Kolkata Cloud Chasers

Website Contact the business

Kolkata Cloud Chasers A team of few crazy photographers from Bengal who love to track, chase, and document storms & clouds.

13/11/26 অন্ধ্র? নাকি বাংলা? 🌀🔊 পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে।🤔🌀 নিম্নচাপ...
13/11/2026

13/11/26 অন্ধ্র? নাকি বাংলা?
🌀🔊 পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে।

🤔🌀 নিম্নচাপ? নাকি সাইক্লোন? বিভিন্ন আবহাওয়া মডেল এই বিষয়ে একমত যে, আগামী ১৫ই নভেম্বর নাগাদ সিস্টেমটি নিম্নচাপে (Depression) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুমণ্ডলীয় ও সমুদ্রের পরিস্থিতি অনুকূলে থাকলে, পরবর্তীকালে এর আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাও বজায় থাকবে।

⚠️🧭কোন দিকে যাবে? নাহ্, এর গতিপথ নিয়ে আবহাওয়া মডেলগুলোর মধ্যে এখনো অনিশ্চয়তা ও মতপার্থক্য রয়েছে। আগের পোস্টে যে STR বা Sub Tropical Ridgeএর কথা জানিয়েছিলাম, (দেখেন নি পোস্ট? প্রথম কমেন্টে লিঙ্ক রইল) সেই STR এর ভূমিকা নিয়ে বিভিন্ন মডেলের বিভিন্ন মত। তাই এই সিস্টেমের গতিপথ কিছু মডেল দেখাছে অন্ধ্রপ্রদেশ, যার সম্ভাবনা বেশি। আবার কিছু মডেলের পূর্বাভাস পশ্চিমবঙ্গ - বাংলাদেশ - মায়ানমারের দিকে!

না, না, আঁতকে উঠবেন না। নিম্নচাপ এলাকাটিকে আর একটু সংগঠিত হতে দিন। তারপরেই ছবিটা স্পষ্ট হয়ে উঠবে।
Chirasree Chakraborty, Phoenix

13/11/26🌀🔊 As predicted, a Low Pressure Area has formed over the SouthEast Bay of Bengal.📈🌀 The Models are in agreement ...
13/11/2026

13/11/26
🌀🔊 As predicted, a Low Pressure Area has formed over the SouthEast Bay of Bengal.

📈🌀 The Models are in agreement that the system has the potential to intensify into a Depression around 15th November. If the Atmospheric and Oceanic parameters remain favourable, the possibility of further intensification will remain.

🧭 However, there are still significant differences among various Weather Models regarding the system's trajectory. We are waiting for the system to become better organised so that its likely path can be assessed with greater confidence.

🔍 We will continue to monitor its development and keep you updated as the situation evolves.

🌀 প্রবল El Niño কি বঙ্গোপসাগরে পরপর কয়েক দিনের মধ্যেই ঘূর্ণিঝড়, নিম্নচাপ তৈরির জন্য দায়ী?🚨 এবারের অক্টোবর–নভেম্বর মাস...
12/11/2026

🌀 প্রবল El Niño কি বঙ্গোপসাগরে পরপর কয়েক দিনের মধ্যেই ঘূর্ণিঝড়, নিম্নচাপ তৈরির জন্য দায়ী?

🚨 এবারের অক্টোবর–নভেম্বর মাসে বঙ্গোপসাগরকে অস্বাভাবিকভাবে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। প্রথমে ঘূর্ণিঝড় অর্ণব, তার মাত্র ছয় দিনের ব্যবধানে ঘূর্ণিঝড় মুরাসু এবং এবার আরও একটি নিম্নচাপ / ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

🤔এর জন্য কি প্রবল El Niño দায়ী?
উত্তর: El Niño-র কিছুটা প্রভাব থাকতে পারে, তবে এটিই একমাত্র কারণ নয়।

কীভাবে? আসুন সহজভাবে বুঝে নেওয়া যাক।

🌡️ ১. El Niño ভারত মহাসাগরের জলকেও উষ্ণ করতে পারে: El Niño-র উৎপত্তি প্রশান্ত মহাসাগরে হলেও, এটি ভারত মহাসাগরের উপর বায়ুমণ্ডলীয় circulationকে প্রভাবিত করতে পারে। এর ফলে বঙ্গোপসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

🌊 ২. উষ্ণ সমুদ্রের জল অতিরিক্ত শক্তি জোগায়: সমুদ্রপৃষ্ঠের বেশি তাপমাত্রা এবং সমুদ্রের উপরিভাগের নীচে বেশি তাপ সঞ্চিত থাকলে, তৈরি হতে থাকা আবহাওয়া সিস্টেমগুলি পর্যাপ্ত তাপ ও জলীয় বাষ্প পেতে পারে। ফলে সিস্টেমের শক্তি বৃদ্ধিতে সহায়তা হয়।

