25/11/2025
তোপকাপি প্যালেস
ইস্তাম্বুল, তুরস্ক
সুলতান সুলেমান এর প্রাসাদ এর সেই ঐতিহাসিক বারান্দা, যেই বারান্দায় দাঁড়িয়ে সুলতান দেখতেন বসফরাস নদী, প্রাসাদের চারপাশের দৃশ্য।
সুলতান সুলেমান সিরিজ এর একজন নিয়মিত দর্শক ছিলাম আমি তাই নিজের অজান্তেই হয়তো কখনো চেয়েছিলাম, যদি যেতে পারতাম এই প্রাসাদে। এই বারান্দায় দাঁড়িয়ে যদি বসফরাস নদীটা দেখতে পারতাম।
বাঙালি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একজন মানুষের কাছে এটা ছিল নিতান্তই স্বপ্ন কিন্তু আল্লাহ নসিবে লিখে রাখলে কিছু স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
আর আমার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যার ভূমিকা সব থেকে বেশি তিনি আর কেউ নয়,আমার জীবন সঙ্গী।
অনেক ধন্যবাদ তোমাকে, এত সুন্দর একটা সারপ্রাইজ ট্যুর আমাকে উপহার দেওয়ার জন্য। 😇😇😇