23/06/2026
কাউকে হারানোর চেয়েও
বড় কষ্ট হলো, তাকে ভুলতে না পারা। প্রতিটা রাতে যখন চারপাশ নিঝুম হয়ে আসে, তখন তোমার স্মৃতিগুলো এসে বুকে তীরের মতো বিঁধতে থাকে। কতবার ভেবেছি তোমার নামটা আর মুখে আনব না, কিন্তু এই অবুঝ মন তো কোনো শাসন মানে না। সে আজও প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমাকেই স্মরণ করে। তুমি তো আমাকে কাঁদিয়ে চলে গেলে, কিন্তু একবারও কি তোমার বুকটা কাঁপেনি? আমি আজও ঈশ্বরের কাছে হাত তুলে শুধু তোমার দেওয়া সেই চেনা ডাকটা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকি # @