Author Sulata patra

Author Sulata patra Official page of - Author Sulata patra , author of 20 + Books

প্রকাশিত হলো আমার লেখা উপন্যাস।
05/11/2025

প্রকাশিত হলো আমার লেখা উপন্যাস।

কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমার লেখা সামাজিক, পারিবারিক, ও ভালোবাসার ছোঁয়া নিয়ে তৈরি এই দুটি উপন্যাস। এই  উপন্যাস দুট...
14/01/2025

কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আমার লেখা সামাজিক, পারিবারিক, ও ভালোবাসার ছোঁয়া নিয়ে তৈরি এই দুটি উপন্যাস। এই উপন্যাস দুটি তাছাড়াও অন্যান্য বইগুলি পাওয়া যাবে জেলা মেলায় আনন্দ প্রকাশন এর স্টলে এবং কলেজস্ট্রিটে আনন্দ প্রকাশনে।

https://boitoi.in/product-tag/sulata-patra/?orderby=dateআমার লেখা উপন্যাস "প্রত্যাশার বসন্ত" আনন্দ প্রকাশনে এবং অনলাইনেও...
03/05/2024

https://boitoi.in/product-tag/sulata-patra/?orderby=date
আমার লেখা উপন্যাস "প্রত্যাশার বসন্ত" আনন্দ প্রকাশনে এবং অনলাইনেও এই লিংকে পাওয়া যাবে।

"আজি এ বসন্তে"বসন্তের এই মাতাল হাওয়ায়, প্রিয় তুমি এসো মোর ঘরে,মিলন মালা দেবার তরে, আনবো আমি পুষ্প ডালি ভরে।বসন্তের মা...
26/03/2024

"আজি এ বসন্তে"

বসন্তের এই মাতাল হাওয়ায়, প্রিয় তুমি এসো মোর ঘরে,
মিলন মালা দেবার তরে, আনবো আমি পুষ্প ডালি ভরে।
বসন্তের মাতাল সমিরনে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় গাছগুলো ভরপুর,
দূর হতে আসছে ভেসে, তোমার বাঁশির সুর।
এসো মোর প্রাণের প্রিয় আজি এই ফাগুনী বসন্তের দিনে,
নিভৃতে মনের ময়ূরপঙ্খী, ভেসে যায় দখিনা পবনে।
বসন্ত আজ ফুলের শাখে, কোকিল করে যে মধুর গান,
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রং, আম্র মুকুল সৌরভে মাতাল যে মোর প্রাণ।
গাদা, চাঁপা, বেলি, জুঁই ও ডালিয়া এনে দিলে খুশি হবে তব প্রিয়া,
আরো খুশি হবো যদি আসো মোর কাছে, একগুচ্ছ লাল গোলাপ নিয়া।
জুঁই ফুলের ললন্তিকা দিও, মোর খোঁপায় দিও লাল কৃষ্ণচূড়া,
পরিয়ে দিও কুড়চি ফুলের বাজুবন্ধ, বেলি ফুলের সুগন্ধ কঙ্কন জোড়া।
পলাশের থেকে লাল রং নিয়ে, রাঙ্গিয়ে দিও সিঁথি আমার,
লাল গোলাপ থেকে লাল রং ওষ্ঠে দিয়ে, এঁকে দিও চুম্বন তোমার।
শিমুলের থেকে লাল রং নিয়ে, ললাটে পরিয়ে দিও লাল টিপ টি,
মুচকুন্দ ফুলের কোটিবন্ধ পরে সাজবে গাঁয়ের এই বধূটি।
শুনছো কি আকাশে-বাতাসে প্রেমের পরশ, চারিদিকে কুহুরব?
কাছে এসে আজ করো আলিঙ্গন, এই বসন্তে যে সবই সম্ভব।
আলপনা আঁকা আকাশটা যেন আবির মেখেছে, নবপল্লবে লেগেছে হাওয়া,
এমনই এই বসন্তের দিনে,তোমার-আমার হবে যে কিছু পাওয়া।

সুলতা পাত্র

প্রিয় বন্ধুরা ২০২৪ এ  বইমেলার জন্য "গল্প সপ্তক"এবং "প্রত্যাশার বসন্ত" উপন্যাস এর পর আমার লেখা আর ও দুটি উপন্যাস, "অমৃত ...
17/01/2024

প্রিয় বন্ধুরা ২০২৪ এ বইমেলার জন্য "গল্প সপ্তক"এবং "প্রত্যাশার বসন্ত" উপন্যাস এর পর আমার লেখা আর ও দুটি উপন্যাস, "অমৃত প্রেমালেক্ষ্য" ও "গোধূলির আলো" প্রকাশিত হলো আনন্দ প্রকাশন থেকে। সবাইকে যেমন বলি আজ ও বলছি, আপনারা আসুন বই পড়ুন ও বই কিনুন। একটি ভালো বই হতে পারে আমাদের জীবনে প্রকৃত ভালো বন্ধুর মতো। আসুন সকলে দেখা হবে আনন্দ প্রকাশনে। আন্তরিক শুভকামনা জানাই আপনাদের। ভালো থাকবেন সকলে।

বইমেলা শুরু হয়ে গেছে জেলায় জেলায়। এখন মেলা চলছে, সাউথ ২৪ পরগনা জেলার ক্যানিং এ। আনন্দ প্রকাশনে ১৭ নম্বর স্টলে পাওয়া ...
02/12/2023

