Ayan's Daily

Ayan's Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayan's Daily, Deul, Memari.

25/08/2022

নুতন কিছু শুরু করার কোন নির্দিষ্ট সময় হয় না, এই আশা নিয়েই, তোমাদের মন জেতার যুদ্ধে নামতে চলেছি, হাতিয়ার বলতে শুধু তোমাদের ভালবাসা, সাথে থাকবে আরো এক সহযোদ্ধা, নামটা ক্রমশ প্রকাশ্য, ততদিন ভালোবাসতে থাকো এই ভাবে।

আর একটা অনুরোধ কোন বিষয় নিয়ে ভিডিও বানালে তোমার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো।

24/08/2022

সে বহু বছর আগের কথা, তোমার মধ্যে কিছুটা আমি ছিলাম, আমার মধ্যে কিছুটা তুমি ছিলে, নাহ ছিলে নয় আছো ,থাকবে।
ঠিক তেমন ভাবেই থেকে যাবে যেমন ভাবে পোড়ো মন্দির সাক্ষী থাকে কালের, বহু পুরোনো বট গাছে বা অব্যবহৃত গাড়ির ধুলো পরে যাওয়া কাঁচের শার্সিতে আনাড়ি হাতে লেখা প্রেমিক প্রেমিকার নাম, কাঁপা হাতে কিশোরের সেই হৃদয় এর ছবি, যেন যুগ যুগান্ত সেই বন্ধন নিয়েই থেকে যাবে।

ঠিক তেমন ভাবেই তুমি থাকবে, মনের গহীন এক কোনে, ভালো থেকো।
-লেখা অয়ন মুখোপাধ্যায়




24/08/2022

নিজের লেখা ও ভয়েস দেওয়া, বছর দেড়েক আগের কথা, তারপর... ক্রমশ প্রকাশ্য.. দেখা হোক 8.30 টায়❤❤

সাত দেউল , পূর্ব বর্ধমান “দেউল” কথার অর্থ দেবালয় । এর অন্য একটি অর্থও আছে, অনেক ক্ষেত্রে দেউল শব্দ টি কে খাজনা সম্পর্কিত...
25/07/2022

সাত দেউল , পূর্ব বর্ধমান

“দেউল” কথার অর্থ দেবালয় । এর অন্য একটি অর্থও আছে, অনেক ক্ষেত্রে দেউল শব্দ টি কে খাজনা সম্পর্কিত বিষয়েও ব্যবহার করা হয় । তাই আজও দেউলিয়া কথাটি নিঃস্ব শব্দটির সমার্থক শব্দ হিসাবে ব্যবহার হয়।
তবে আজকে যে অঞ্চলের কথা বলবো সেই মেমারির সি ডি ব্লক এর অন্তর্গত দেউলিয়া অঞ্চল কিন্তু দেউল বা দেবালয় কে কেন্দ্র করে গড়ে উঠেছে বলেই তার এমন নামকরন ।
সাত দেউল বা আঝাপুর সাতদেউল নামে খ্যাত এই স্থানটি বর্ধমান থেকে ২৪ কিমি রাস্তা । দুইচাকা বা চারচাকায় তিরিশ মিনিট এর মত সময় লাগে। শহরের বুক চিরে সোজা চলে গেছে জি টি রোড তা এসে মিশেছে ন্যাশনাল হাইওয়েতে, তারপর তারপর আর কি “এই পথ যদি না শেষ হয়” গাইতে গাইতে চলে আসুন পালসিট টোল পেরিয়ে, কখন যে অর্ধেক রাস্তা পেরিয়ে চলে এসেছেন “তা আপনি ধরতেই পারবেন না” ,রসুলপুর পেরিয়ে আঝাপুর মোড়ে ন্যাশনাল হাইওয়ে কে পিছনে ফেলে এগিয়ে চলুন গ্রামের রাস্তা ধরে, মিনিট পাঁচেকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে।
শুরুতেই যে বিষয়টা আপনাকে অবাক করবে তা হলো এর স্থাপত্য ও কারিগরি । দশম শতাব্দীতে তৈরি এই সুউচ্চ দেউলটি তে সূক্ষ্ম কারিগরি এখনো বর্তমান। মূলত ওড়িশার রেখ দেউলের আকারে বিন্যস্ত এই দেউলটি ইট দিয়ে তৈরি। প্রবেশপথে যে করবেলড আরচ বা খিলান এর ক্রমাগত বাড়তে থাকা অবস্থায় যুক্ত হওয়া এবং চৈত জানালার ব্যবহার উল্লেখযোগ্য । পুরো দেউল টি চারপাশ সবুজে ঘেরা । এতি ভারত সরকার দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থাপত্য। কালের গতিতে বহু কারুকার্য ধ্বংসের মুখে তবু অবশিষ্ট ফুলের আকারের কারুকার্য দেখে অবাক হতেই হয়। বর্তমানে কোন দেবমূর্তি না থাকলেও স্থানীয় দের কাছে এটি শিবমন্দির হিসাবে পরিচিত ।
ঘরের কাছেই এমন ঐতিহাসিক স্থাপত্য দর্শন করে সপ্তাহান্তের দিনকে প্রিয়জন দের সাথে কাটিয়ে দেওয়াই যায়।

নীচে ও প্রথম কমেন্টে গুগুল ম্যাপের লিংক টা দেয়া রইলো
WITH LOVE,
FROM Ayan Mukhopadhyay ❤️
LINK: https://goo.gl/maps/dc8BgpfjUEisHzdo6

12/01/2022

Welcome Friend's...This page is just for entertainment...just sharing daily stuff of my interest...if you like the contents do consider to hit the follow button... 😊😊

Address

Deul
Memari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayan's Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share