Abir Bhattacharjee Photographer

Abir Bhattacharjee Photographer Wildlife & Nature , Travel Photographer

দুই বছর আগের কোলাজে সে আমার বুকে ধরা ছোট্ট এক টুকরো জীবন-চোখে তখনও ভাষা শেখেনি, শুধু নির্ভরতার নীরবতা।আজ সে আমার পাশে দা...
12/01/2026

দুই বছর আগের কোলাজে সে আমার বুকে ধরা ছোট্ট এক টুকরো জীবন-চোখে তখনও ভাষা শেখেনি, শুধু নির্ভরতার নীরবতা।

আজ সে আমার পাশে দাঁড়িয়ে-হাতে ধরা একটুকরো কাঁটা, চোখে বিস্ময়ের জঙ্গল, প্রশ্নে ভরা আকাশ।

খানিকটা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক-এর মতোই-

'সময় এখানে কোনো শব্দ করে না, শুধু গাছের ছায়া একটু লম্বা হয়,

আর বাবা বুঝে ফেলে-

সে আর আগের মতো কোলের নয়, সে এখন আমার সাথে..' জঙ্গল - তীর্থ - পাহাড়ী পথের সঙ্গী !

আমার ছেলে Ashmit Kumar Bhattacharjee

31/12/2025
14/12/2025



Forest Department, Government of West Bengal

03/12/2025

মরাঘাটের জংগলে ওদের শান্তির আশ্রয়....।


West Bengal Forest Department

ডুয়ার্সের জঙ্গলে....
01/12/2025

ডুয়ার্সের জঙ্গলে....

06/11/2025

সবচেয়ে বেশি পাচার হয় কোন প্রাণী ?

মোহময়ী ডুয়ার্সের জঙ্গলের এই রাত্রি গ্রাস করেছে আমায়।নিভে গেছে মানুষের কোলাহল, দূরে পাহাড়ের কোলে জমে থাকা কুয়াশা ভিজ...
01/11/2025

মোহময়ী ডুয়ার্সের জঙ্গলের এই রাত্রি গ্রাস করেছে আমায়।
নিভে গেছে মানুষের কোলাহল, দূরে পাহাড়ের কোলে জমে থাকা কুয়াশা ভিজিয়ে দিচ্ছে বাতাসের শরীর।
চাঁদের আলো জলের উপর নরম রুপোলি পর্দা টেনে রেখেছে, গাছেদের পাতায় থমকে থাকা নিস্তব্ধতা যেন এক পুরোনো লোকগাথার মতো কানে বাজছে ।

এখানে রাত মানে শুধু অন্ধকার নয়—
এ এক রূপকথার দরজা, যেখানে বুনো হাতির নিঃশ্বাসের শব্দও গল্প বলে,
আর পাতার ফাঁক দিয়ে হুড়মুড় করে নেমে আসা হাওয়া মনে করিয়ে দেয়—
জঙ্গল কখনো ঘুমায় না, শুধু চোখ বুজে আপন মায়ায় ডুবে থাকে।

মানুষের বানানো দুনিয়াটা কত ক্ষুদ্র—
এখানে দাঁড়ালে সেটা বোঝা যায়।
পথ হারানোর ভয় নেই,
কারণ পথ তো জঙ্গলেরই—
আমরা শুধু অতিথি।

এই রাত আমার বুক ভরিয়ে দেয়,
আর আমি ডুবে যাই সেই আদিম নীরবতায়—
যেন সভ্যতার আগে, শব্দের আগে,
ঠিক সেই অরণ্যের কোলেই যেনো জন্মেছিলাম আমি এই আমার আমি...!!

01/11/2025

জলের নিচে কে ঘুমোয় ??

Address

Cooch Behar

Alerts

Be the first to know and let us send you an email when Abir Bhattacharjee Photographer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category