25/01/2024
রুপম জানে আধারে ছুরি, কান্নার গন্ধ
তাইতো সৃষ্টি বিষাক্ত মানুষ।
রুপম জানে গা গোলানো আত্মার পেট
তাইতো সৃষ্টি হাজার বিছানা।
রুপম জানে বন্ধুর কাঁধ, জানে বহিরাগত,
তাইতো সৃষ্টি শোনো আমরা কি সবাই।
রুপম জানে রক্তবমি, জানে সততার পেচ্ছাব
তাইতো লোকসমাজে দেওয়ালে পি।
রুমপ জানে গরিবের বেশ্যা, বড়লোকি দালাল,
তাইতো সৃষ্টি শয়তান ও ঈশ্বর
রুমম জানে রাজার গুলি, শুকনো প্রজার খুলি,
তাইতো লিখলো মন্ত্র এসিড।
রুপম জানে সাধনা, বোঝে মায়ের আঁচল,
তাইতো দরাজ কন্ঠে মা।
রুপম জানে প্রেমিকার কোল, বোঝে চুমুর স্বাদ,
তাইতো সৃষ্টি দেখো মানসী কি স্পষ্ট।
রুপম জানে আড্ডা, কলেজ, প্রেম, সমাদর, টিফিন,
তাইতো সৃষ্টি নীল রং ছিল।
রুপম জানে কান্নার রং, জানে চুরি যাওয়া সমব্যথা,
তাইতো সৃষ্টি এই একলা ঘর।
রুপম শেখেনি হার, জানেনি কি ভাবে চোখ নামাতে হয়,
তাইতো ঝড় একটাই, ফ সি ল স ।।
রুপম ও আমি সবটাই পুরোনো, তবু নতুন ছেড়ে আসা,
তাইতো প্রিয় আমি যাই।
রুপম এরকম অনেক সৃষ্টি করেছে , অনেক সম্পদ দিয়েছে , বলতে গেলে আমার কলম ফুরিয়ে যাবে, অথবা তোমাদের পড়ার ধৈর্য। কিন্তু জেনারেশনের পর জেনারেশন ভেতরের চিৎকার পেলে রুপম খুঁজবে, ফ স লি স খুঁজবে।
আসলে রুপম ইসলাম একজন ভালো গায়কের আগে,
অনেক অনেক ভালো লেখক।।
শুভ জন্মদিন মাস্টার,
বাকি জীবন এইভাবেই দাপিয়ে যাও,
নিজের খেয়াল রেখো, এখনো অনেক গান লেখা বাকি।
শুভ্রাংশু গুপ্ত।