olpo solpo golpo

olpo solpo golpo golpo kotha

একটা সময় মনে হতো, সম্পর্ক মানেই সবাইকে ধরে রাখতে হবে।কে দূরে সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে—এসব নিয়ে অনেক ভাবতাম।এখন বুঝি,...
11/08/2026

একটা সময় মনে হতো, সম্পর্ক মানেই সবাইকে ধরে রাখতে হবে।
কে দূরে সরে যাচ্ছে, কেন সরে যাচ্ছে—এসব নিয়ে অনেক ভাবতাম।
এখন বুঝি, সব মানুষকে ধরে রাখার দায়িত্ব আমার নয়।
কিছু মানুষকে ছেড়ে দেওয়াও জীবনের একটা শিক্ষা।
কারণ নিজের শান্তির চেয়ে কোনো সম্পর্কই বড় নয়।
যেখানে নিজের সম্মানটুকু থাকে না,সেখান থেকে সরে আসাই ভালো। ❤️

অতিরিক্ত সরলতা অনেক সময় নিজের ক্ষতি ডেকে আনে। এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হলে নিজের আত্মসম্মান সবার আগে ধরে রাখতে হবে।
05/07/2026

অতিরিক্ত সরলতা অনেক সময় নিজের ক্ষতি ডেকে আনে। এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হলে নিজের আত্মসম্মান সবার আগে ধরে রাখতে হবে।

সম্পর্কে আছেন, নাকি শুধু ব্যবহার হচ্ছেন?অনেক সময় সম্পর্কের নামে আমাদের (use) করা হয়। অনেকেই জানেই না যে তাকে দিনের পর দি...
06/06/2026

সম্পর্কে আছেন, নাকি শুধু ব্যবহার হচ্ছেন?

অনেক সময় সম্পর্কের নামে আমাদের (use) করা হয়। অনেকেই জানেই না যে তাকে দিনের পর দিন, বছরের পর বছর ধীরে ধীরে ব্যবহার করা হচ্ছে।

এটা হতে পারে কারো financial support এর জন্য, emotional support এর জন্য, loneliness বা একাকিত্ব কাটানোর জন্য, কিংবা শুধু “presence” ধরে রাখার জন্য।
আরও গভীরে গেলে দেখা যায়, কিছু মানুষ সম্পর্ককে ব্যবহার করে নিজের ego, control বা validation satisfy করার জন্য।
তারা হয়তো আপনার সাথে rude behaviour করে, আপনাকে ছোট করে, emotionally বা mentally চাপের মধ্যে রাখে এমনকি কখনো কখনো physical boundary পর্যন্ত disrespect করে।

এটা কোনো healthy relationship না এটা emotional exploitation। মনোবিজ্ঞানের একে বলা হয় Transactional Relationship Pattern, যেখানে সম্পর্কটা ভালোবাসার চেয়ে বেশি “use and exchange” ভিত্তিক হয়ে যায়।

এ ধরনের সম্পর্কে আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন:

• আপনার প্রয়োজনগুলো গুরুত্ব পায় না
• শুধু তাদের প্রয়োজনেই আপনি গুরুত্বপূর্ণ
• আপনি না থাকলে যোগাযোগ বন্ধ হয়ে যায়
• আপনার অনুভূতি বারবার invalidated হয়
• আপনার মানসিক শান্তির চেয়ে তাদের সুবিধা
বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

Neuroscience বলে,
Intermittent reinforcement (অনিয়মিত ভালো-খারাপ আচরণ) brain-এর dopamine system-কে এমনভাবে activate করে, যা gambling addiction এর মতো emotional dependency তৈরি করতে পারে।

সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আপনি অনেক সময় বুঝতেই পারেন না যে আপনি ব্যবহার হচ্ছেন। কারণ এই ব্যবহার সবসময় সরাসরি হয় না, এটা ধীরে ধীরে normal করে ফেলা হয়, যেন কিছুই হয়নি।

কিন্তু মনে রাখতে হবে:
ভালোবাসা কখনো একতরফা নেওয়ার জায়গা না, এটা পারস্পরিক সম্মান, যত্ন এবং দায়িত্বের জায়গা। যে সম্পর্ক আপনাকে ছোট করে, ক্লান্ত করে এবং বারবার নিজের value নিয়ে প্রশ্ন করায় সেটা ভালোবাসা না, সেটা dependency বা সুবিধার সম্পর্ক হতে পারে।

তই সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনার অনুভূতি, আপনার সময়, আপনার মানসিক শান্তি এগুলো কোনো কারো সুবিধার জিনিস না।

06/06/2026

আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন "আল্লাহু আকবার"...তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন?

এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি।
অথবা এসেছে; কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি।

কিন্তু চৌদ্দশত বছর আগে, এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন। এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

আজ সেই ঘটনাটি শেয়ার করবো।

একটি রাতের ঘটনা, মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট।

মসজিদে নববীতে তখনো প্রদীপ জ্বলছে।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীদের নিয়ে বসে আছেন।

সেদিন হযরত আবু যর গিফারী (রা.) রাসূলের ﷺ কাছে এসে বসলেন।

মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে।
লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু আজ আর থাকা গেল না।

আস্তে আস্তে বললেন,
"ইয়া রাসূলাল্লাহ... নামাজে যখন আমি দাঁড়াই... আল্লাহ তখন কোথায় থাকেন?"

মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া।

তারপর ধীরে ধীরে বললেন,
"আল্লাহ তা'আলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়।"
(সুনানে নাসাঈ, হাদিস: ১১৯৫)

আবু যর (রা.) কথাটা শুনলেন।
এক সেকেন্ড।
দুই সেকেন্ড।
তারপর হঠাৎ
তাঁর চোখে পানি
পা কাঁপতে শুরু করল।
বুকের ভেতর কী যেন ভেঙে চুরমার হয়ে গেল।

আল্লাহ... নামাজে... আমার দিকে মুখ করে থাকেন?

সেই মহান মণিব, যিনি সমগ্র সৃষ্টিজগতের মালিক;
যাঁর একটি "কুন" বলায় পৃথিবী, গ্রহ-নক্ষত্র সহ সকল কিছু সৃষ্টি হয়েছে তিনি... আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন?

এবং আমি... নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাই?
মাথায় সংসারের চিন্তা ঘোরে? ব্যবসায়ের হিসাব করি?

এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে।
আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর (রা.)। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন।

আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না।

কুরআনে আল্লাহ নিজেই বলেছেন,
"আমি তোমার শাহরগ (গলার শিরা) থেকেও বেশি কাছে।"
(সূরা ক্বাফ: ১৬)

আরেক হাদিসে আছে, "বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে। বামে তাকালে আমিও বামে। সরাসরি সামনে তাকালে আমি তার সামনে।"
(মুসনাদে আহমাদ)

একটু থামুন।

এই কথাটা আবার পড়ুন।
আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন।
আপনার চোখের পানি দেখছেন।
আপনার বুকের কান্না শুনছেন।

আমরা কি জানি, নামাজে কাকে পাচ্ছি?

আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন,
"তোমরা কি জানো, নামাজে বান্দা কার সাথে কথা বলে?"

সাহাবীরা চুপ।
রাসূল ﷺ বললেন,
"সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কীভাবে কথা বলছে।"
(মুস্তাদরাকে হাকিম)

ভাবুন একবার।

দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নিই!
পোশাক ঠিক করি।
কথা গুছিয়ে নিই।
উনার কথায় মনোযোগ দিই।

কিন্তু....
আল্লাহর সাথে কথা বলার সময়, মন থাকে বাজারে আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে।

আবু যর (রা.) অজ্ঞান হননি ভয়ে।
তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়।
সারাজীবন নামাজ পড়েছেন।
কিন্তু কখনো ভাবেননি
এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন।

এই ব্যাপারটি ভাবতেই তাঁর হৃদয় আর নিতে পারেনি।

আর আমরা?

আমরা প্রতিদিন পাঁচবার এই সুযোগ পাচ্ছি।
প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন।

এবং আমরা মোবাইল রেখে উঠি।
কোনরকম নামাজ শেষ করে উঠে যাই।
পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং-এ কি হবে!

শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন।
চোখ বন্ধ করুন।

মনে করুন, মহা মুনিব আল্লাহ এখন আপনার সামনে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি সব শুনছেন।

শুধু এটুকু মনে রাখুন। দেখবেন আপনার চোখও ভিজে আসবে।
হয়তো আবু যর (রা.)-এর মতো না, কিন্তু বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান। সেটাই নামাজের প্রাণ।

"যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে এটাই হলো ইহসান।"
(সহিহ মুসলিম; হাদিসে জিবরাঈল)

এই লেখাগুলো আপনি পড়ুন, আপনার স্ত্রী-সন্তান কিংবা ভাই-বোন অথবা বন্ধুকে পড়ে শুনান, হয়তো আজ থেকে আপনার নামাজ দীর্ঘ হবে, সিজদাহ্ যতো চাওয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।

02/06/2026

"পৃথিবীতে অনেক রহস্য আছে, আর তার মধ্যে অন্যতম হলো মানুষের সম্পর্ক", "কত রহস্যময় মানুষের জীবন, অনুভূতির এই রাজ্য", এবং "মানুষের মন এক গভীর রহস্যের মতো, যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে নতুন অজানা অধ্যায়"।

ওপরতলা থেকে এক বাঙালি আমার রুমের দরজায় এসে চিৎকার করে বললেন, ‘ফরিদ ভাইয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসেন।’সকাল ৮টায় হার্ট অ...
24/05/2026

ওপরতলা থেকে এক বাঙালি আমার রুমের দরজায় এসে চিৎকার করে বললেন, ‘ফরিদ ভাইয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসেন।’

সকাল ৮টায় হার্ট অ্যাটাক করেছেন ফরিদ ভাই। ফ্রান্সে এসেছিলেন কাজে সন্ধানে। কিন্তু তার কোনো বৈধ কাগজপত্র নেই। সাবলেট উঠেছিলেন আরেক বাঙালির বাসায়।

দ্রুত ওপরে চলে গেলাম। গিয়ে দেখি ফরিদ ভাইয়ের জ্ঞান নেই। তার বুকে প্রচন্ড জোরে বারবার চাপ (সিপিআর) দেওয়া হচ্ছে। মনে হচ্ছিল তার বুকের হাড়গোড় সব এক্ষুনি ভেঙে যাবে।

কী করবো বুঝে উঠতে পারছিলাম না। হতভম্ব হয়ে গেলাম। আমার শরীর কাঁপছিল, বমি বমি লাগছিল। আরেক ভাই ইমারজেন্সিতে ফোন করলেন। বিস্তারিত শোনার পর ফোনের ওপাশ থেকে বললো, আপনারা সিপিআর দিতে থাকেন, বন্ধ করবেন না। তিনি লাইনে রইলেন, সেকেন্ডে সেকেন্ডে বলছিলেন — সিপিআর সিপিআর সিপিআর।

ফোনে কথোপকথন চলতে চলতেই অ্যাম্বুলেন্স চলে এলো। সঙ্গে সঙ্গে ওই রুমের মধ্যে চিকিৎসা শুরু হল। তারা আরও ৩টি অ্যাম্বুলেন্স ১টি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে এলেন। ঘরের ভেতর ডাক্তার-নার্সসহ প্রায় ২০ জন! এরই মধ্যে পুলিশের দুটি গাড়ি চলে এলো! পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি বাসার সামনে। পুলিশ বাসার সামনে রাস্তা বন্ধ করে দিলো।

রোগীর অবস্থা খারাপ। আমার ওপরের তলায় ওঠার সিড়ি বেশ ছোট। রোগীকে নামানো কষ্টকর। তারা হেলিকপ্টার কল করলেন। হেলিকপ্টার চলে এলো। ওপরের জানালা খুলে হেলিকপ্টারে করে ফরিদ ভাইকে বের করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হেলিকপ্টার যখন তাকে নিয়ে যাচ্ছে, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ভাবছিলাম, এই জাতির কাছে একটা জীবনের কত মূল্য! হেলিকপ্টারের দিকে তাকিয়ে স্যালুট দিলাম আর বললাম, ‘লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’

তাদের চেষ্টা বা সেবা শুধু তাদের নিজ দেশের নাগরিকদের জন্য নয়, বরং সেটা সবার জন্য, সমান। আমরা এই দেশের নাগরিক না, তারপরও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে গেল। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দেশ আমাদের জন্য কতটুকু করে?

