06/07/2026
[এই চুলের ব্যান্ড না কিনে দিলে চুল বাধবো না কিন্তু🫣]
Erling Braut Haaland ইংল্যান্ডে জন্ম নেয়া, একজন নরওয়েন ফুটবল খেলোয়াড়। ক্লাব পর্যায়ে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন।
লম্বা চুলের অধিকারী, এই খেলোয়াড় তাঁর চুল সব সময় হেয়ার ব্যান্ড দিয়ে বেধে রাখেন। সম্প্রতি KKNEKKI ব্র্যান্ডের হেয়ার ব্যান্ড দিয়ে চুল বেধে রাখার জন্য, ব্র্যান্ডটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
KKNEKKI হলো প্রিমিয়াম হেয়ার ব্র্যান্ড।
১৯৮৭ সালে এটি দক্ষিণ কোরিয়াতে শুরু হয়। পরে নরওয়ের লাইফস্টাইল কোম্পানি Bon Dep AS এই ব্র্যান্ডের বৈশ্বিক উন্নয়ন, ডিজাইন, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন পরিচালনা শুরু করে। বর্তমানে ইউরোপসহ বিশ্বের হাজার হাজার দোকানে KKNEKKI বিক্রি হয়। এটি এখন নরওয়েন ব্র্যান্ড হিসেবে পরিচিত। হালান্ড নিজেও এই কোম্পানির ক্ষুদ্র অংশের মালিক।
KKNEKKI-এর বিশেষ বৈশিষ্ট্য হলো।
চুল ছিঁড়ে বা টানে না – সাধারণ রাবার ব্যান্ডের তুলনায় এটি চুলের ক্ষতি কম করে।
৬০টিরও বেশি সুতা দিয়ে বোনা – বিশেষ weaving technique-এর কারণে এটি একই সঙ্গে নরম ও টেকসই।
Elastic দীর্ঘদিন ভালো থাকে – সহজে ঢিলে হয় না এবং বারবার ব্যবহার করা যায়।
সব ধরনের চুলের জন্য উপযোগী – পাতলা, ঘন, কোঁকড়া বা সোজা—সব ধরনের চুলে ভালোভাবে ধরে রাখে।
হাতে ব্রেসলেট হিসেবেও পরা যায় – এর নান্দনিক ডিজাইনের কারণে অনেকেই এটি কবজিতে পরে রাখেন।
বিশ্বকাপ উপলক্ষে, এবার তারা ৮টি হেয়ার ব্যান্ড দিয়ে হালান্ড এডিশন বের করেছে। দাম ২৮ ইউরো।
আমার এই স্পেশাল এডিশনটা লাগবে। ব্রেসলেট হিসেবে পরবো। যারা অনলাইনে ইউরোপের জিনিস বিক্রি করেন, তারা প্লিজ আনান।