25/10/2026
https://www.facebook.com/share/p/1M1toAVZpq/
চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক ঘটনা! 💔
মাত্র ৫ মাস আগে বিয়ে হয়েছিল ২২ বছরের সিফাতুন নূরের। স্বামী দুবাই প্রবাসী, আর সিফাত ছিলেন ৩ মাসের অন্তঃসত্ত্বা। অথচ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাকে সহ্য করতে হচ্ছিল অ*ক*থ্য শা*রী*রিক ও মানসিক নির্যাতন! 😒
গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাস্তা নিয়ে যান মা জুহিনুর আক্তার। নাস্তার পরিমাণ কম হওয়ার তুচ্ছ অজুহাতে শুরু হয় বা*গবি*ত*ণ্ডা। একপর্যায়ে সিফাতের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) মা ও মেয়ে উভয়কেই বেধড়ক মা*র*ধ*র করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।🤔
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। তবে ওই রাতেই সিফাতের শারীরিক অবস্থার মা*রা*ত্মক অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৯ দিন লড়াইয়ের পর অবশেষে গত শুক্রবার রাতে না ফেরার দেশে চলে যান সিফাত! (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 🤲🥲
জানা যায়, নিহত সিফাত চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন।
⚠️ সচেতনতার বার্তা:
সন্তানকে বিয়ে দেওয়ার আগে শুধু পাত্র নয়, তার পরিবার সম্পর্কেও গভীরভাবে খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি। মেয়ের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখলে সময় থাকতেই সাবধান হোন!
মৃ*ত মানুষকে নিয়ে পরে হায়াত-প্যাঁচার বা হাহাকার না করে, জীবিত থাকতেই আপনার মেয়ের জীবনকে নিরাপদ করুন! 🙏🙏
#চট্টগ্রাম