UAE News - Bangla

UAE News - Bangla Dubai

09/06/2022

দুবাই থেকে দেশে ফিরে দুই ঘন্টার মধ্যে আত্মহত্যা

দুবাই থেকে বাড়িতে আসার দুই ঘণ্টার মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জামাল হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমোহনা গ্রামের মিন্নত উল্লাহ বাহাদুর বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিন দুপুর ২টা থেকে ৩ টার দিকে তিনি দুবাই থেকে বাড়িতে আসে বলে জানায় বাড়ির লোকজন। খবর পেয়ে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

জামাল উদ্দিন ওই এলাকার সাহাব উল্লাহর ছেলে। বিগত বছর খানেক আগে তিনি বিয়ে করেন। গত তিন মাস আগে তিনি বাড়ি থেকে দুবাই যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, জামাল হোসেন বুধবার দুপুরে দুবাই থেকে বাড়িতে আসে। দুই ঘণ্টার মাথায় বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে আম গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে চর বংশী স্টিল ব্রিজের পাশের একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। এর আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। আত্মহত্যার কারন এখনো জানা যায়নি। তদন্ত চলছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

31/05/2022
13/05/2022

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আর নেই। শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সে মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম এক টুইট বার্তায় বলেছে, প্রেসিডেন্ট কল্যাণবিষয়ক মন্ত্রণালয় প্রেসিডেন্টের মৃত্যুতে দেশের পতাকা অর্ধনমিত করে ৪০ দিনের সরকারি শোক পালনের ঘোষণা দিয়েছে। শোক পালনের পাশাপাশি ফেডারেল ও স্থানীয় পর্যায়ে, মন্ত্রণালয়ে এবং সরকারি-বেসরকারি খাতের সংস্থাগুলো তিন দিন বন্ধ থাকবে।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যে কারণে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন তিনি।

প্রেসিডেন্টের মৃত্যুতে তার ভাই ও আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার উত্তরসূরীর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেওয়া হয়নি।

২০০৪ সালে আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার ছেলে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর এক দশক পর তিনি স্ট্রোকের শিকার হন, তখন থেকেই তাকে জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারটির নাম প্রয়াত শাসকের নামে বুর্জ খলিফা রাখা হয়। শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবু ধাবির ১৬তম শাসক ছিলেন।

১৯৪৮ সালের ৭ সেপ্টেম্বর আমিরাতের আল মুওয়াইজি ফোর্টে জন্মগ্রহণ করেন শেখ খলিফা। আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জ্যেষ্ঠ পূত্র ছিলেন তিনি।

তার মা ছিলেন শেখা হেসা বিনতে মোহাম্মদ বিন খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তার পুরো নাম ছিল খলিফা বিন জায়েদ বিন সুলতান বিন জায়েদ বিন খলিফা বিন শাখবুত বিন থেয়াব বিন ঈসা বিন নাহিয়ান বিন ফালাহ বিন ইয়াস।

বনি ইয়াস উপজাতীয় কনফেডারেশনের আল বু ফালাহ উপজাতি এবং আল নাহিয়ান শাসক পরিবারের প্রভাবের কেন্দ্র ছিল আল মুওয়াইজি গ্রাম। পিতার নির্মিত শহরের প্রথম স্কুল আল আইনে শিক্ষা লাভ করেছিলেন শেখ খলিফা। প্রয়াত পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কর্মকাণ্ডে ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন তিনি।

বিশ্বের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাসের অন্যতম এক আধুনিক রাষ্ট্র হিসাবে সংযুক্ত আমিরাতকে গড়ে তোলেন শেখ খলিফা।

আমিরাতের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা যাওয়ায় দেশের ভাইস–প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মোহাম্মদ।

09/03/2022

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করত...

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৭৭ হাজার ৫শ ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ম...
09/03/2022

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৭৭ হাজার ৫শ ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ৩শ ৯২জন। এ সময় সুস্থ হয়েছে ১হাজার ৩শ ২৯ জন। গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল- ৩শ ২৩জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ২ হাজার ৫শ ০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ...
08/03/2022

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ২ হাজার ৫শ ০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ৩শ ২৩জন। এ সময় সুস্থ হয়েছে ১হাজার ১শ ৬৮ জন। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিল- ৩শ ৮৬জন।

07/03/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম...

সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় ৩শ ৮৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১হাজার ২শ ০৩জন, মারা গেছেন ১ জন। গতকাল রো...
07/03/2022

সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় ৩শ ৮৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১হাজার ২শ ০৩জন, মারা গেছেন ১ জন। গতকাল রোববার আক্রান্তের সংখ্যা ছিল- ৪শ ০৭জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৯৯ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্য...
06/03/2022

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৯৯ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ৪০৭জন। সুস্থ হয়েছে ১হাজার ৩৯৯ জন। গতকাল শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৯৯ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা...

05/03/2022

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময়ে ৪ লাখ ১৮ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা...

03/03/2022

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে কেউ মারা যাননি। এ সময় ৩ লাখ ৮৬ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা...

Address

Dubai-UAE
Dubai

Telephone

+971554924797

Website

Alerts

Be the first to know and let us send you an email when UAE News - Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UAE News - Bangla:

Share