Odhikolpo

Odhikolpo প্রকৃত সত্যের অনুসন্ধান!

22/07/2025

কেউ বলে আমি জ্ঞানী!____
কেউ বলে আমি পন্ডিত!
আবার কেউ বলে___
আমি ছাড়া আছে কে!
তবে___
তোমায়, আমায় যে সৃষ্টি করল
_____সে কে?

যখন যুক্তি ব্যর্থ হয়,যখন জ্ঞানও পথ হারায়,তখনও প্রেম থাকে।প্রেম শুধু দুর্বলতা নয়,এটি সেই শক্তি — যা ‘আমি’ কে বিলীন করে দে...
03/07/2025

যখন যুক্তি ব্যর্থ হয়,
যখন জ্ঞানও পথ হারায়,
তখনও প্রেম থাকে।

প্রেম শুধু দুর্বলতা নয়,
এটি সেই শক্তি —
যা ‘আমি’ কে বিলীন করে দেয়
এক অপরিসীম চেতনায়।

এই প্রেম সেই সত্য।
_____যা অনুভূত।

#আত্মজ্ঞান #অনুপ্রেরণা

অলীক — এক নিঃস্বার্থ প্রেমের গল্প!____(এক প্রেম, যা কোনো প্রাপ্তির জন্য নয়... কেবলমাত্র ভালোবাসার জন্য।)একটি ছেলে, স্নিগ...
30/06/2025

অলীক — এক নিঃস্বার্থ প্রেমের গল্প!____

(এক প্রেম, যা কোনো প্রাপ্তির জন্য নয়... কেবলমাত্র ভালোবাসার জন্য।)

একটি ছেলে, স্নিগ্ধাকে রোজ ইমেইল করে।

সে জানত কে পাঠায়, তবু কোনোদিন প্রশ্ন করেনি। ইমেইল গুলিতে কেবল কিছু অলীক অনুভব! কেবল হৃদয়ের কথা।

প্রতিটি কথা! স্নিগ্ধাকে এক অলিক অনুভূতি দিতো!—
"তোমার হাসিটা যেন হারিয়ে না যায় স্নিগ্ধা।...
তোমার ক্লান্ত চোখ যেন আকাশের নীল ছোঁয়ায় জেগে ওঠে।
তুমি জানো না, কিন্তু আমি জানি— তোমার হাসিতেই এই আমাকে জড়িয়ে ফেলে।"

স্নিগ্ধা জানত, সে ছেলেটি নীল—যে তাকে ভালোবাসে, অথচ কখনো বলতে পারেনি।

এরপর, স্নিগ্ধা শহরে চলে আসে!
শহরের ব্যস্ততায় সে একদিন হারিয়ে যায়।

কিন্তু, ঠিক আগের মতই নীল স্নিগ্ধাকে ইমেল করত।
বেশ কিছু বছর এইভাবে কেটে যায়।
তারপর, একবার গ্রামে ফিরেছিল, স্নিগ্ধা।

তখন নীলের চোখে সে এক অলীক অনুভূতি অনুভব করেছিল।—নিঃস্বার্থ, অশব্দ প্রেম।

কিন্তু একদিন হঠাৎ ইমেল আসা বন্ধ হয়ে যায়।

স্নিগ্ধা এই প্রথম রিপ্লে দেয়! কিন্তু, কোন উত্তর পায় না। স্নিগ্ধা কিছুদিন একি ভাবে উত্তরের প্রতীক্ষা করে।
কিন্তু না! কোন উত্তর নেই।

একদিন স্নিগ্ধ জানতে পারে।—সে একটি গোপন অসুখে ভুগছিল, এবং সেই শেষ ইমেল টির দিনই ছিল তার জীবনের শেষ সূর্যোদয়।

শেষ চিঠিতে সে লিখেছিল—
"আমি চাই না তুমি আমাকে মনে রাখো,
আমি চাই তুমি নিজেকে ভালোবাসো।
আমার ভালোবাসা 'অলীক' এক অনন্তর প্রেম! কিন্তু, তুমি ছিলে আমার 'বাস্তব'।"

স্নিগ্ধ! আর কখনো কাউকে ভালোবাসেনি। সে প্রতিদিন একটি চিঠি লেখে স্নিগ্ধার নামে, রেখে দেয় পাহাড়ের কোণায়... যেন অলীকের ভিতরেও এক সত্য বাস করে।

অলকপুর: সত্যের শহর!______শহরটি ছিল এক আধুনিক স্বপ্নের প্রকল্প!____ যেখানে আকাশচুম্বী অট্টালিকা, চোখধাঁধানো স্ক্রিন, সবকি...
29/06/2025

অলকপুর: সত্যের শহর!______
শহরটি ছিল এক আধুনিক স্বপ্নের প্রকল্প!____
যেখানে আকাশচুম্বী অট্টালিকা, চোখধাঁধানো স্ক্রিন, সবকিছু অটোমেশনে চলত।____

কিন্তু, কেউ জানত না, শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা প্রাচীন ভবনের নিচে ঘুমিয়ে আছে একজন!
যে একদিন পুরো নগরীর 'হৃদয়' ছিল।

_____ তাঁর নাম অনুভব!!!""""

বহু শতাব্দী আগে সে এই শহর প্রতিষ্ঠার 'বীজ' বপন করেছিল! কিন্তু, সময়ের সাথে সাথে নগরবাসী ব্যস্ত হলো ব্যস্ততায়।

তাই 'অনুভব' আজ ঘুমিয়ে আছে।
“আমি জাগবো!_____
যেদিন _____ তুমি বুঝবে আমার মর্ম।”

________ আলো—এক দশ বছরের মেয়ে,
সে এক রাতে অদ্ভুত স্বপ্ন দেখলো।

এক বৃদ্ধ তার কানে কানে বলছে!"""

“তোমার হাসির ভেতর সত্য লুকিয়ে আছে।
সেই সত্য জাগলে আমি জাগবো।”

ভোরবেলায় আলো সেই প্রাচীন ভবনের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে!
ধুলোয় ঢাকা একটা শয্যা আর তার ওপর একজন ঘুমিয়ে আছেন!
তার শরীর থেকে এক ধরনের উষ্ণতা ছড়াচ্ছে,
যেন শ্বাসও চলছে না!
তবুও প্রাণময়।

আলো ধীরে ধীরে তাঁর হাত ধরে।
সেই মুহূর্তে অলীকপুরীর আকাশ অদ্ভুতভাবে কেঁপে ওঠে।

পরদিন শহরের সব স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে একটি বাক্য!

“ কখনো কি ভেবে দেখেছো!
কে তোমাকে নিয়ন্ত্রণ করে?”

“আমি কে? আমি কেন বাঁচছি?”

শহরের প্রতিটি কোণে শুরু হয় আত্মানুসন্ধান।
কেউ বসে রয় নদীর ধারে,
কেউ নির্জনে দাঁড়িয়ে একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে থাকে।

কিছুদিনের মধ্যে শহরে তৈরি হয় নতুন সংকল্পীত সমাজ!
শুরু হয় 'সত্যের সূচনা’।
মানুষ নতুন করে জীবনকে উপলব্ধি করে!

অন্ধকার দূর হয়, তোমার অন্তরের আলোয়!
যন্ত্র নয়, সম্পর্ক গুরুত্বপূর্ণ।
চিত্ত নয়, চৈতন্যই মুক্তির পথ!

______ সেই ঘুমন্ত অনুভব জাগে।
তখন, আলো হাসিমুখে বলে!______

“তুমি সত্! শুধু আলো নয়, জাগরণ।”

____ 'অনুভব'! মৃদু হাঁসে।

“ অনুভব করো!!!""""
তুমিই অনন্ত!_____

যা সত্য! তা আমরা মানিনা ___এই শরীর!_____ এই নাম, এই পরিচয়।কিন্তু, তা ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অনিত্য। সত্য সেই যা অপরিব...
29/06/2025

যা সত্য! তা আমরা মানিনা ___
এই শরীর!_____ এই নাম, এই পরিচয়।
কিন্তু, তা ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অনিত্য।
সত্য সেই যা অপরিবর্তনশীল!

