মিনহাজের ছবি ও কথা

মিনহাজের ছবি ও কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মিনহাজের ছবি ও কথা, 6515 38th. Avenue Apt. 5F, New York, NY.
(1)

মিনহাজ ছবি তোলে। ছবিতে ভাব, বস্তু, রূপ, রস, রঙ, বাদ, বিবাদ, প্রতিবাদ, কাহিনী, ইতিহাস, সময় থাকে। মিনহাজ কথা লিখে। কথায় কাহিনী, গল্প, কৌতুক, কল্পনা, তত্ত্ব, তথ্য, বাস্তবতা, ছন্দ, তাল, লয়, ব্যঙ্গ, বিদ্রূপ, রাগ, বিরাগ, অনুরাগ, বাদ, বিবাদ, প্রতিবাদ থাকে।

কোভিডআগে কেমন ছিল জ্যাকসন হাইটস্?আগে বলতে কোভিড মহামারির আগে?এখন কেমন আছে জা্যকসন হাইটস্?এখন বলতে আজ, ২০২৬ সালের ৯ সেপ...
09/08/2026

কোভিড
আগে কেমন ছিল জ্যাকসন হাইটস্?
আগে বলতে কোভিড মহামারির আগে?
এখন কেমন আছে জা্যকসন হাইটস্?
এখন বলতে আজ, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর?
এখানে বাংলাদেশ ওয়ে, তথা সেভেন্টি থার্ড স্ট্রিট বিটউইন থার্টি সেভেন্থ এভিনিউ অ্যান্ড ডাইভারসিটি প্লাজা পর্যন্ত কয়েকটি দৃশ্য দেখা যাচ্ছে। এক সময়, অর্থাৎ ধরুন ২০১০ সালে যারা জ্যাকসন হাইটস্ দেখেছেন, ২০২৬ সালে যদি তাদেরকে এই একই জায়গাগুলোতে নিয়ে আসা হয়, তাহলে তারা কি চিনতে পারবেন এই জায়গাটিকে?

09/07/2026

ফোবানা স্টার
ফোবানার আরেক স্টার পরফর্মার বিন্দু কনা। বিন্দু কনা শুধু যে স্টেজে দর্শকদের মাতিয়েছেন, তা নয়, ২০২৬ ফোবানার থিম সং-এ তিনি শাহ মাহবুবের সাথে কণ্ঠও দিয়েছেন। গতকাল ফোবানার অন্তিম দিনে বিন্দু কনার পরিবেশিত গান থেকে ছোট্ট একটি ক্লিপ দিলাম, কেমন লাগলো, জানাবেন।
@

09/06/2026

ধাক্কাটি কেমন ছিল?
বিদ্যাসাগরের "জলপড়ে/পাতা নড়ে" (আসলে বর্ণ পরিচয় গ্রন্থে ছিল 'জল পড়িতেছে/পাতা নড়িতেছে') কবিগুরুকে অনুপ্রাণিত করেছিল। আর ভাণু শেখ ফকিরের "নিশীথে যাইও ফুলবনে" আকর্ষণ করেছিল শচীনকর্তাকে, তাই তিনি পল্লীকবি জসীমুদ্দীনকে দিয়ে রচনা করিয়েছিলেন "নিশীথে যাইও ফুল বনে, রে ভ্রমরা"। সৃষ্টিশীলতার ইতিহাস এখানেই থেমে থাকেনি, বাংলাদেশের গীতিকবি কবির বকুল এই দুই ধারাটিকে একত্রিত করে যে যৌগ তৈরি করেছেন, সেটি শওকত আলী ইমন-এর সুর সংযোজনের পর যে ককটেল তৈরি হয়েছিল, সেটা নিউ ইয়র্কের দুইহাজার ছাব্বিশের ফোবানায় গতকাল রাতে পরিবেশন করেছিলেন আ‍্ঁখি আলমগীর।
কথা, সুর, যন্ত্রসঙ্গত- সব মিলিয়ে ধাক্কাটি কেমন ছিল, সেটা জানার জন্য আমি এই ভিডিওটি আপলোড করলাম।

09/05/2026

ফো বা না
গতকাল নিউ ইয়র্কে ফোবানার বার্ষিক আসরের সূচনা হলো। আকর্ষণীয় আয়োজন। বিশাল অডিটোরিয়াম।
#ফোবানা #নর্থআমেরিকা #সংস্কৃতি #বাংলাদেশ

