22/02/2026
21 FEB
ভোর 5 টা, ঘুম থেকে উঠে শরীর কে হালকা করে কষ্ট দিয়ে শুরু হল দিন। তারপরে গো মাতাদের সেবা দিলাম। জল গরম করে খেয়ে নিয়ে। কিছু ঔষধ আনতে বলেছিলাম কাকু কে তাকে ফোন করলাম। তারপর চান করে খাবার খেলাম। আজ আবার বাগান বাড়িতে মিটার পাল্টাতে আসবে সেই ওখানে গেলাম। এল কিছুখন পরে। কাজ হতে হতে হল 9 টা। এলাম ঘর এসে নিয়ে একটা বন্ধু কে পেলাম তার সাথে গেলাম দোকান। দোকানে কিছুখন কাটানোর পরে সেই কাকু টা এল। ঔষধ সব নিয়ে সাজিয়ে রাখলাম।নতুন কিছু ঔষধ নিয়ে বলল শুনলাম এখন শেখার সময় যত বলে তত ই ভালো। বলার পরে সব নোট করলাম। তারপর দোকান। এলাম প্রায় 2 টা। এসে খেয়ে নিয়ে হালকা রেস্ট। আজ কোন কল নাই চিকিৎসার তাই বোরিং ভাবে কাটল বিকাল টা। সন্ধ্যায় সব দাদাদের সাথে আড্ডা দিয়ে ঘর এলাম। আজ দাদাদের পালা গ্রাম পাহারা দেওয়ার। ঘর এসে খাওয়া দাওয়া করে। খাতা নিয়ে বসলাম একটু লেখে নিয়ে আজকের মতো লেখাপড়া বন্ধ করলাম। ম্যাচ দেখব বলে HOTSTAR এ ঢুকলাম কিন্তু জলের জন্য বন্ধ তাই আর দেখা হল না। তাই কিছুখন Insta, WhatsApp, FB তে ঘুরে এলাম। তারপর আবার কি দিলাম টানে ঘুম।
রাধে রাধে 🙏 ❤️