তানজিদ শান্ত ফ্রান্সের লিল্লে শহরে থাকেন। তার পাশের শহরের এই ঘটনা একটি ভিডিওসহ তিনি ফেসবুকে শেয়ার করেছেন। প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতার বর্ণনা কপি করে আক্ষেপের সঙ্গে লিখেছেন, ‘স্বাধীনতার এত বছর পরেও দেশের স্বাস্থ্যব্যবস্থা বেহাল, রাস্তাঘাট বেহাল, কোনো সেফটি সিকিউরিটি নাই।’

©
(Collected)

23/05/2026

১. প্রথম ধাপ (অন্তর): মানুষের মনে অন্যের নিয়ামত দেখে কষ্ট পাওয়া এবং তা ধ্বংসের কামনা করা।

২. দ্বিতীয় ধাপ (অদৃশ্য আধ্যাত্মিক প্রভাব): হিংসুকের মনের তীব্র নেতিবাচক শক্তি বা নজর আল্লাহর অনুমতি সাপেক্ষে আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য, মন বা সম্পদের ক্ষতি করে।

৩. তৃতীয় ধাপ (বাস্তব পদক্ষেপ): হিংসা যখন বেশি বেড়ে যায়, তখন হিংসুক ব্যক্তি নিজেই আক্রান্ত ব্যক্তির পেছনে ষড়যন্ত্র বা গীবত করে ক্ষতি করার চেষ্টা করে।

​রাসূলুল্লাহ (সা.) এজন্যই নিজের নিয়ামত বা সফলতার কথা অতিরিক্ত প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং সকাল-সন্ধ্যার দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয়ে থাকতে বলেছেন। কারণ, আমরা জানি না কার মনে আমাদের জন্য হাসাদ বা হিংসা লুকিয়ে আছে।

কিছু নারী এতটাই স্বাভাবিক সৌন্দর্য আর ব্যক্তিত্ব বহন করে যে নীরবতাও যেন তাদের দিকে তাকিয়ে থাকে। কোনো বাড়তি অভিনয় না, মনো...
12/05/2026

কিছু নারী এতটাই স্বাভাবিক সৌন্দর্য আর ব্যক্তিত্ব বহন করে যে নীরবতাও যেন তাদের দিকে তাকিয়ে থাকে। কোনো বাড়তি অভিনয় না, মনোযোগ পাওয়ার চেষ্টা না, শুধু এক ধরনের বিরল সৌন্দর্য আর ব্যক্তিত্ব, যা মানুষকে অজান্তেই তাকাতে বাধ্য করে। সে কারো সাথে প্রতিযোগিতা করে না, সে শুধু নিজের আলাদা এক জগতে থাকে, আর সেটাই তাকে ভোলার অযোগ্য করে তোলে।

একজন নারীর মাঝে গভীর এক সৌন্দর্য থাকে, যখন সে জীবনের কঠিন সময়গুলো নীরবে সহ্য করেও নিজের কোমলতা হারায় না। যে বুঝে গেছে, মানুষের স্বীকৃতির চেয়ে নিজের শান্তি অনেক বেশি মূল্যবান, আর সাময়িক প্রশংসার চেয়ে আত্মসম্মান অনেক শক্তিশালী। তার হাঁটা, তার কথা বলা, নিজের এনার্জিকে যেভাবে সে রক্ষা করে, সবকিছুর মাঝেই এক ধরনের পরিপক্ব সৌন্দর্য আছে।

ফুলগুলো সত্যিই সুন্দর ছিল, কিন্তু তার উপস্থিতির পাশে সেগুলোও যেন শুধুই সাজসজ্জার অংশ হয়ে গিয়েছিল। 🌷

এভাবেই কিছু মানুষকে চিনতে না পারা আমি!🙂
12/05/2026

এভাবেই কিছু মানুষকে চিনতে না পারা আমি!🙂

Address

Cape Town

Telephone

+27790869353

Website

Alerts

Be the first to know and let us send you an email when olpo solpo golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to olpo solpo golpo:

Shortcuts

Share