স্টার প্রোডাকশন

স্টার প্রোডাকশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্টার প্রোডাকশন, Noorpur Road, Calcutta Bara Bazar.

Writing
⭐ Star Production | Cinema & Sahitya
🎬 Cinema | সাহিত্য | সৃজনশীলতা
চলচ্চিত্র নির্মাণ ও সাহিত্যচর্চার মাধ্যমে
গল্প, ভাবনা ও সৃষ্টিশীলতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
🎥 চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা
📖 সাহিত্য সৃষ্টি ও প্রকাশনা
✍️ নত

০৬/০৯/২০২৬ বারুইপুর,লাঙ্গল বেরিয়ে,দক্ষিণ 24 পরগনার প্রভাত সমতির উদ্যোগে কালচারাল প্রোগ্রামের পুরস্কার বিতরণী সভা।
06/09/2026

০৬/০৯/২০২৬ বারুইপুর,লাঙ্গল বেরিয়ে,দক্ষিণ 24 পরগনার প্রভাত সমতির উদ্যোগে কালচারাল প্রোগ্রামের পুরস্কার বিতরণী সভা।

06/09/2026
05/09/2026

শব্দ সিঁড়ির তিলোত্তমা সংখ্যা প্রকাশ | গুণীজন সংবর্ধনা | আর জি করের ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদী অনুষ্ঠান
এই বিশেষ অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি জগতের গুণী ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক তিলোত্তমার ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল দোষীদের গ্রেপ্তার এবং যথাযথ শাস্তির দাবিতে প্রতিবাদ ও বক্তব্যের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিলোত্তমা সংখ্যা পত্রিকা প্রকাশ করা হয়। সাহিত্যচর্চার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়বিচারের দাবিও অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে।

এই ভিডিওতে তুলে ধরা হয়েছে সেই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্তগুলি।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং সাহিত্য, সংস্কৃতি ও সমাজসচেতন বিভিন্ন অনুষ্ঠান দেখতে চ্যানেলটি Subscribe করুন।

ফেসবুক সূত্রে পাওয়াজেলা সম্পর্কিত তথ্য মহানায়ক উত্তমকুমার সম্বন্ধে [যাচাই করার সুযোগ হয়নি]♦️৫২ পরিবারকে জমি কিনে দিয়েছ...
04/09/2026

ফেসবুক সূত্রে পাওয়া
জেলা সম্পর্কিত তথ্য
মহানায়ক উত্তমকুমার সম্বন্ধে
[যাচাই করার সুযোগ হয়নি]

♦️৫২ পরিবারকে জমি কিনে দিয়েছিলেন মহানায়ক

♦️নেপালগঞ্জ পরিচিত হোক 'উত্তম নগর' নামে

এ আর এক অন্য উত্তম। যিনি শুধু মহানায়ক নন, মহান মানুষও। উত্তমকুমারকে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁদের অভিজ্ঞতা, তিনি ছিলেন কারও কাছে পথপ্রদর্শক, কারও কাছে পরামর্শদাতা, আবার কারও কাছে পরিত্রাতাও বটে। এখনও কলকাতার বুকে ৫২টি পরিবার আছে, যাঁরা উত্তমকুমারের কিনে দেওয়া জমিতে মাথা গোঁজার ঠাঁইটুকু করেছেন, সসম্মানে বেঁচে আছেন। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের নেপালগঞ্জ এমন একটা জায়গা, যেখানে কোম্পানি পুকুর, কাঠপোল এলাকায় উত্তমকুমার প্রায় সাড়ে পাঁচ বিঘে জমি কিনেছিলেন। না, নিজে থাকার জন্য নয়। তাঁর টিমের টেকনিশিয়ান সহ ছবির সঙ্গে যুক্ত 'দিন আনা দিন খাওয়া' ৫২টি পরিবারের জন্য। তাঁর স্বপ্ন ছিল প্রতি পরিবারের জন্য তিনি একটি স্বপ্নের নগরী স্থাপন করবেন। যেখানে এই ৫২টি পরিবারকে উনি ফ্ল্যাটবাড়ি করে দেবেন। টালিগঞ্জ পাড়া থেকে জায়গাটা খুব-একটা দূরে নয়। পুঁটিয়ারি পার হয়েই পড়বে কবরডাঙা। সেখান থেকে বাঁ দিক বরাবর এক-দেড় কিলোমিটার গেলেই এই অঞ্চলটি। কথা হচ্ছিল বুদ্ধদেব দাসের সঙ্গে, 'আমার বাবা রতন দাস ও সেই সময় অনেকেই যাঁরা উত্তমবাবুর সঙ্গে
কাজ করতেন, তাঁদের কথা ভেবে
উত্তম বাবু এই জায়গাটি কিনেছিলেন।
© রূপকথা
আমরা গরিব পরিবারে জন্মেছি। 'নো ওয়ার্ক নো পে' পারিশ্রমিকের মধ্যে পড়ি। বাবা সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, আমিও সিনেমার সঙ্গে যুক্ত আছি এবং আমার ছেলেও এই একই কাজে যুক্ত। বাবার সময় অর্থনৈতিক অবস্থা আরও অনেক খারাপ ছিল। সেই সময় সিনেমাও কম হত। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। ফলে শুধু বাবা কেন, বাবার মতো সিনেমার সঙ্গে যুক্ত অনেক টেকনিশিয়ানেরই নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল। খিদে পেলে খাবার কিনে খাবে, না ভাড়া বাড়ির টাকা মেটাবে? সেই সময় তাঁদের পরিত্রাতা হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তমকুমার। বর্তমানে আমরা যেখানে আছি, মানে নেপালগঞ্জে উনি প্রোডাকশনের সঙ্গে যুক্ত ৫২ জন মানুষের জন্য জমি কিনেছিলেন। এই ৫২ জনের দলে আমার বাবাও ছিলেন। বাবার মুখে বার বার শুনেছি, উত্তমবাবু বলতেন, আমার টেকনিশিয়ান ভাইদের জন্য আমাকে এই কাজটা করতেই হবে। তবে আমাদের দুর্ভাগ্য, এর কিছুদিনের মধ্যেই উত্তমবাবু হঠাৎ মারা যান। ফলে টেকনিশিয়ানদের জন্য ফ্ল্যাট হয়ে ওঠেনি। কিন্তু আমরা প্রত্যেকে এক কাঠা চোদ্দো ছটাক করে জায়গা পাকা দলিল সহ পেয়েছি। এই জায়গার জন্য আমাদের একটি টাকাও খরচ করতে হয়নি। পরে যে যার মতো বাড়ি তৈরি করেছি। একসময় আমরা ভাড়া বাড়িতে থাকতাম। এখন নিজের বাড়ি আছে। উত্তমবাবুর জন্য এটা সম্ভব হয়েছে। উনি আর কিছুদিন বেঁচে থাকলে আমরা হয়তো ফ্ল্যাটবাড়িতে বসবাস করতাম। ওঁর মৃত্যুটা আমাদের কাছে দুর্ভাগ্যের। তবে এটা বলতেই হবে উত্তমবাবুর মতো করে সিনেমার সঙ্গে যুক্ত 'নো ওয়ার্ক নো পে' মানুষদের কথা আর কেউ ভাবেননি। উনি ছিলেন বলেই আজ আমরা তিনটে জেনারেশন বেঁচে গেলাম। মাসের শেষে বাড়ি ভাড়া দেওয়ার চিন্তা অন্তত আমাদের নেই। এরকম মহান মানুষ হয় না। প্রচুর মানুষকে উনি সাহায্য করেছেন। কিন্তু ওঁনার ডান হাতের কথা বাম হাত জানতে পারেনি। এতে দাতার অহংকারবোধও খানিকটা প্রকাশ পায়। কিন্তু উত্তমবাবু ছিলেন অন্য জাতের মানুষ। তাঁর থেকে যাঁরা সাহায্য পেয়েছেন, তিনি নিজে এবং সেই সাহায্যপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সেই কথা আর কেউ জানতে পারেনি। আমার নিজের ক্ষেত্রেই বলতে পারি, জমি কেনার মতো ক্ষমতা আমাদের ছিল না।

