03/06/2026
📌 Business background থেকে USA-তে fully funded PhD কিভাবে সম্ভব?
যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং ভাবছো ফুল ফান্ডেড অ্যাডমিশন কিভাবে ম্যানেজ করা যায়, তারা Shimanto Saha ভাইয়ের প্রোফাইলটাকে একটা reference framework হিসেবে দেখতে পারো। আমি জানি এই জার্নিতে “স্ট্যান্ডার্ড” বলে কিছু নেই, প্রত্যেকের প্রোফাইল আলাদা, ইউনিভার্সিটি সিলেকশন আলাদা, স্ট্র্যাটেজিও আলাদা। কিন্তু তারপরও একটা baseline expectation বোঝার জন্য এই ধরনের প্রোফাইল খুব helpful। Shimanto ভাই Mawlana Bhashani Science and Technology University থেকে BBA in Management Studies করেছেন CGPA 3.74 out of 4.00 WES Equivalent 3.87 নিয়ে এবং 1st in class ছিলেন। এরপর MBA in Human Resource Management thesis based program করেছেন CGPA 3.85 out of 4.00 WES Equivalent 3.95 নিয়ে এবং 2nd in class হয়েছেন।
একাডেমিকের পাশাপাশি তাঁর প্রোফাইলের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে research এবং consistency। তিনি Bangladesh University of Business and Technology এ প্রায় ১০ মাস Lecturer হিসেবে কাজ করেছেন এবং Research Excellence Award 2025 পেয়েছেন। তাঁর মোট 7টি publication আছে যার মধ্যে 3টি Q1 এবং 2টি Q2 এবং আরও কিছু under review, সাথে 150 plus citation। GMAT Focus Edition এ 625 স্কোর করেছেন যা classic GMAT এ প্রায় 680 এর সমান এবং IELTS 7.5 পেয়েছেন যেখানে Listening 9। এই প্রোফাইলটা clearly দেখায় যে শুধু CGPA বা শুধু test score না, বরং একটা balanced profile লাগে যেখানে academic result, research output, publication, test score এবং overall consistency একসাথে কাজ করে। বিশেষ করে Business School গুলো অনেক বেশি competitive হওয়ায় relevant research article থাকা খুব বড় plus point।
Shimanto ভাই University of Texas at Arlington এ PhD in Management Fall 2026 session এ fully funded offer পেয়েছেন। তাঁর funding এর মধ্যে আছে 100 percent tuition fee waiver, Teaching and Research Assistantship including Dean’s Doctoral Assistantship এবং Graduate Doctoral Teaching Fellowship, yearly 32000 dollar stipend যা মাসে প্রায় 2667 dollar, health insurance coverage এবং I 20 তে কোন surplus বা deficit show করা নেই। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই যারা preparation নিয়ে থাকে তাদের জন্য GMAT বা GRE comparatively manageable হতে পারে, কিন্তু শুধু exam score দিয়ে হবে না, শুরু থেকেই research exposure, writing sample, publication এবং smart university selection এর দিকে focus দিতে হবে। By the way সীমান্ত ভাইয়ের নামের মতোই তিনি সত্যিই সীমান্ত ছাড়িয়ে গেছেন, তাঁর journey অনেকের জন্য real inspiration হতে পারে যারা business background থেকে USA তে fully funded PhD পাওয়ার স্বপ্ন দেখছো।
Source: NextopUSA