গয়নার বাক্স - Goynar Baksho

গয়নার বাক্স - Goynar Baksho Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গয়নার বাক্স - Goynar Baksho, Krishnagar.

উড়বে যখন প্রজাপতি,হুল ফোটাবে বোলতা।।

সঙ্গীত , কন্ঠ , লেখনী, নৃত্য, চিত্রণ , এডিটিং, ফটোগ্রাফি , টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি বিভাগে নিজের প্রতিভা বিকাশের অন্যতম নজিরবিহীন এক প্ল্যাটফর্ম ।।

সভ্যতার বুকে বৈষম্যতার ভিড়ে কত গল্পই না আড়াল হয়ে থাকেজীবন-জীবিকার মাঝে চাপা পড়ে জীবাশ্মের মত ধিকি আঁচে বেঁচে থাকে তা...
22/08/2026

সভ্যতার বুকে বৈষম্যতার ভিড়ে
কত গল্পই না আড়াল হয়ে থাকে
জীবন-জীবিকার মাঝে চাপা পড়ে জীবাশ্মের মত ধিকি আঁচে বেঁচে থাকে তারা।।

- অধরা
চিত্র সংগ্ৰহণে - Santu Ghosh

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️




21/08/2026

সত্যিই কি সে অন্যরকম ?

নাকি সেই একঘেয়েমি বস্তা পচা মানসিকতার অতি পিপাসু মানুষদের মতোই....

কন্ঠে - Srijita Maity
কলমে - স ম্রা ট

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️
.
.




প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।          - রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপনায় - অনুশ্...
20/08/2026

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
- রবীন্দ্রনাথ ঠাকুর

উপস্থাপনায় - অনুশ্রী ( Tumpa Maji )

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️



#বাংলা

অনেক শুভকামনা 🫶🏻
20/08/2026

অনেক শুভকামনা 🫶🏻

উৎকর্ষ ২০২৬ এর নাম নথিভুক্তকরণ বন্ধ করা হল।

কিছু ঢেউ হঠাৎ মাঝনদীতে চলে আসে,কিছুক্ষণ ভাসিয়ে দিয়ে চলে যায় অচেনা কোনো তীরে;পড়ে থাকে শুধু মাঝি আর তার ব্যাগভর্তি অপে...
19/08/2026

কিছু ঢেউ হঠাৎ মাঝনদীতে চলে আসে,
কিছুক্ষণ ভাসিয়ে দিয়ে চলে যায় অচেনা কোনো তীরে;
পড়ে থাকে শুধু মাঝি আর তার ব্যাগভর্তি অপেক্ষা—
যে আজও তার নৌকার ফেরার পথ চেয়ে বসে আছে।

কলমে - Pritam Ghanti
মূহুর্তবন্দিতে - Tamal Dhara

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️




শ্রাবণের শেষ সোমবার, এবছরের মতো শেষ পূণ্যস্নান,তোমার চরণে রেখে দিলাম মনের সব অভিমানবেলপাতার তিনটি পাতায় লিখে দিলাম নীরব...
17/08/2026

শ্রাবণের শেষ সোমবার, এবছরের মতো শেষ পূণ্যস্নান,
তোমার চরণে রেখে দিলাম মনের সব অভিমান
বেলপাতার তিনটি পাতায় লিখে দিলাম নীরব প্রার্থনা,
“হে মহাদেব, তোমায় ছাড়া আর কিছুই যে চাই না।”

যে দুঃখ কেউ বোঝেনি, তুমি জেনেছ তা নীরবে,
যে চোখের জল লুকিয়েছি, তা দেখেছ অন্তর দিয়ে
আজ শুধু আশীর্বাদ রেখো মাথায় হাত দিয়ে,
তোমার চরণেই আমার সবটুকু প্রার্থনা পূর্ণ হোক তবে।।

কলমে - Saptarsi Ghosh
লেন্সের ওপারে - Aritra

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️




রূপ - কিরে সায়ন? আজ তো স্বাধীনতা দিবস .. ফুল মালা সব এনেছিস ?সায়ন - হ্যা রে রূপ! সব গুছিয়ে এনেছি। আমাদের প্রিয় নেতাজ...
15/08/2026

রূপ - কিরে সায়ন? আজ তো স্বাধীনতা দিবস .. ফুল মালা সব এনেছিস ?

সায়ন - হ্যা রে রূপ! সব গুছিয়ে এনেছি। আমাদের প্রিয় নেতাজির গলায় মালা পড়াতে হবে এবার!

রূপ - হ্যাঁ রে, গোটা ভারতবাসীর আদর্শ তিনি। আমাদের দেশনায়ক নেতাজি সুভাষ। আচ্ছা তুই মালা পড়িয়ে ফুল দিয়ে আয় আমি পাশের মাঠে আছি ,টিফিন দেবে নিয়ে নি।

(নেতাজির ছবিতে মাল্যদান করার সময় হঠাৎ তার চোখ যায় পতাকা উত্তোলনের স্ট্যান্ডটার দিকে)

সায়ন - আমি কি ঠিক দেখছি? এও কি সত্যি....? যেন অবিকল নেতাজির মতো দেখতে!

(ছুট্টে গিয়ে জিজ্ঞেস করে)

সায়ন - আচ্ছা তুমিই কি সত্যিকারের নেতাজি?

নেতাজি - কেন খোকা আমায় নকল মনে হয় ?