🌪️ ৩. তবে শুধু উষ্ণ সমুদ্রের জল থাকলেই ঘূর্ণিঝড় তৈরি হয় না: অনুকূল বায়ুপ্রবাহ, উল্লম্ব বায়ুপ্রবাহের গতিবেগের পার্থক্য (Vertical Wind Shear) কম থাকা, বায়ুমণ্ডলে পর্যাপ্ত জলীয় বাষ্প এবং নিম্নস্তরে বায়ুর অভিসরণ (Low-level Convergence) থাকাও জরুরি।

🌀 ৪. অক্টোবর–নভেম্বর এমনিতেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল সময়: বর্ষা পরবর্তী এই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও অন্যান্য ঘূর্ণায়মান আবহাওয়া সিস্টেম তৈরির অনুকূল পরিস্থিতি স্বাভাবিকভাবেই তৈরি হয়।

⚠️তাহলে এবছর কী ঘটছে?

🌊অত্যন্ত শক্তিশালী El Niño সমুদ্রের জলকে উষ্ণ রাখতে কিছুটা ভূমিকা নিতে পারে। অন্যদিকে, আঞ্চলিক বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতি একের পর এক আবহাওয়া সিস্টেম তৈরি হতে সাহায্য করছে।

📉তবে El Niño সাধারণত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সংখ্যা বাড়ায় না। বরং অতীতের গবেষণায় দেখা গেছে, বঙ্গোপসাগরের কিছু অংশে El Niño ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি কমিয়ে দিতে পারে।

🔴মূল কথা: বঙ্গোপসাগরে পরপর আবহাওয়া সিস্টেম তৈরির জন্য শুধু El Niño-কে দায়ী করা যাবে না। এটি একটি প্রভাবক হতে পারে, তবে এই অস্বাভাবিক পরিস্থিতির পিছনে বর্ষা পরবর্তী ঘূর্ণিঝড়ের মরশুমে একাধিক সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সম্মিলিত ভূমিকা থাকতে পারে।

☑️সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, El Niño-র সঙ্গে এই ঘটনাগুলির সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে অক্টোবর–নভেম্বর ২০২৬-এর প্রকৃত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, সমুদ্রের গভীরে সঞ্চিত তাপ এবং বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহের ধরন বিশ্লেষণ করা প্রয়োজন।
~ Chirasree Chakraborty, Phoenix

12/11/26🌀🔊 A Low Pressure Area likely to form over the SoutheEast Bay of Bengal around Friday, the 13th.🌀Thereafter, the...
12/11/2026

12/11/26
🌀🔊 A Low Pressure Area likely to form over the SoutheEast Bay of Bengal around Friday, the 13th.

🌀Thereafter, the system is likely to move NorthWestwards and concentrate into a Well-Marked Low Pressure Area around 14/11/26, followed by a Depression around 15/11/26.

⚠️Under favourable Atmospheric and Sea conditions, further intensification of the system cannot be ruled out.

🧭 Model Outlook: There are still considerable differences among various weather models regarding the system's movement. Once the system becomes better organised, we should be able to get a clearer picture of its likely trajectory.
🛞The Pacific Ridge extending across the Thailand–Myanmar region and the Western Disturbance, likely to play important roles in determining the trajectory of this system.

11/11/26🌀🔊 বঙ্গোপসাগরের আবারো নিম্নচাপের ইঙ্গিত - এবার কোন দিকে মোড় নেবে পরিস্থিতি?🌀 শুক্রবার (Friday, the 13th) নাগাদ ...
11/11/2026

11/11/26
🌀🔊 বঙ্গোপসাগরের আবারো নিম্নচাপের ইঙ্গিত - এবার কোন দিকে মোড় নেবে পরিস্থিতি?

🌀 শুক্রবার (Friday, the 13th) নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের ওপর আরো একটি নিম্নচাপ এলাকা তৈরির ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু সিস্টেমটির category ও trajectory নিয়ে বিভিন্ন Weather Model'এর মধ্যে এখনো যথেষ্ট মতপার্থক্য রয়েছে।
📑📡আজ, 11ই নভেম্বর, 2026, বিভিন্ন weather chart বিশ্লেষণ করে দুটি সম্ভাবনার কথা পেয়েছি। সহজ ভাষায় জানানোর চেষ্টা করছি।

🌪️ বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ / সাইক্লোন সিস্টেমগুলির ক্ষেত্রে steering এর কাজ করে STR - Sub Tropical Ridge (উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, যা তার অবস্থান, বিস্তার ও শক্তির ভিত্তিতে ক্রান্তীয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে) এবং WD - পশ্চিমী ঝঞ্ঝা।
এই মুহূর্তে দু রকম সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে।

