05/06/2026
ওর নাম হিরো…
এই নামটা কেউ তাকে দেয়নি, জীবনই তাকে এই নাম দিয়েছে।
শহরের ব্যস্ত রাস্তায়, মানুষের ভিড়ের মাঝেও সে একা কিন্তু থেমে নেই।
একটা ছোট্ট দোকান, কিছু রঙিন জিনিস, কিছু ফল,আর অনেকগুলো স্বপ্ন নিয়ে বসে থাকে প্রতিদিন।
রোদ যখন মাথার ওপর আগুন হয়ে নামে, তখনও সে বসে থাকে কারণ তার জন্য রোদ মানে কষ্ট না,
রোদ মানে আরেকটা দিন লড়াই করার সুযোগ।বৃষ্টি নামলে মানুষ আশ্রয় খোঁজে, আর সে? তার পলিথিনের ছাউনি ঠিক করে নেয়,
পানি ঝরতে ঝরতে নিজের মনকে শক্ত করে বলে আজকেও হারবো না…
তার চোখে ক্লান্তি আছে,
কিন্তু সেই ক্লান্তির ভেতরেও লুকিয়ে আছে একরাশ জেদ কারণ সে জানে তার থেমে যাওয়ার মানে শুধু নিজের হার না, তার পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া।
হিরো কোনো সিনেমার নায়ক না,
তার নেই বড় মঞ্চ, নেই করতালি, নেই আলো।
তবু সে প্রতিদিন নিজের গল্পের নায়ক হয়ে ওঠে।
কারণ আসল হিরোরা চিৎকার করে না,
তারা নীরবে লড়াই করে যায়…
তার প্রতিটা ঘামের ফোঁটা একটা করে গল্প👍