সায়ন - না না। তুমি একটু একটু নীচু হও। তোমার জন্য একটা গিফট আছে! এই মালাটা তোমার জন্য!

নেতাজী :- আহা খোকা করো কি ? আজকের যুগে আজকের ভারতে আমি আর কে? আমি কি আদৌ এতো সম্মানের যোগ্য?

সায়ন :- হ্যাঁ গো! যে যা বলে বলুক গে। আমি বুঝতে পেরেছি তুমিই আমাদের আসল নেতা! আমাদের প্রিয় নেতাজি।

(এরপর সায়ন কে বিদায় জানিয়ে দূর প্রান্তরের দিকে চলে যেতে থাকে নেতাজির সেই অবয়বটি!)

অস্ফুটে শোনা যায় তিনি বলছেন....
"ভালো থেকো সায়ন! ভালো থেকো ভারতবর্ষ! আমি সবসময় আছি!"

কলমে - রাজদীপ ( স্মৃতি লেখক )
ডিজিটাল আর্টে - Shibangi Khan

🧡🤍💚

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️




•• স্বপ্নপূরণ •• আদ্রিজার জীবনে আজ আনন্দের একটা দিন। নিজের প্যাশন কে সঙ্গী করেই আন্তর্জাতিক স্তরে আজ সে সম্মানিত হয়েছে।...
14/08/2026

•• স্বপ্নপূরণ ••

আদ্রিজার জীবনে আজ আনন্দের একটা দিন। নিজের প্যাশন কে সঙ্গী করেই আন্তর্জাতিক স্তরে আজ সে সম্মানিত হয়েছে।
সহস্র বাঁধা পেরিয়ে আজ তাঁর মস্ত জয়ের দিন।

ছোটো থেকে ছিল নাচের সখ, পাশের বাড়ির দিদি কে দেখেই সে অবলীলায় শিখে নিত কেমন নাচের ছন্দ, খুঁজে নিত তাল নিজের পায়ে।
সেই ছোট্ট আন্তরিক দৃষ্টিতেই তৈরি হয়েছিল ভালোবাসা নাচের প্রতি।

সেই থেকেই শুরু পথচলা একজন নৃত্যশিল্পী হয়ে — নাচের স্কুলে ভর্তি, ছন্দের সঙ্গে বন্ধুত্ব, এইসব নিয়েই কেটেছিল অদ্রিজার শৈশব।
কিন্তু জটিলতা আসতে শুরু করে ক্রমে বড় হওয়ার সঙ্গে, প্যাশন কে আঁকড়ে বাঁচতে চাওয়ায় শুধু সঙ্গী ছিল তাঁর মা।

মা শুধু বলেছিল — "তুই যাই করবি ঠিকই করবি, এইটা আমার বিশ্বাস, এগিয়ে যায় মা"।

স্বপ্ন পূরণ করার আক্ষরিক অর্থ মানে সে শুধু বুঝেছিল —
যেখানে ভালোবাসা জড়িয়ে আছে, যেখানে অপরিমিত পরিশ্রম করার পরও থাকবেনা কোনো ক্লান্তি, সেই থেকেই মনস্থির ছিল সে জীবনে এগিয়ে যাওয়ার পথে নাচ কেই সঙ্গী করবে।কখনও পিছু হটেনি নিজের লক্ষ্য থেকে।

আজ আদ্রিজার মায়ের পাশাপাশি স্টেজ-এ তাঁর বাবা ও আছে, তাঁর বাবা-র ও গর্বের দিন আজ। যেই বাবা একদিন প্রশ্ন করেছিল, সেই আজ সবথেকে বেশি খুশি, সবথেকে বেশি গর্বিত।

নাচের প্রতি ভালোবাসা, নিজের প্রতি বিশ্বাস থেকেই আজ সে এই জায়গা অর্জন করেছে, যেখানে আর কোনো বাঁধা নেই এগিয়ে যাওয়ার পথে।
আজ সে নিজের জন্য এবং মায়ের জন্য কিছু করতে পেরেছে।

সবশেষে "ছন্দনীড়" নামে সে নাচের স্কুল ও তৈরি করেছে, যাতে সাক্ষী থাকতে পারে এরকম আরও স্বপ্নপূরণের।

কলমে - স্নেহা কুন্ডু
অঙ্কনে - Brishti Majumdar

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️




🇮🇳 স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন — “স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি” 🇮🇳বার্তা ও মননের উদ্যোগে স্বাধীনতার গৌরব, সংগ্রামীদের ...
13/08/2026

🇮🇳 স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন — “স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি” 🇮🇳

বার্তা ও মননের উদ্যোগে স্বাধীনতার গৌরব, সংগ্রামীদের স্মৃতি ও দেশাত্মবোধের আবহে সাজানো এই বিশেষ আয়োজনে থাকছে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক বাংলার ৯টি প্রতিষ্ঠান ঐতিহাসিক চিত্রমালা এবং জাতীয় চেতনার অনন্য সমন্বয়।

📅 ১৫ আগস্ট ২০২৬, শনিবার | দুপুর ২:০০টা | বীরেন্দ্র মঞ্চ, শ্যামবাজার

সাহিত্য, সংস্কৃতি, আবৃত্তি ও বাংলার গৌরবগাথাকে সঙ্গে নিয়ে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 🇮🇳❤️

TopFans
গয়নার বাক্স - Goynar Baksho ⚜️

#গয়নারবাক্স

Address

Krishnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when গয়নার বাক্স - Goynar Baksho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share