আসবেন । এই চিম্বুক-টংকাবতি রাস্তাটি ভয়ংকর উঁচু-নিচু । আর রাস্তা দিয়ে মানুষের চলাফেরা কম । একটা ভয় তো আছেই । তাই সাবধান ❗
কিন্তু এই চিম্বুক-টংকাবতি রোডে আপনি তেমন সুন্দর কিছু হয়তো উপভোগ করতে পারবেন না উঁচু নিচু রাস্তা ছাড়া ।

২) বান্দরবান শহরে প্রবেশের আগে সুয়ালক হয়ে টংকাবতি আসতে পারেন । কিন্তু এই রোডেও তেমন কিছু উপভোগ করার মতো নেই হয়তো । আমার এই রোগে যাওয়া হয়নি ।

❗মূল সৌন্দর্য ৩ এবং ৪ নম্বর রোডে ।

৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন থেকে টংকাবতি যাওয়া যায় ২ টি পথে । একটি পথ হলো "ইউসুফ আউলিয়া মসজিদ" / "ইউসুফ ঝিরি" হয়ে গিয়েছে টংকাবতি (ব্রিক ফিল্ড বাজার) । অবশ্য‌ই এই রাস্তা দিয়েই যেতে হবে । সাপের মতো লম্বা এবং দূরে উঁচু চিম্বুকের পাহাড়ের ভিউ পাবেন এই রাস্তায় ❤️
আবার চরম্বা থেকে আরেকটি পথ হলো "মহাজন মসজিদ" হয়ে "হাতির ডেরা" এলাকা দিয়ে টংকাবতি গিয়েছে । ঐ রাস্তায় আমি তেমন সুন্দর রাস্তা দেখিনি । কিন্তু রাস্তা গুলো পিচ করা , অর্থাৎ গাড়ি চলার জন্য একদম পারফেক্ট । শুধু সুন্দর কম ।
অবশ্য‌ই ইউসুফ ঝিরি হয়ে যাবেন । আর বৃষ্টির দিন এই ঝিরি তে ভয়ংকর পানি । বলা যায় একটা খাল । তাই গাড়ি নিয়ে গেলে খেয়াল করবেন । মোটরসাইকেল পার করা যাবে নৌকা দিয়ে । কিন্তু অন্য গাড়ি হয়তো যাবে না ।
এই রাস্তায় তেমন কোনো সমস্যা হয়নি আমাদের । আমরা পুরো ২২ কি.মি. হেঁটে এই রাস্তা পার হয়েছি । সমস্যা হয়নি । রাস্তা অসম্ভব সুন্দর ❤️

৪) লামা সদর হতে কেয়াজুপাড়া-রমজু পাড়া হয়ে টংকাবতি বাজার যাওয়া যায় । এই রাস্তাও অসম্ভব অসম্ভব সুন্দর ❤️ মানে অসম্ভব সুন্দর ❤️
আমার প্রথম ট্রেকিং ছিলো এই পথে । পাশে চিম্বুকের উঁচু পাহাড় আর খোলা রাস্তা দিয়ে ভ্রমণ ‌। এখানেও সাপের মতো একটি রাস্তার দেখা মিলবে আপনার ।

এই দুইটি পথ দিয়ে টংকাবতি যাওয়ার সময় দুইটি রাস্তা এখন অনলাইনে ভাইরাল । তাই এইগুলোর কথাই উল্লেখ করেছি ।

❗ সতর্কতা :
অবশ্য‌ই অভিজ্ঞতা সম্পন্ন কারো সাথে যাবেন । একা গেলেও কেয়াজুপাড়া-রমজু পআড়আ রোডটা তে সাবধানে যাবেন । স্থানীয় মানুষেরা অনেকে শান্তি বাহিনীর ভয় দেখায় । আমি মনে করি উত্তেজিত না হয়ে সতর্কতার সাথে ভ্রমণ করা ।
তবে শান্তি বাহিনী বা সন্ত্রাসী মানুষজনের কথাটা একদম মাথা থেকে ফেলে ভ্রমণ না করাটাই ভালো । নতুন বা বাইরের লোকজনের জন্য একটু ভয়ের । তবে আমি বলবো ট্যুরিস্ট হিসেবে নিশ্চিন্তে ঘুরতে পারবেন । সম্প্রতি বান্দরবানে সেনাবাহিনীর সাথে বিভিন্ন দলের সমস্যার কারণে এই ধরনের কথাগুলো সামনে আসে ।

যেকোনো সময় এই এলাকায় ভ্রমণ করতে পারবেন নিশ্চিন্তে । নিজেরা গাড়ি নিয়ে আসতে পারলে ভালো হবে ।
বৃষ্টির সময় ঘুরতে গিয়ে পাহাড় দেখতে না পেলে আমাকে গালি দিয়েন না আবার । গরমে গেলে পাহাড় পরিষ্কার দেখবেন । তবে গরম একটু বেশিই ।
চরম্বা ইউনিয়ন থেকে যাওয়ার সময় একটু ঘুরে যেতে হয় । তাই আগে থেকেই গুগল কিংবা পরিচিত কারো কাছ থেকে খবর নিয়ে যাবেন । আবার বলছি , চরম্বা থেকে রাস্তা দুইটা । ভুল রাস্তা দিয়ে গেলে সুন্দর কিছু না দেখলেও কিছু বলিয়েন না ।

আর টংকাবতি বাজার "ব্রিক ফিল্ড বাজার" হিসেবে পরিচিত বেশি । এই বাজার থেকে চিম্বুক এর রাস্তা খুব বিপজ্জনক । তাই এই রাস্তা দিয়ে চিম্বুক মেতে চাইলেও সাবধানে যাবেন ।

বান্দরবান শহর থেকে গেলে চিম্বুক যেতে হবে , তারপর পশ্চিমে নেমে টংকাবতি যেতে হয় । আপনি যদি রাস্তা গুলো উপভোগ করতে চান তাহলে বান্দরবান শহর থেকে গেলে আবার পেছনে ফিরে আসতে হবে আপনাকে । তাই সোজা লোহাগাড়া উপজেলা গিয়ে কেয়াজুপাড়া গেলে ৪ নম্বর রোডটা আপনি পাবেন । আবার লোহাগাড়া উপজেলা থেকে চরম্বা হয়ে গেলে ৩ নম্বর রোডটা আপনি পাবেন ।
এরপর আপনি চাইলে ঘুরে ফিরে সুয়ালক হয়ে বান্দরবান শহরে যেতে পারেন ।

[ আমি দুই পথেই গিয়েছি হেঁটে হেঁটে এবং ফ্রি লিফট নিয়ে । গত কয়েকদিন আগে ৩ নম্বর রাস্তা ব্যাবহার করে আমার বাড়ি লোহাগাড়া থেকে ২২ কি.মি. হেঁটে টংকাবতি পৌঁছে ছিলাম । প্রচুর ঝড় থাকায় গাড়িও পাইনি । আসার সময়‌ও প্রায় ৫-৮ কি.মি. হাঁটতে হয়েছে ]

কেয়াজুপাড়া (সর‌ই ইউনিয়ন , লামা , বান্দরবান)
রমজুপাড়া (টংকাবতি ইউনিয়ন, বান্দরবান)

📍 টংকাবতি , বান্দরবান ❤️

ভ্রমণ করুন , ভালো থাকুন ।
আবিষ্কার করুন নতুন বান্দরবান কে ।


ধন্যবাদ 🖤

Address

Amirabad

Telephone

+8801888318669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq On The Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tareq On The Way:

Share

Category