08/05/2026
📸 আলোকচিত্র প্রদর্শনীর ২০২৬
আয়োজক (Organized By)
BENGAL PHOTO VIDEO & PRINTING EXPO 2026
পরিচালনায় (Hosted By)
WEST BENGAL PHOTOGRAPHY WELFARE ASSOCIATION
📍 এক্সিবিশন ভেন্যু: নেতাজি ইনডোর স্টেডিয়াম, কলকাতা
📅 এক্সিবিশনের তারিখ: ২, ৩ ও ৪ অক্টোবর ২০২৬
🗓️ ছবি জমা দেওয়ার শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
📷 আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ভিত্তিক বিভাগসমূহ
Group A – Wedding, Event & Portrait Photography
বিবাহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিকৃতি (Portrait) ভিত্তিক আলোকচিত্র।
Group B – Nature & Travel Photography
প্রকৃতি, বন্যপ্রাণী, প্রাকৃতিক দৃশ্য, ভ্রমণ ও পরিবেশভিত্তিক আলোকচিত্র।
Group C – Street & Daily Life Photography
রাস্তার জীবন, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড, সংস্কৃতি, জীবনযাত্রা ও বাস্তব মুহূর্তের আলোকচিত্র।
📝 অংশগ্রহণের নিয়মাবলী
✔️ অংশগ্রহণের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ছবি জমা দিতে হবে।
✔️ প্রত্যেক ফটোগ্রাফার প্রতিটি গ্রুপে সর্বাধিক ৩ (তিন) টি ছবি জমা দিতে পারবেন।
✔️ জমা দেওয়া ছবি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব তোলা এবং মৌলিক (Original) হতে হবে।
✔️ ছবি JPEG Format-এ এবং উচ্চ রেজোলিউশনের (ন্যূনতম 300 DPI) 12''x18'' (10MB) হতে হবে।
✔️ প্রতিটি ছবির সঙ্গে ছবির শিরোনাম (Title), গ্রুপের নাম এবং ফটোগ্রাফারের নাম উল্লেখ করতে হবে।
✔️ কোনো ধরনের Watermark, Logo বা Text সংযুক্ত ছবি গ্রহণযোগ্য হবে না।
✔️ নির্বাচিত ২০০টি আলোকচিত্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনী ২০২৬ -এ প্রদর্শিত হবে।
✔️ বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত এবং সর্বজনগ্রাহ্য বলে বিবেচিত হবে।
✔️ ছবির কপিরাইট সম্পূর্ণভাবে ফটোগ্রাফারের নিজস্ব থাকবে। তবে প্রদর্শনী, প্রচার ও প্রকাশনার উদ্দেশ্যে আয়োজক সংস্থা ছবিগুলো ব্যবহার করার অধিকার সংরক্ষণ করবে।
✔️ ছবি জমা দেওয়ার পর অংশগ্রহণকারীদের নিজ নিজ নাম অংশগ্রহণ তালিকায় যাচাই করার অনুরোধ করা হচ্ছে।
✔️ কোনো প্রকার অশালীন, আপত্তিকর, বিভ্রান্তিকর বা কপিরাইট লঙ্ঘনকারী ছবি গ্রহণ করা হবে না।
✔️ ছবি জমা দেওয়ার পূর্বে অনুগ্রহ করে ফাইলটির নাম নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে Rename করুন।
উদাহরণ:
SouravSaha_98765###XX.jpg
🖼️ আলোকচিত্র প্রদর্শনী
BENGAL PHOTO VIDEO & PRINTING EXPO 2026 উপলক্ষে আগামী ২, ৩ ও ৪ অক্টোবর ২০২৬ নেতাজি ইনডোর স্টেডিয়াম, কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য আলোকচিত্র প্রদর্শনী ।
বাংলা ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২০০টি সেরা আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পাবে।
এই প্রদর্শনী সকল আলোকচিত্রপ্রেমী, শিল্পী ও দর্শকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে, যেখানে সৃজনশীলতার অসাধারণ প্রকাশ প্রত্যক্ষ করা যাবে।
🏅 সম্মাননা
প্রদর্শনীর জন্য নির্বাচিত প্রতিটি বিভাগ (Group A, Group B ও Group C) থেকে ১০ ( দশ ) জন ফটোগ্রাফারকে তাঁদের অসাধারণ আলোকচিত্রের জন্য সম্মাননা প্রদান করা হবে।
মোট ৩০ জন নির্বাচিত ফটোগ্রাফার এই বিশেষ সম্মাননায় ভূষিত হবেন।
📢 বিশেষ ঘোষণা
📍 এক্সিবিশন ভেন্যু: নেতাজি ইনডোর স্টেডিয়াম, কলকাতা
🗓️ ছবি জমা দেওয়ার শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
🖼️ এক্সিবিশনের তারিখ: ২, ৩ ও ৪ অক্টোবর ২০২৬
📸 নির্বাচিত ২০০টি আলোকচিত্র প্রদর্শিত হবে।
📸 ছবি জমা দেওয়ার লিংক - এখানে ক্লিক করে ছবি জমা দিন👇
https://sites.google.com/view/wbpwawebsites/photography-contest