21/12/2024
দিল্লির লোটাস টেম্পল। ইরানের বাহাই ধর্মের পৃষ্ঠপোশকতায় এই উপসনালয়টির গোড়াপত্তন হয় ১৯৭৭ সালে। ১৯৮৬ সালে এটি সবার জন্যে উন্মুক্ত করা হয়। বাহাই ধর্মীয় মতে শুধু বাহাই মতাদর্শী নন, এখানে সকল ধর্মের অনুসারীগণ একত্রিত হতে পারেন। পৃথিবীর অন্যান্য বাহাই উপসনালয় গুলোতে যেভাবে একই নিয়ম চালু রয়েছে। এখানে ধর্মীয় পাঠ প্রতিফলন ও পরস্পরে আলোচনা হতে পারে। তবে সবার জন্যই বাদ্যযন্ত্র ও আনুষ্ঠিকতার বিধিনিষেধ রয়েছে। দিল্লির বিশাল এলাকা জুড়ে ফল ও ফুল শোভিত পদ্মফুল আকৃতি এই স্থাপত্য শৈলী পর্যটকদের ভীষণ আকর্ষন করে।