#আত্মজ্ঞান #অনুপ্রেরণা

চেতনা কী?_____চেতনা মানে সেই জীবন্ত উপলব্ধি, যা_____ দেখছে, জানছে, অনুভব করছে!কিন্তু,_____নিজে অচঞ্চল, মৌন, নিরপেক্ষ।আপন...
25/05/2025

চেতনা কী?_____
চেতনা মানে সেই জীবন্ত উপলব্ধি,
যা_____
দেখছে, জানছে, অনুভব করছে!
কিন্তু,_____
নিজে অচঞ্চল, মৌন, নিরপেক্ষ।

আপনি যখন চোখ বন্ধ করেন____
তখনও আপনি আছেন!

আপনি যখন কোনো চিন্তা করেন_____
তখনও আপনি সজাগ!

আপনি যখন ঘুমান____
তখনও গভীর ঘুমের কথা স্মরণ রাখতে পারেন!
_____এই সবকিছুর পিছনে সাক্ষী স্বরূপ!
চৈতন্যই বর্তমান।

25/05/2025

উপলব্ধি_____
এই মুহূর্তে আপনি যা করছেন____

কে দেখছে এই লেখাগুলো?
কে বুঝছে এর অর্থ?
কে অনুভব করছে এই উপলব্ধি?

আপনি নিশ্চয়ই বলবেন — “আমি”
তবে এই “আমি” কি!_____
>নাম?
>মন?
>শরীর?

না____
“আমি” সেই চেতনা, যে সবকিছু দেখছে?

উত্তরের অনুরোধ রইলো!!

মন কি?____আমি প্রতিনিয়ত যা ভাবছি, যা অনুভব করছি, যা স্মরণ করছি কিংবা কল্পনা করছি____সবই মন।____'মন' যেন একটি চলমান পর্দ...
25/05/2025

মন কি?____
আমি প্রতিনিয়ত যা ভাবছি,
যা অনুভব করছি,
যা স্মরণ করছি কিংবা কল্পনা করছি____
সবই মন।____
'মন' যেন একটি চলমান পর্দা,
যার ওপর____
চিন্তা, স্মৃতি, আশা, ভয়, চিত্র ও শব্দের ঢেউ খেলে যায়।

কিন্তু, এই সুখ, দুঃখের বিবেচনা কে করে? _____

"এই মনকে যে দেখছে,
সে কে?"_____
সেই!____
অজ, অমর, অবিনাশী
আত্মা!!!_____

তুমি ঈশ্বরের সৃষ্টি!____স্বয়ং প্রকাশিত! কিন্তু শুধু বস্তু নয়! এক চেতনাত্মা!যে নিজেকে, ঈশ্বরকে এবং সৃষ্টিকে উপলব্ধি করতে...
25/05/2025

তুমি ঈশ্বরের সৃষ্টি!____
স্বয়ং প্রকাশিত! কিন্তু শুধু বস্তু নয়!
এক চেতনাত্মা!
যে নিজেকে, ঈশ্বরকে এবং সৃষ্টিকে উপলব্ধি করতে সক্ষম।

মানুষ সেই যে____
ভ্রান্তির মধ্যে থেকেও সত্যের খোঁজ করে!
ক্লেশের মধ্যে থেকেও আনন্দ সন্ধান করে!
নশ্বর দেহে অমরত্বের সন্ধান করে!

#আমি_কে #আত্মজ্ঞান

25/05/2025

আমি কে?____
কোথা থেকে এসেছি?_____
মৃত্যুর পর কোথায় যাব?______
এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই,
লুকিয়ে আছে আত্মচেতনার, আধ্যাত্মিক মুক্তির ও পরম সত্যের সন্ধান।

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Odhikolpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Odhikolpo:

Share