27/07/2026
" কবে বড় হব? " এটা ভাবতে ভাবতেই আমরা একদিন বড় হয়ে যাই আর তারপর যখন হুট করে একদিন বুঝতে পারি তখন দেখি যে প্রায় কয়েক মাস আকাশের দিকে অহেতুক তাকাই না, কয়েক বছর নিশ্চিন্তে দুপুরে ঘুমায় পড়িনা আর প্রায় দশ বছর বিকালে খেলতে বের হই না।
প্রতিদিনের আড্ডার বন্ধুরা এখন বছরে দুয়েক বার আসে, প্রিয় জিনিস কেনার টাকা থাকলেও কেউ কিনি না৷ ছোটবেলায় যা যা করার ইচ্ছায় বড় হতে চাইতাম, তার কিছুই বড় হলে থাকেনা।
আমরা অর্ধেক জীবন কাটাই বড় হওয়ার আশায় আর বাকি জীবন কাটাই ছোটবেলায় ফেরার আশায়!
© BeeছিঃRee