13/05/2026
লাষ্ট ৫বছরে অনেকের সাথে আমার আলাপ হয়েছে জাপান নিয়ে। এই লম্বা পথে অনেক কে হারিয়েছি ধৈর্য্যের পরীক্ষায় আবার অনেক কে হারিয়েছি পারিবারিক কোলাহলে।
তাঁদেরই মধ্যে একজন ছিলেন রিয়াদ ভাই।
অনেকেই বলে অনেক চেষ্টা করেও পরীক্ষায় পাশ করতে পারতেছিনা আবার অনেকে ১ম বারে না হলেই হাল ছেড়ে দেন তাদের জন্য জলজ্যান্ত উদাহরণ হলো রিয়াদ ভাই।
যদি স্ট্রাগলের কথা বলি তাইলে হয়তো আমি গুছিয়ে সব কথা বলতে পারবো না তবে ওনি যেই ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন সেটা নজির সৃষ্টি করবে।
২বার স্টুডেন্ট ভিসায় COE রিজেক্ট,🥲
১বার SSW ভিসায় COE রিজেক্ট,🥲
৩বার রিজেক্ট খাওয়ার পর নিজের মনবল আর পরিবারের সাপোর্ট কতটা থাকে সেটা চোখ বন্ধ করলেই আপনার সামনে ভেসে উঠবে।
৪র্থ বারে রিয়াদ ভাই অবশেষে SSW ভিসা পেলেন।
আমি নিজেও রিজেক্ট মাল, আল্লাহ কিভাবে যেন আমার সাথে মিলায় দেয় আরও ডজন খানেক রিজেক্ট মাল। রিয়াদ ভাইয়ের মত কত রিয়াদ হারিয়ে গেছে পরিবারের কোলাহল আর সময়ের গহবরে।
যদি লিখি তাইলে এমন ডজন খানেক রিজেক্ট মাল নিয়ে লিখতে পারবো।
রিয়াদ ভাই, জাহাঙ্গীর ভাই,মুখসেদুল ভাই ETC. এগুলো নাম নয়, এক একটা ধৈর্যের পাহাড়।
সত্যি বলতে এই মানুষ গুলো আমায় শক্তি যোগায়, কিভাবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য মাটি কামড়ে পড়ে থাকা যায়। 🌸🖤
রিয়াদ ভাই কখনো দেখাই হলোনা আপনার সাথে।
আমার যায়গায় আপনি শিক্ষকতা করলেন, আমি যেই চেয়ারে বসতাম সেই চেয়ারে আপনিও বসলেন তাও দেখা হলোনা আপনার সাথে। 🥲
যদি কখনো হোক্কাইদো যাই অথবা আপনি কখনও ফুকুওকা আসেন তাইলে ইনশাআল্লাহ দেখা হবে জাপানের মাটিতে।