16/09/2026
আমি হয়তো এখনো
পুরোটা বুঝতে পারিনি তোমায়,
এখনো আমার চেষ্টা টা হয়তো চেষ্টাই রয়ে গিয়েছে!
তোমার কথা হয়তো কানে আসলেও
সেই বোঝার অক্ষমতা আমার কাছে
বার বার প্রকাশ পায়।
তোমার ইচ্ছে অনিচ্ছে নিয়ে কারবার থাকলেও
সবসময় তার পূরণ প্রত্যাশা হয়তো আমি জোগাতে পারিনা।
আর সেই ব্যর্থতা আজও কুড়ে কুড়ে খায়।
শোষণ করে নেয় এতটাই, যে দিনের বাকি ক্লান্তিও
আবছা হয়ে যায় সেখানে।
তোমার রাগ সেখানে আমাকে ভৃত করে তোলে,
এক অগাধ দুর্বলতায় হয়তো ভুক্তভুগী হই আমি,
যেখানে প্রত্যুত্তরের হয়তো কোনো রাস্তা থাকে না,
থাকে শুধু শিক্ষা, একে অপর কে জানার ও বোঝার।
(চিত্র সংগৃহীত)