12/07/2026
ছোট বেলায় আমার এক বন্ধু ছিল যার বাড়ি খড়্গপুরের সুভাষপল্লী তে। আমায় খালি বলত তোরা আমাদের থেকে অনেক বেশি বড়লোক।
ওর বাড়ি বহুবার গেছি। দোতলা বাড়ি। বন্ধুদের মধ্যে কে বড়লোক কে গরিব এসব নিয়ে ভাবিনি।
পরে বড়ো হয়ে বুঝলাম কেন এসব বলতো। সুভাষপল্লী হলো মূলত উদ্বাস্তু শিবির। কোনকালে ওদের দাদুদের ওখানে জমি দিয়ে বসতি স্থাপন করা হয়েছিল। বাড়ি গুলো দোতলা হলেও মূলত সব তলা তেই একটা করে কামরা। মানে দোতলা বাড়িতে দুটো কামরা, বাথরুম আর ছোট বসার ঘর।
আর আমার বাড়ি খরিদা পাড়া তে। এগুলো খুব প্রাচীন জনপদ। পরিবার গুলোও সব প্রাচীন। মূলত এখানে হয় ময়না সবঙ পিংলা গড়বেতা থেকে আসা লোকজন থাকে বা খড়্গপুরের আদি বাসিন্দা রা থাকে।
আমরা এগুলো নিয়ে না ভাবলেও যার নেই সে সব সময় এগুলো মনে মনে ভাবে।