বইমেলা শুরু হয়ে গেছে জেলায় জেলায়। এখন মেলা চলছে, সাউথ ২৪ পরগনা জেলার ক্যানিং এ। আনন্দ প্রকাশনে ১৭ নম্বর স্টলে পাওয়া যাবে আমার লেখা (১) "প্রত্যাশার বসন্ত",উপন্যাস ‌(২) "গল্প সপ্তক", সাতখানি গল্পের সমন্বয়ে গল্পের বই। আমার লেখা প্রতিটি বই এর চরিত্রগুলো তে থাকে গ্রামের ছোঁয়া, রোমান্টিক প্রেম, সাংসারিক জীবন এর ঘটনাবলী। কোন লেখাতে রাজনৈতিক গন্ধ ছড়িয়ে থাকে না। প্রতিটি বই এর চরিত্রগুলোতে থাকে মনস্তাত্ত্বিক প্রভাব। বই দুটোতে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। একটি ভালো বই হতে পারে আমাদের প্রকৃত বন্ধু। তাই বলবো বই কিনুন এবং বই পড়ুন।

আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হলো আমার লেখা সাতটি গল্প নিয়ে "গল্প সপ্তক" বইটি। গতকাল সাহিত্যিক  দিলীপ দাদার নিমন্ত্রনে গি...
27/11/2023

আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হলো আমার লেখা সাতটি গল্প নিয়ে "গল্প সপ্তক" বইটি। গতকাল সাহিত্যিক দিলীপ দাদার নিমন্ত্রনে গিয়েছিলাম অরুনা লোক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচনে নলিনী গুহ সভাঘরে। ওই অনুষ্ঠানে দিলীপ দাদার ও আরো কয়েকজনের বই ও প্রকাশিত হয়। অনুষ্ঠানে ভারত এবং বাংলাদেশ থেকে আগত বিভিন্ন গুণী সাহিত্যিক ও কবির হাতে আমার লেখা বইটি তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উপস্থিত ছিলেন ডঃ পবিত্র সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, মীর আব্দুল আলিম, কমল দে শিকদার, মোঃ আব্দুর রহমান, নলিনী বেরা, শুভেন্দু মুখার্জি, আরণ্যক বসু, বরুন চক্রবর্তী, নিগমানন্দ মহাশয়। তাছাড়া আরো অনেক অনেক সাহিত্যিক এবং কবিগন।

আনন্দ প্রকাশন থেকে আমার লেখা "গল্প সপ্তক"  বইটির প্রচ্ছদ পেলাম। উপন্যাসটি প্রকাশিত হতে চলেছে আনন্দ প্রকাশন ( বর্ণপরিচয় ...
26/10/2023

আনন্দ প্রকাশন থেকে আমার লেখা "গল্প সপ্তক" বইটির প্রচ্ছদ পেলাম। উপন্যাসটি প্রকাশিত হতে চলেছে আনন্দ প্রকাশন ( বর্ণপরিচয় মার্কেটের দোতলায় কলেজ স্ট্রিট কলকাতা) থেকে। কিছুদিনের মধ্যে বইটি পাওয়া যাবে আনন্দ প্রকাশনে।

আনন্দ প্রকাশন থেকে আমার লেখা "প্রত্যাশার বসন্ত" উপন্যাসটির প্রচ্ছদ পেলাম। উপন্যাসটি প্রকাশিত হতে চলেছে আনন্দ প্রকাশন ( ব...
03/08/2023

আনন্দ প্রকাশন থেকে আমার লেখা "প্রত্যাশার বসন্ত" উপন্যাসটির প্রচ্ছদ পেলাম। উপন্যাসটি প্রকাশিত হতে চলেছে আনন্দ প্রকাশন ( বর্ণপরিচয় মার্কেটের দোতলায় কলেজ স্ট্রিট কলকাতা) থেকে। কিছুদিনের মধ্যে বইটি পাওয়া যাবে আনন্দ প্রকাশনে। 918981640045, 9748238705 এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করলে ও বইটি পেতে পারেন। অনলাইনে পাবার লিঙ্কটা আমি পরে দিয়ে দেবো।
"প্রত্যাশিত বসন্ত" এই উপন্যাসটিতে ভালোলাগার অনুভূতি মিশে আছে। আশা করি পাঠক-পাঠিকাদের মনে সেই অনুভূতির সঞ্চার হবে, এবং পাঠক-পাঠিকাদের হৃদয়কে সমৃদ্ধ করবে। উপন্যাসটিতে নারীদের আদর্শ ভূমিকা উল্লেখিত হয়েছে। নারীরা যে সবকিছু কে জয় করতে পারে এবং জীবনে সু প্রতিষ্ঠিত হতে পারে এই উপন্যাসটি তার জাজ্জ্বল্য প্রমাণ। রোমান্টিকতাপূর্ণ এই উপন্যাসটিতে পুরুষ মনুষ্যত্বের বিশ্লেষণ, দাম্পত্যের ভাললাগার মুহূর্ত, কখনো আধুনিক নারীর বাস্তব চিত্র, কোথাও বিকৃত সমাজের বুকে সুস্থ মূল্যবোধ এবং সবশেষে রাজনীতির উর্ধ্বে মানবতার পরিচয় মেলে। পার্টি, রাজনীতি ছাড়িয়ে মনুষ্যত্বের উন্মেষে উপন্যাসের এই সংকলনটি অবশ্যই হয়ে উঠতে পারে একটি মূল্যবান সংগ্রহযোগ্য বই।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Author Sulata patra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share