🌀1️⃣সম্ভাবনা 1 - উষ্ণ বঙ্গোপসাগর ও আরো কিছু অনুকূল Atmospheric Conditions এর প্রভাবে নিম্নচাপ এলাকার Cyclogenesis, অর্থাৎ নিম্নচাপ এলাকা সংগঠিত হয়ে ক্রমশঃ শক্তি বৃদ্ধির সম্ভাবনা। সেক্ষেত্রে সাইক্লোন পর্যন্ত পৌঁছায় কিনা, সেটা দেখার।
🧭থাইল্যান্ড মায়ানমার অঞ্চলের Pacific Ridgeএর প্রভাবে তারপর এর গতিবিধি সম্ভবত অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি বা অনুপস্থিতি এই STRএর steering pattern এর ক্ষেত্রে ভূমিকা নেবে।

🌬️2️⃣ সম্ভাবনা 2 - তুলনামূলক দুর্বল সিস্টেম, বড়জোর নিম্নচাপ তৈরি হলো!
🧭 Arabian Sea Ridge এর প্রভাবে সেক্ষেত্রে গতিবিধি তামিলনাড়ুর দিকে হওয়ার সম্ভাবনা।

🗺️ পশ্চিমবঙ্গের ওপর এর প্রভাব - সব জানাবো, একটু ধৈর্য ধরুন।
~ Chirasree Chakraborty, Phoenix

🛰️ - Windy

11/11/26🌦️ Scattered Rain likely in some areas of Kolkata and across North and South Bengal today. 👍🏽Let the Rain wash a...
11/11/2026

11/11/26
🌦️ Scattered Rain likely in some areas of Kolkata and across North and South Bengal today.
👍🏽Let the Rain wash away the pollution! A good spell of Rainfall in your area could help bring down the AQI.

🌀🔊 A Low Pressure Area likely to form over the SouthEast Bay around Friday the 13th. The system is likely to move NorthWestwards and intensify into a Well-Marked Low Pressure Area by 14/11/26.

🛰️ There are distinct differences among various Weather Models regarding the system's potential intensity and actual trajectory.

📡 We are monitoring the system closely. Once it becomes better organised, we will be in a better position to share more details about its likely trajectory and intensity.

Until then, stay tuned and have some patience!

10/11/26 🌦️ The possibility of Scattered Rain remains over parts of North Bengal and some areas of Kolkata, Howrah, Hoog...
10/11/2026

10/11/26
🌦️ The possibility of Scattered Rain remains over parts of North Bengal and some areas of Kolkata, Howrah, Hooghly, North and South 24 Parganas, East and West Medinipur.

🌀 Another Low Pressure Area is likely to develop over the Bay of Bengal around Friday, the 13th. Updates on the system's intensity and possible trajectory will be shared once it forms.

09/11/26 ☔ Rain is likely to make a comeback across Bengal from today, with the possibility of showers remain over the n...
09/11/2026

09/11/26
☔ Rain is likely to make a comeback across Bengal from today, with the possibility of showers remain over the next few days.

🌦️ Isolated Rainfall likely in parts of Kolkata, Howrah, North and South 24 Parganas, East Medinipur, Nadia and Murshidabad today, mainly over the Eastern parts of South Bengal.

🪔🐕🐱👵🏽👩🏽‍🦲🙏🏽 দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে উৎসব পালন করুন। তবে আমাদের আশেপাশের কিছু অসহায়...
08/11/2026

🪔🐕🐱👵🏽👩🏽‍🦲🙏🏽 দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে উৎসব পালন করুন। তবে আমাদের আশেপাশের কিছু অসহায় প্রতিবেশীর কথাও মনে রাখুন। বাজির বিকট শব্দ ও ধোঁয়া কুকুর, বিড়াল, পথের পশু এবং পাখিদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত শব্দ বৃদ্ধ মানুষ এবং সদ্যোজাত শিশুদেরও অসুবিধার কারণ হতে পারে।

07/11/26👻ফেসবুকে আমার-আপনার ফলোয়ার লিস্টে ঘাপটি মেরে বসে থাকা, কস্মিনকালেও একটা রিয়্যাক্ট না দেওয়া যাবতীয় ভূত, পেত্ন...
07/11/2026

07/11/26
👻ফেসবুকে আমার-আপনার ফলোয়ার লিস্টে ঘাপটি মেরে বসে থাকা, কস্মিনকালেও একটা রিয়্যাক্ট না দেওয়া যাবতীয় ভূত, পেত্নী, বেহ্মদত্যি আর পান্তভূতদের জানাই ভূত চতুর্দশীর ভুতুড়ে শুভেচ্ছা! 👻
🪔🌺আজ কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস প্রায় নেই।

📷 - Hellboi

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Cloud Chasers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolkata Cloud Chasers:

Shortcuts

Share

Category