Rajdhani Tv

Rajdhani Tv সত্যের সন্ধানে আমরা আছি ২৪ ঘন্টা
(1)

18/04/2026

দালালের সহায়তায় ভারতে প্রবেশ! বি এস এফের হাতে ধর্মনগর রেলস্টেশন থেকে আটক তৃতীয় লিঙ্গের এক নাগরিক!!

18/04/2026

গতকাল গভীর রাতে নির্বাচনী পরবর্তী সন্ত্রাস সৃষ্টি করতে কতিপয় সমাজদ্রোহী মান্দাই স্থিত বিজেপি'র দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটায়। খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি পুলিশ‌ আধিকারিকদের সঙ্গে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন।

18/04/2026

প্রবাসীর ৬ লক্ষ টাকা ঘিরে পারিবারিক সংঘাত, স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ সোনামুড়ায়!

18/04/2026

বর্তমানে ট্রান জেন্ডারদের জন্য যে আইন চালু করেছে কেন্দ্রিয় সরকার তা বাতিল করার দাবিতে রাজধানী আগরতলা আস্থাবল ময়দান সংলগ্ন বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যের ট্রান জেন্ডাররা ওয়েলফেয়ার বোর্ড।

16/04/2026

সাংবাদিক প্রভাত ঘোষের উপর হামলার ঘটনায় সরব সাংবাদিক মহল,
বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক প্রভাত ঘোষের উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সিপাহীজলা জেলার সাংবাদিক মহলে। এই ঘটনাকে ঘিরে প্রতিবাদে সরব হয়ে ওঠেন জেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকরা।

16/04/2026

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এলেন আগরতলায়। তিনি মাতাবাড়িতে পূজা দেওয়ার উদ্দেশ্যে এসেছেন বলে খবর।

15/04/2026

আবারও আক্রান্ত বক্সনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাত ঘোষ, জানাযায় কমলনগর মেলা থেকে বাড়ি ফেরার পথে কমলনগর রাবার অফিসের সামনে কে বা কারা তাকে লাঠির আঘাতে রক্তাক্ত করে। বর্তমানে তিনি কমলনগর হাসপাতালে চিকিৎসাধীন।

14/04/2026

বিএসএফ-সোনামুড়া থানার যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার,পাচার চক্রে বড় ধাক্কা!

13/04/2026

আস্তাবল ব্রিজের সংলগ্ন কাটাখাল এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার!
রাজধানীর অত্যন্ত ব্যস্ততম আস্তাবল ব্রিজের সংলগ্ন কাটাখালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার!!
ঘটনাস্থলে পূর্ব থানা পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ।

13/04/2026

পরপর দুই হাতির মৃত্যু! নিশ্চুপ বন দফতর!!

প্রথম ঘটনাটি কোনওক্রমে মেনে নিয়েছিলেন এলাকার লোকজন। দ্বিতীয় ঘটনাটি ঘটতেই পুরো গ্রাম জুড়ে এখন একটাই কথা---'আহারে, কি কষ্ট!' রাজ্যের বন্য-ইতিহাসে এমন হৃদয়বিদারক ঘটনা খুব বেশি ঘটেনি বোধহয়। মাত্র চারদিনের ব্যবধানে দু-দুটো জেলায় দুটো হাতির মৃত্যু ঘটেছে। গত ৮ এপ্রিল পেঁচারথলের আন্ধারছড়ায় একটি ১৪ বছরের হাতি এবং ১০ এপ্রিল ঠান্ডাছড়া এলাকায় ৪৫ বছরের আরেকটি হাতি মারা যায়। এতে সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসী মনে করছেন, পর্যাপ্ত খাবারের অভাব এবং সঠিক পরিচর্যার অভাবেই দু-দুটো হাতির মৃত্যু হয়েছে।

13/04/2026

ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্কুলছাত্রী,ফটিকরায়ে চাঞ্চল্য!

13/04/2026

নিজের স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক বিজ্ঞান শিক্ষক অজিত দাস। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তার।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উদয়পুর চন্দ্রপুর বেলতলী এলাকায়।

Address

Agartala

Telephone

+919862303801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajdhani Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajdhani Tv:

Share