09/03/2026

অবেলায়
কেউ কেউ অবেলায় চলে গেলেও তাদের কেউ কেউ আমাদের স্মৃতিতে নানাভাবে থাকবেন। প্রয়াত সুবীর নন্দী তেমনি একজন।
(আমার পুরনো ফাইল থেকে... )

ধর্ম ও মানুষ ধর্মের জন্য মানুষ, না মানুষের জন্য ধর্ম?যতক্ষণ পর্যন্ত না মানুষ ধর্মকে ঘাড় ধরে নিজেদের কাজে লাগাতে পেরেছে, ...
09/01/2026

ধর্ম ও মানুষ
ধর্মের জন্য মানুষ, না মানুষের জন্য ধর্ম?
যতক্ষণ পর্যন্ত না মানুষ ধর্মকে ঘাড় ধরে নিজেদের কাজে লাগাতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত ধর্মের জন্য মানুষ।
যুগে যুগে মানুষ এজন্যই বারবার ধর্মের বিধান ভেঙেছে, আর গড়েছে নতুন ধর্ম। সেই নতুন ধর্মও আবার শক্তিশালী হয়ে বলেছে- ধর্মের জন্যই মানুষ! এভাবে ধর্মের ধর্ম হলো পাথরের মতো অনড় থাকা।
বহ্নিশিখা রামমোহন রায়ের জীবনীভিত্তিক নাটক। এ নাটকে ধর্মের বিরুদ্ধে মানবতার সদা-চলমান যুদ্ধে দৃষ্টির আড়ালে থাকা নারীর অবদানকে বিশেষ গুরুত্বের সাথে তোলে ধরা হয়েছে।
সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত বহ্নিশিখা নাটকের কিছু দৃশ্য।

প্যাটারসনখুব কাছে, অথচ দেখা কম হয় ইদানিং। পিচ্চিগুলো বড় হয়েছে, নাতি-নাতনি হয়েছে… বহমান জীবনের চিহ্ন…
09/01/2026

প্যাটারসন
খুব কাছে, অথচ দেখা কম হয় ইদানিং। পিচ্চিগুলো বড় হয়েছে, নাতি-নাতনি হয়েছে… বহমান জীবনের চিহ্ন…

জাগ্রত একাত্তর শহীদ ডা আব্দুন নূর একাত্তরের একজন আত্মত্যাগী চিকিৎসক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্য একাত্তর...
09/01/2026

জাগ্রত একাত্তর
শহীদ ডা আব্দুন নূর একাত্তরের একজন আত্মত্যাগী চিকিৎসক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্য একাত্তরে আলবদররা তাকে হত্যা করেছিল, আর চব্বিশের লালবদররা তার কবের আগুন দিয়েছিল, কবরের নাম ফলক ভেঙে ফেলেছিল।দেশবিরোধী জঙ্গীরা যতই একাত্তরকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করুক না কেন, দেশপ্রেমিক মানুষ ততধিক দৃঢ়তার সাথে সে স্মৃতিকে আকড়ে ধরবে, নতুনভাবে পুনরুজ্জীবিত করাে।
নিউ ইয়র্ক থেকে শহীদ ডা আব্দুন নূর ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় গড়ে তুলছে একটি ওয়েলনেস সেন্টার যা মানুষের শরীর ও মন সুস্থ রাখার জন্য কাজ করবে। সেন্টারটি ইতোমধ্যে পাইলট-ভিত্তিতে কাজ শুরু করেছে মাতা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে। বইয়ের লাইব্রেরি, শিক্ষা সাংস্কৃতিক ও কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র, খেলাধুলা প্রতিযোগিতা, বয়স্ক মিলনকেন্দ্র ইত্যাদি নানামুখী কর্মসূচি এই ওয়েলনেস সেন্টারের স্বপ্নের আঙিনায় জেগে আছে।
গত ২৩ অগাস্ট লং আইল্যান্ডের এক পার্টি হলে শহীদ আব্দুন নূর ফাউন্ডেশনের এক মতবিনিময় ও সহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছবিগুলো সেখান থেকেই তোলা হয়েছে।

