18/03/2026
“আমরা সত্যিই হুজুকে বাঙালি!”
সারাদেশজুড়ে এখন যেন তেল নেওয়ার প্রতিযোগিতা চলছে।
যে মানুষটা জীবনে কখনও ১০০ টাকার বেশি তেল নেয়নি, সেও আজ ফুল ট্যাংক করে ভরে রাখছে!
একজন দেখছে আরেকজন নিচ্ছে—আর সেই ভিড়েই তৈরি হচ্ছে অযথা আতঙ্ক।
এভাবে সবাই যদি একসাথে মজুত করতে শুরু করে, তাহলে যে তেল এক মাস চলার কথা, সেটাই এক দিনে শেষ হয়ে যাবে।
হুজুকে নয়, সচেতনতায় হোক সিদ্ধান্ত—
নইলে আতঙ্কই আমাদের দেশকে তেলের সংকটের দিকে ঠেলে দেবে।