06/08/2023
গনগনি, গড়বেতা পশ্চিম-মেদিনীপুর ভ্রমণ | Gangani the Grand Canyon of west Bengal
বকাসুরের গুহা
ইতিহাস-ভূগোল আর রূপকথার মেলবন্ধন |
কলেজ মোড় থেকে লাল রাস্তা ধরে দুপাশে কাজুগাছের সারি পেরিয়ে, আরো এগিয়ে গনগনির মাঠ। হঠাৎ করেই একদম অন্যরকম দৃশ্য। মনে হতে পারে , প্রাচীনকালের কোনো হারিয়ে যাওয়া সভ্যতায় এসে পড়লাম! বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে গর্জের মধ্যে। গনগনিকে বাংলার গ্রান্ড ক্যানিয়ন বলা হয়। প্রকৃতির ক্যানভাসে প্রাকৃতিকভাবে সৃষ্ট বহুদিনের ভূমিক্ষয় এর ফসল এই গনগনি। শিলাবতী নদী তার চলার পথে আশ্চর্য সুন্দর ভূমিরূপ তৈরি করেছে--- কোথাও মনে হবে প্রাসাদ, কোথাও গুহা, কোথাও কোনো প্রাণীর মুখ, কোথাও পাহাড় আরো কত কি! এখানেই নাকি মহাভারত খ্যাত বকাসুরের গুহা, যাকে ভীম বধ করেছিলেন।আবার চূয়াড় বিদ্রোহের নীরব ইতিহাস জড়িয়ে আছে এই মাঠটির সাথে। জনপ্রিয় সিরিয়াল কিরণমালার শ্যুটিং ও হয়েছিল এখানে। সত্যিই যেন রূপকথার আদর্শ প্রেক্ষাপট। এক জায়গায় দাঁড়িয়ে সেই ছোটবেলায় দেখা চিচিংফাঁকের কথা মনে পড়বেই অথবা আলিবাবা চল্লিশ চোরের সেই গুহার কথা। এমনি করেই রূপকথা , পুরাণ, ইতিহাসের অলিগলি ঘুরে বাঁকানো সিঁড়ি পথে আবার বাস্তবে ফিরে আসা। সূর্যাস্তের সময় গনগনি থেকে শিলাবতীর প্রেক্ষাপট অপরূপ লাগে। তবে সূর্যাস্তের সময় গর্জ থেকে ওপরে উঠে আসতে হবে, নাহলে কিছুই বোঝা যাবেনা।
আপনি যদি আরিজোনার গ্রান্ড ক্যানিয়ন না দেখে থাকেন তবে অবশ্যই তার ক্ষুদ্র সংস্করণ দেখে আসুন। যেখানে ভাষা ফুরিয়ে যায়, ছবি কথা বলে।।
#পযটক #পিকনি