নিউ জার্সির প্যাটারসনএক সময়কার শিল্প নগরী প্যাটারসন, সেই নগরীর কাছেই সুরক্ষিত বনাঞ্চল গ্যারেট মাউন্টেইন। কাছেই শাপলা পা...
08/31/2026

নিউ জার্সির প্যাটারসন
এক সময়কার শিল্প নগরী প্যাটারসন, সেই নগরীর কাছেই সুরক্ষিত বনাঞ্চল গ্যারেট মাউন্টেইন। কাছেই শাপলা পাতায় ঢাকা হ্রদের টলটলে জল।
নিউ ইয়র্ক থেকে ১ ঘন্টার ড্রাইভ। হাইকিং, পিকনিকিং, বার্ড অ্যান্ড অ্যানিমেল ভিউয়িং।

(১) একাত্তরের লালবদর(২) পঁচাত্তরের মোস্তাক গং(৩) চব্বিশের লালবদরচব্বিশে প্রোফাইল লাল করা লালবদররা (১) হুজুগে রাজনীতিবিদ।...
08/31/2026

(১) একাত্তরের লালবদর
(২) পঁচাত্তরের মোস্তাক গং
(৩) চব্বিশের লালবদর
চব্বিশে প্রোফাইল লাল করা লালবদররা (১) হুজুগে রাজনীতিবিদ। তারা (২) অপরিপক্ক, অবুঝ। তাদের অনেকেই (৩) বুদ্ধি প্রতিবন্ধী। অনেকেই (৪) বিক্রিত-মস্তিষ্ক (বিকৃত নয়)। অনেকেই দল, রাষ্ট্র, প্রশাসন থেকে চুরি-চামারির সুযোগ বঞ্চিত হয়ে এতটাই (৫) প্রতিহিংসাপরায়ণ হয়েছিলেন যে, দলকে শিক্ষা দিতে গিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-আদর্শকে জলাঞ্জলি দিয়েছিলেন। শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের অনেকেই ছিলেন (৬) স্বীকৃতি-খেতাব-পুরস্কার বঞ্চিত লালবদরদর, যারা দীর্ঘদিন লীগের সাথে থেকেও কাঙ্ক্ষিত বস্তুটি পাননি।
এই ৬ শ্রেণির মানুষও দেশের মানুষ। তারা নিজেরা দেশের সম্পদ নষ্ট করেছে, নষ্ট করতে উদ্বুদ্ধ করেছে, দেশের মানুষের মনোবল ভেঙে দিয়েছে। বিদেশে, যেমন এই নিউ ইয়র্কে বসে, নেচে-গেয়ে-মিছিল করে, কেউ টাকার ভাগ নিয়ে, কেউ চাঁদা তুলে ইউনুসের তহবিলে দিয়ে দেশপ্রেমিক মানুষদের বিপথগামী করেছে। এদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবেনা!
তাদেরকে নিজেদের ভুল স্বীকার করতে হবে, দেশপ্রেমিক হওয়ার দীক্ষা নিতে হবে, সকল স্বার্থের উপরে দেশের স্বার্থকে স্থান দিতে হবে।
এদেরকে বেমালুম অস্বীকার করে, দেশের মানুষের মধ্যে মৌলিক আদর্শ, চরিত্র, এবং কাঠামো সম্পর্কে সমান্তরাল একাধিক রাষ্ট্রীয় চেতনা চালু রেখে একটা দেশ সামনে চলতে পারেনা। সেজন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করেছেন, অনেককে ক্ষমা করেছেন, অনেকের রাজনীতি করার অধিকার সীমিত করেছেন। তিনি তেলেপানিতে একাকার করে ফেলেননি। যদি সেটা করা হয়, তাহলে দেশকে বারবার পঁচাত্তর কিংবা চব্বিশের মুখোমুখি হতে হবে। চব্বিশে যারা লালবদর হয়ে অপরাধমূলক কাজ করেছে, তাদেরকে দেশদ্রোহিতা কিংবা সাধারণ অপরাধ আইনে বিচার করতে হবে, এবং অন্যদেরকে দেশের মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

নিচের কথাগুলো সাদ্দামের হয়ে থাকলে তিনি এখনও পর্যাপ্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেননি!

Address

6515 38th. Avenue Apt. 5F
New York, NY
11377

Telephone

+19175679450

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিনহাজের ছবি ও কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিনহাজের ছবি ও কথা:

Shortcuts

Share