01/28/2024
কার সমালোচনা স্বীকার করবেন--------
বন্ধুরা‼️ জীবনে মূল্যাংকন করাটা অত্যন্ত জরুরী হয়... জীবনে সমীক্ষা করাটা অত্যন্ত জরুরী হয় কিন্তু এমন লোকেরা কখনোই জরুরী হন না... যাঁরা কেবলমাত্র অন্যদের সমালোচনা করতেই জানেন‼️ আপনারা ব্যক্তিগত রূপে এমন একজন ব্যক্তিকে পছন্দ করুন... যিনি লোকেদের ইতিবাচক সমালোচনা করেন আর তার সাথে-সাথে অন্যদের ভালো কাজের প্রশংসাও করেন! যিনি জীবনের সকল ক্ষেত্রে সমালোচনা করা এড়িয়ে চলেন আর কেবলমাত্র সেই সব বিষয়েই নিজের মতামত প্রকাশ করেন, যেসব বিষয়ে ওনার বিশেষজ্ঞতা রয়েছে‼️
এমন এক ব্যক্তির সমীক্ষা স্বীকার করে নিন... জীবনে যে ব্যক্তির কিছু উপলব্ধি রয়েছে‼️ এমন এক ব্যক্তি, যিনি নিজের জীবনে কোন গুরুত্বপূর্ণ কাজই করেননি... তাঁর সমালোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিয়ে সেটার ওপরে কাজ করাকে বুদ্ধিমত্তাপূর্ণ পদক্ষেপ বলা চলে না‼️
কখনো-কখনো আমি সমালোচনাকে স্বাগত জানাই... কিন্তু আপনারা যদি সর্বদা কেবল সমালোচনা করার জন্যই আমার বাড়ী আসেন, তাহলে মাফ করবেন- আমার বাড়ীর দরজা আপনাদের জন্য বন্ধ‼️
#সমালোচনা