21/12/2015
কাউকে পাওয়ার আগ মূহুর্ত পর্যন্ত প্রচণ্ড একটা আবেগ সবার ভেতরে কাজ করে। এই অনুভূতিটা কাউকে ভাষায় প্রকাশ করে বুঝানো যায় না। মনে হতে থাকে, এই মানুষটা শুধু তোমার জন্যই পৃথিবীতে জন্মেছে। তাকে তোমার চাই। তাকে না পেলে পৃথিবীতে বেঁচে থাকাটাই অর্থহীন।
রাতে ঘুম আসবে না, পড়তে বসলে তার কথা মনে হবে। যে কোন কাজে শুধু সেই মানুষটার ছবি মাথায় ঘুরতে থাকবে। বন্ধুদের সাথে আড্ডাতে মন টিকবে না। কিভাবে তার মন জয় করা যায়, মাথায় শুধু এই চিন্তাটাই ঘুরপাক খাবে।
ধরো, একটা সময় তুমি মানুষটাকে পেয়ে গেলে। ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে তারপর কি করবে, এটা বেশীরভাগ মানুষই আগে থেকে চিন্তা করে রাখে না। তুমিও হয়তো করে রাখোনি। তাই আর দশজন যা করে, তুমিও সেগুলোই করে বেড়াবে।
রাত জেগে দু'জন দু'জনার সাথে কথা বলবে, দিনের বেলা দেখা করবে, হাত ধরে ঘুরে বেড়াবে, এখানে ওখানে খেতে যাবে। বাসায় ফিরে ফেসবুকে নক করবে, ঠিকমত বাসায় পৌঁছেছে কি না, খেয়েছে কি না ... ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়ে খোঁজ নিবে। প্রতিনিয়ত একই রুটিন ফলো করতে করতে একটা সময় একজন আরেকজনের কাছে নিজেকে একঘেয়ে করে তুলতে থাকবে।
ছেলেদের ক্ষেত্রে বেশীরভাগ ক্ষেত্রে যেটা হয়, একটা সময় গিয়ে তার মনে হতে থাকে, মেয়েটা তাকে অনেক বেশী প্যাঁরা দিচ্ছে। অতিরিক্ত কেয়ার নেয়। সারাদিন কানের কাছে প্যাঁক প্যাঁক করে। এটা করবা না, ওটা করলা কেন? এর সাথে মিশবা না, ওই মেয়ের দিকে তাকাইলা কেন? কথায় কথায় সন্দেহ করে। তার বাবা মাও তো এত শাসন করে নাই তাকে! শালার আগেই তো ভালো ছিলো।
মেয়েদের ক্ষেত্রে যেটা হতে পারে, ছেলে বেশী পজেসিভনেস দেখায়। অন্য ছেলেদের সাথে কথা বললে সে জেলাস ফিল করে, ঠিক আছে একটু জেলাস হতেই পারে। কিন্তু এত বেশী জেলাসি আবার মেয়ে মানতে পারে না। ছেলের স্ট্যাটাস মেয়ের ফ্যামিলির স্ট্যাটাসের সাথে ঠিক যেন খাপ খায় না। মেয়ের বান্ধবীর বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের চাইতে বেশী হ্যান্ডসাম। ধুর কেন যে হুট করে রিলেশনে জড়াতে গেলো! আগেই তো অনেক ভালো ছিল।
এখন তোমার আগের অনুভূতিগুলোর কথা চিন্তা করে বলো, সেটা কি আসলেই "ভালোবাসা" ছিল? ভালোবাসা কি শুধু একটা মানুষকে দেখে মনের ভেতর পছন্দ করার অনুভূতি, নাকি তার চাইতে আরও অনেক বেশী কিছু?
হিসাব নিকাশ করে যদি ভালোবাসা নাই হবে, সম্পর্কে জড়িয়ে যাবার পর এত হিসাব নিকাশ কোথা থেকে আসে? তাহলে কারও সাথে সম্পর্কে জড়ানোর আগেই হিসাব নিকাশগুলো সেরে ফেলাটা ভালো নয় কি?
কাউকে তুমি ভালোবেসেছো, সেটা অবশ্যই তোমার নিজের DECISION ছিল। কেউ তোমাকে জোর করে ভালোবাসায় দেয় নাই।
যাকে ভালোবেসেছো, তার সব কিছু মেনে নিয়েই তাকে আজীবন ভালোবেসে যেতে হবে, এটা তোমার নিজের কাছে নিজের একটা COMMITMENT. যেটা তোমাকে রক্ষা করতে হবে।
যে কোন পরিস্থিতিতে তুমি তার প্রতি সৎ থাকবে, এটা তোমার ভালোবাসার মানুষটার প্রতি তোমার LOYALITY.
এই তিনটা জিনিস যদি তোমার ভেতরে না থাকে, তাহলে তোমার ভালোবাসা থেকে দূরে থাকাই মঙ্গল। এতে তুমি নিজেও ভালো থাকবে, আর ভুল করে ভালবাসতে চাওয়া মানুষটাও ভালো থাকবে।
__________________________________________________
আহসানুল হক শোভন
১৭ই ডিসেম্বর, ২০১৫