19/06/2026
শিক্ষার মানোন্নয়নে ইউএনও মহোদয়ের এই আকস্মিক পরিদর্শন এবং সচেতনতা অত্যন্ত প্রশংসনীয়। তবে ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী রিডিং পড়তে না পারার পেছনে দায়টি এককভাবে বর্তমান হাই স্কুলের প্রধান শিক্ষকের ওপর বর্তায় না। যেহেতু শিক্ষার্থীটি সদ্যই প্রাথমিক গণ্ডি পার হয়ে এসেছে, তাই সমস্যার মূল উদ্ঘাটনে, "সে কোন প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে এসেছে"—এই বিষয়টিও খতিয়ে দেখা জরুরি ছিল। শুধু মিডিয়ার সামনে ব্যর্থতার দায়বদ্ধতা প্রকাশ না করে, যদি এই সমস্যার সমাধানে শিক্ষকদের নিয়ে আয়োজিত পরবর্তী সমন্বয় বৈঠক এবং দিক-নির্দেশনার অংশটুকুও এভাবে মিডিয়ায় প্রচার করা হতো, তবে তা সবার জন্য শিক্ষণীয় ও ইতিবাচক হতো।
সম্মানিত ইউএনও মহোদয় এবং প্রধান শিক্ষক—উভয়ের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, দোষারোপের সংস্কৃতির ঊর্ধ্বে উঠে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের এই সমন্বিত ঘাটতি দূর করতে বাস্তবমুখী ফলোআপ এবং দীর্ঘমেয়াদী মনিটরিং এখন সময়ের দাবি।
অসংখ্য ধন্যবাদ, বিষয়টি সামনে আনার জন্য।