বুদ্ধদেব দাসের পুত্রও বর্তমানে সিনেমা টেকনিশিয়ান। অর্থাৎ 'দাস' পরিবারের তৃতীয় যাঁরা প্রজন্ম, বংশগতভাবে সিনেমার কাজের সঙ্গে যুক্ত। বছর ৩০-এর তরতাজা যুবক জানালেন, 'আমাদের কাছে উত্তমকুমার ভগবানতুল্য মানুষ। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যেমন একই ভাবে অভিনেতার প্রয়োজন, টেকনিশিয়ান ছাড়াও এই ইন্ডাস্ট্রি অচল। তাই বলাই যায়, সিনেমা জগতে অভিনেতা ও টেকনিশিয়ান একে অপরের পরিপূরক। অনেক অভিনেতাই দর্শকদের ভালোবাসায় নায়কের মর্যাদা পেয়েছেন, কিন্তু উত্তমকুমারের মতো মহানায়কই একমাত্র মানুষ, যিনি টেকনিশিয়ানদের কথা ভেবেছেন। তাঁদের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছেন। সিনেমা জগতকে এগিয়ে নিয়ে যেতে টেকনিশিয়ানদেরও যে সমান উপস্থিতি প্রয়োজন- এই কথাটির সারমর্ম উত্তমকুমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। দাদুর মুখে শুনেছি, টেকনিশিয়ানদের কাছে তিনি নিজেদের 'বড়দাদা'-র মতো ছিলেন। সবাই নিদ্বির্ধায় তাঁর কাছে গিয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারতেন। উনিও যথাসম্ভব চেষ্টা করতেন সমস্যার সমাধান করতে। আমাদের নিয়ে এভাবে ভাবতে আমরা আর কাউকে দেখিনি।

তথ্যসূত্র মহানায়ক শ্রী উত্তমকুমার।

© রূপকথা

02/09/2026

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

29/08/2026

সমুদ্র মেলা ২০২৬ | Samudramela-2026শতাধিক লেখক-সাহিত্যিককে সুকান্ত সম্মাননা | ১২ ঘণ্টার অনুষ্ঠানের একঝলক

সমুদ্র মেলা–২০২৬ উপলক্ষে ভ্যাবলা কালীবাড়ির প্রফুল্ল প্রমিলা ভবন, উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সুকান্ত সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে শতাধিক লেখক, সাহিত্যিক ও গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার এই অনুষ্ঠানে ১২০০-রও বেশি অতিথির আপ্যায়নের ব্যবস্থা ছিল। সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনে আরও একটি বিশেষ আকর্ষণ ছিল—সাহিত্য সভার মধ্যেই প্রথমবারের মতো কফি শপের আয়োজন!

দীর্ঘ ১২ ঘণ্টার সম্পূর্ণ অনুষ্ঠানকে আমরা কয়েক মিনিটের এই প্রমো ভিডিওতে ছোট্ট ছোট্ট মুহূর্তের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

🎬 সম্পূর্ণ অনুষ্ঠান ও বিস্তারিত ছবি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
🔔 সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে আমাদের নতুন অনুষ্ঠান ও ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।

Address

Noorpur Road
Calcutta Bara Bazar
743368

Alerts

Be the first to know and let us send you an email when স্টার প্রোডাকশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্টার প্রোডাকশন:

Shortcuts

Share