Bangladesh to Abu Dhabi

Bangladesh  to Abu Dhabi shohag

20/03/2026
20/03/2026

Eid mubarak

12/03/2026

জুম’আর দিনের ইবাদাতগুলো পালন করা :-

‘‘যে জুমু’আহর দিনে গোসল করে , তারপর প্রথম খুৎবার পূর্বেই উপস্থিত থাকে, পায়ে হেটেঁ আসে, ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুৎবা শুনে ও কোন কথা না বলে -- তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একবছর সালাত পড়া ও রোজা রাখার সমান সাওয়াব পাবে।’’ (আহল-আস-সুনান) হযরত আউস ইবনে আউস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, 'যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করবে, অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের রোজা ও কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। (আবু দাউদ : ৩৪৫)📿📿📿📿📿

12/03/2026

আমল: ৩
প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম, মিশকাত হাদিস নং- ১৮০৩) ।

📿📿📿📿

Big shout out to my newest top fans! 💎 Mohammad Nur HossainDrop a comment to welcome them to our community,  fans
12/03/2026

Big shout out to my newest top fans! 💎 Mohammad Nur Hossain

Drop a comment to welcome them to our community, fans

26/02/2026

৩.রোজার নিয়ত বা সেহেরির দোয়া
রোজার নিয়তকে অনেকে সেহেরির দোয়া বলেন। যদিও সেহেরির দোয়া বলতে কিছু নেই। রোজার জন্য নিয়ত করা আবশ্যক। মনের ইচ্ছা বা সংকল্পকে নিয়ত বলে। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে।

রমজান মাসে সেহেরি খাওয়াকেও অনেকে রোজার নিয়ত বলে গণ্য করেছেন। তবে সেহেরি খাওয়ার সময় রোজা রাখার ইচ্ছা না থাকলে তা নিয়ত বলে গণ্য হবে না। (কিতাবুল ফিকাহ, খণ্ড ১, পৃষ্ঠা ৮৮১)

👉রোজার প্রচলিত নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ:‘নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামিকাল তোমার পক্ষ থেকে নির্ধারিত রমজানের ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

সেহেরির পর এভাবেও রোজার নিয়ত করা যেতে পারে

بِصَوْمِ غَدٍا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَان

উচ্চারণ:'বিসাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রামাদান'

অর্থ: 'আমি রমজান মাসের আগামিকালের রোজা রাখার নিয়ত করছি।'

🚫🇧🇩 গত কয়েক দিন ধরে অনলাইনে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজনের জায়গায় কয়েকজন প্রবাসী বাঙালির হাতা...
26/02/2026

🚫🇧🇩 গত কয়েক দিন ধরে অনলাইনে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজনের জায়গায় কয়েকজন প্রবাসী বাঙালির হাতাহাতি ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা যাচ্ছে। বিষয়গুলো এখন সবার নজরে আসছে, এমনকি কর্তৃপক্ষেরও।

আমরা যারা দেশের বাইরে আছি, আমাদের প্রতিটি আচরণ পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে। একজনের ভুল মানে অনেকের সম্মান প্রশ্নের মুখে পড়া। একটা প্লেট ইফতারের জন্য যদি আমরা ধৈর্য হারাই, তাহলে সারাদিনের রোজার শিক্ষা কোথায় থাকলো?

রমজান আমাদের শেখায় সংযম, সহানুভূতি আর ভ্রাতৃত্ব। ক্ষুধা আমাদের নম্র হতে শেখায়, আগ্রাসী না।
এক প্লেট খাবারের জন্য নয়, বরং এক প্লেট ধৈর্য, সম্মান আর ভালোবাসা ভাগ করে নেওয়াই হোক আমাদের পরিচয়।

আসুন, ইফতারকে করি শান্তির প্রতীক।
প্রবাসে বাঙালির মর্যাদা আমাদের হাতেই। 🌙🤲

#রমজান #ইফতার #প্রবাসী #বাংলাদেশ

Address

Dubai

Telephone

+971509693281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh to Abu Dhabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share