Barahatia Malpukuria Miskatul Ulum Madrasah

Barahatia Malpukuria Miskatul Ulum Madrasah ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড় হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা।

29/08/2026

গভীর শোক ও সমবেদনা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলহাজ্ব নজির আহমদ সাহেবের সম্মানিতা স্ত্রী আজ সকালে ইন্তেকাল করেছেন।

মরহুমার নামাজে জানাজা আজ আসরের নামাজের পর খন্দকার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মরহুমার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে দোয়া করি—আল্লাহ তাআলা মরহুমার জীবনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, কবরকে নূরে ভরপুর করে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক ধৈর্য ও সবরের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।

আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা।
আমিন, ইয়া রাব্বাল আলামিন। 🤲

ধন্যবাদ জ্ঞাপনঅত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ দিদার আলম মাদ্রাসার দৈনন্দিন শিক্ষা ও প্রশা...
20/08/2026

ধন্যবাদ জ্ঞাপন

অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ দিদার আলম মাদ্রাসার দৈনন্দিন শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে একটি আইপিএস (IPS) ব্যবস্থা করে দেওয়ায় অত্র মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

বিদ্যুৎ বিভ্রাটের সময় মাদ্রাসার শ্রেণি কার্যক্রম, অফিসিয়াল কার্যক্রম ও অন্যান্য জরুরি কার্যক্রম স্বাভাবিক রাখতে তাঁর এই মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাদ্রাসার প্রতি তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সকলের জন্য অনুকরণীয়।

আমরা তাঁর এই সহযোগিতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

আল্লাহ তাআলা তাঁর এই মহতী উদ্যোগকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

অত্র মাদ্রাসা কর্তৃপক্ষ
বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসা
লোহাগাড়া, চট্টগ্রাম

30/07/2026

নোটিশ

বিষয়: মাদ্রাসার শ্রেণি কার্যক্রমের সময়সূচি।

এতদ্বারা অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার হতে মাদ্রাসার সকল শ্রেণির পাঠদান কার্যক্রম সকাল ১০:০০ ঘটিকায় শুরু হবে।

অতএব, সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশক্রমে
সুপার
বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসা

জুলাই শহীদ দিবস উপলক্ষে বড়হাতিয়া মলপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকল শহীদদের আত্মার ...
16/07/2026

জুলাই শহীদ দিবস উপলক্ষে বড়হাতিয়া মলপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের ত্যাগ চিরকাল আমাদের হৃদয়ে প্রেরণা হয়ে থাকবে। #জুলাই_শহীদ_দিবস #স্মরণ #দোয়া_মাহফিল"

11/07/2026

📢জরুরী নোটিশ:
==============
বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ১২/০৭/২০২৬ তারিখের পরীক্ষা যথাযথ সময় অনুষ্ঠিত হবে। এবং স্থগিত ০৮/০৭/২০২৬ ও ০৯/০৭/২০২৬ তারিখের পরীক্ষা পরবর্তী সময় নোটিশ আকারে জানানো হবে।

আদেশ ক্রমে সুপার অত্র মাদ্রাসা

📢 জরুরি নোটিশ: পরীক্ষা স্থগিতকরণ :==============================আসসালামু আলাইকুম। বড় হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মা...
07/07/2026

📢 জরুরি নোটিশ: পরীক্ষা স্থগিতকরণ :
==============================
আসসালামু আলাইকুম। বড় হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা-র সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

জেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা বিবেচনায় আমাদের মাদ্রাসার ইবতেদায়ী থেকে ১০ম শ্রেণির চলমান অর্ধবার্ষিকী / প্রাক-নির্বাচনী পরীক্ষা ০৮/০৭/২০২৬ থেকে০৯/০৭/২০২৬ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।

🔹 ভারী বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।
🔹 স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাই সাবধানে ও নিরাপদে থাকুন।

ধন্যবাদান্তে,

প্রতিষ্ঠান প্রধান

বড় হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা।

বৃক্ষরোপণ কর্মসূচিবিষয়: বৃক্ষরোপণ—সবুজ বাংলাদেশ গঠনের অঙ্গীকারবিসমিল্লাহির রাহমানির রাহিম।বৃক্ষ আল্লাহ তাআলার এক মহান ন...
29/06/2026

বৃক্ষরোপণ কর্মসূচি
বিষয়: বৃক্ষরোপণ—সবুজ বাংলাদেশ গঠনের অঙ্গীকার
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বৃক্ষ আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে, মাটি ক্ষয় রোধ করে, ফল, ফুল, কাঠ ও ঔষধি উপাদান প্রদান করে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হলো নির্বিচারে বৃক্ষনিধন। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন: “তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না।”
— সূরা আল-আরাফ: ৫৬
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারও হাতে একটি চারাগাছ থাকে এবং তা রোপণ করার সুযোগ থাকে, তবে সে যেন তা রোপণ করে।”
(মুসনাদে আহমাদ)
এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক কাজ নয়; এটি একটি মহৎ ইবাদতও বটে। একজন মানুষ যে গাছ লাগায়, সেই গাছ থেকে মানুষ, পাখি বা প্রাণী উপকৃত হলে তা সদকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি, তাহলে অল্প সময়ের মধ্যেই আমাদের বিদ্যালয়, গ্রাম ও দেশ সবুজে ভরে উঠবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বড় করে তোলাও আমাদের দায়িত্ব।
আসুন, আমরা সবাই অঙ্গীকার করি—
প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাব।
লাগানো গাছের যথাযথ পরিচর্যা করব।
অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করব।
একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করব।
পরিশেষে, বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসা এবং LAISE-কে এমন একটি সময়োপযোগী ও মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগ কবুল করুন এবং দেশকে সবুজ ও সমৃদ্ধ করে তুলুন।

11/06/2026

বিশেষ বিজ্ঞপ্তি

তারিখ: ১১ জুন ২০২৬

এতদ্বারা বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (রবিবার) থেকে মাদ্রাসার সকল শ্রেণির পাঠদান কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

সকল শিক্ষার্থীকে সকাল ৮:০০ ঘটিকার পূর্বে মাদ্রাসায় উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অতএব, সংশ্লিষ্ট সকলকে বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আদেশক্রমে,

মুহাম্মদ নাছির উদ্দিন
সুপার,
বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসা :
মোবাইল:01309104567

নোটিশ
21/05/2026

নোটিশ

Address

Barahatia Malpukuria
Amirabad

Alerts

Be the first to know and let us send you an email when Barahatia Malpukuria Miskatul Ulum Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category